যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া অঙ্গরাজ্যে ভয়াবহ বন্দুক হামলার ঘটনা ঘটেছে। এতে তিনজন পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন। আরও দুজন গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন আছেন। জানা যায়, এক পারিবারিক বিরোধের তদন্তে গিয়ে হামলার মুখে পড়ে পুলিশ। এদিকে পেনসিলভানিয়া স্টেট পুলিশের কমিশনার কর্নেল ক্রিস্টোফার প্যারিস জানিয়েছেন, হামলাকারী বন্দুকধারী পুলিশের গুলিতে নিহত হয়েছে।বুধবার (১৭ সেপ্টেম্বর) স্থানীয় সময় দুপুর ২টার কিছু পর এ ঘটনা ঘটে। ঘটনাস্থলের ছবি ও ভিডিওতে দেখা যায়, একজন পুলিশ কর্মকর্তাকে হেলিকপ্টারে করে হাসপাতালে নেওয়া হচ্ছে।গুলির ঘটনার পর ইয়র্ক কাউন্টির নর্থ কোডোরাস টাউনশিপের স্প্রিং গ্রোভ এলাকার একটি স্কুল জেলা সাময়িকভাবে ‘শেল্টার ইন প্লেস’ ঘোষণা করে। তবে পরে জানানো হয়, স্কুল কোনোভাবে ক্ষতিগ্রস্ত হয়নি।কর্তৃপক্ষ জানিয়েছে, জনসাধারণের জন্য বর্তমানে কোনো সক্রিয় হুমকি নেই। এ ঘটনা ঘটে ফিলাডেলফিয়া থেকে প্রায় ১০০ মাইল (১৬০ কিমি) পূর্বে অবস্থিত ইয়র্ক কাউন্টির এক গ্রামীণ এলাকায়। পুলিশ জানায়, এই তদন্ত শুরু হয়েছিল তার আগের দিন। তবে চলমান তদন্তের কারণে বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।এদিকে পেনসিলভানিয়ার গভর্নর জোশ শাপিরো ঘটনাস্থলে পৌঁছে নিহতদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন। তিনি বলেন,“তিনজন মূল্যবান প্রাণ যারা এই কাউন্টি, এই অঙ্গরাজ্য, এমনকি এই দেশকে সেবা দিয়েছেন, আমরা তাদের হারালাম। এই ধরনের সহিংসতা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। সমাজ হিসেবে আমাদের আরও ভালো করতে হবে।”পরে গভর্নর শাপিরো রাজ্যের সব সরকারি ভবন ও স্থাপনায় পতাকা অর্ধনমিত রাখার নির্দেশ দেন নিহত পুলিশ সদস্যদের সম্মানে।এফবিআই পরিচালক কাশ প্যাটেল জানিয়েছেন, স্থানীয় ও অঙ্গরাজ্যের অংশীদারদের সহায়তায় তাদের এজেন্টরা মাঠে কাজ করছে।সূত্র: বিবিসিএবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নায়কোচিত পারফরম্যান্সের পর এবার র‌্যাঙ্কিংয়ে বড় লাফ সিরাজের
নায়কোচিত পারফরম্যান্সের পর এবার র‌্যাঙ্কিংয়ে বড় লাফ সিরাজের

ওভাল টেস্টে ভারতকে ঐতিহাসিক এক জয় এনে দিয়েছিলেন মোহাম্মদ সিরাজ। মাত্র ৬ রানের রোমাঞ্চকর জয় দিয়ে ইংল্যান্ডের মাটিতে ৫ ম্যাচের Read more

৯০ হাজার গাছের চারা ধ্বংস করে ক্ষতিপূরণ দিলেন কৃষি কর্মকর্তা
৯০ হাজার গাছের চারা ধ্বংস করে ক্ষতিপূরণ দিলেন কৃষি কর্মকর্তা

দুই একটি নয়, একদিনেই ৯০ হাজার গাছের চারা ধ্বংস করলেন কৃষি কর্মকর্তা। দিলেন ক্ষতিপূরণও। যেখানে প্রতিবছর হাজার হাজার গাছ রোপণ Read more

চারদিনের সফরে পাবনা যাচ্ছেন রাষ্ট্রপতি
চারদিনের সফরে পাবনা যাচ্ছেন রাষ্ট্রপতি

চার দিনের সরকারি সফরে আগামী বৃহস্পতিবার (৬ নভেম্বর) পাবনা সফরে যাচ্ছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। গত বুধবার (২৯ অক্টোবর) রাষ্ট্রপতির প্রটোকল Read more

নেত্রকোনায় পূর্ব বিরোধের জেরে পাল্টাপাল্টি হামলা, নিহত ৩
নেত্রকোনায় পূর্ব বিরোধের জেরে পাল্টাপাল্টি হামলা, নিহত ৩

জমিসহ পারিবারিক ও অর্থ বিরোধের জেরে নেত্রকোনায় দু'পক্ষের পাল্টাপাল্টি হামলায় তিনজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। আরও তিনজন আহত রয়েছেন। শনিবার Read more

খেজুর ও জায়নামাজ নিয়ে আদালতে মডেল মেঘনা আলম
খেজুর ও জায়নামাজ নিয়ে আদালতে মডেল মেঘনা আলম

রাজধানীর ধানমন্ডি থানার প্রতারণা ও চাঁদাবাজির অভিযোগে হওয়া মামলায় জব্দ করা মডেল মেঘনা আলমের ম্যাকবুক, ল্যাপটপ ও মোবাইল ফোনে রাষ্ট্রবিরোধী Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন