মুন্সীগঞ্জের শ্রীনগরে নৌকা চুরির অভিযোগকে কেন্দ্র করে এক মাটি কাটার শ্রমিককে গাছে বেঁধে মারধর ও অপহরণের অভিযোগ উঠেছে। বুধবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে শ্রীনগর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন  ভুক্তভোগীর শাশুড়ি আসমা বেগম।অভিযোগ সূত্রে জানা যায়, প্রায় ১০ বছর আগে শ্রীনগরের আরধীপাড়া কানাইনগরের আমির আলী শেখের ছেলে রোমান শেখ (৩৫) এর সঙ্গে একই উপজেলার দিঘীরপাড় এলাকার আসমা বেগমের মেয়ে সোনিয়ার বিয়ে হয়। বিয়ের পর থেকে রোমান শ্বশুরবাড়িতেই বসবাস করছিলেন।প্রায় দেড় মাস আগে স্থানীয় মিজানুর ও আতিকের একটি কোষা নৌকা চুরি হয়। এরপর থেকেই তারা রোমানকে সন্দেহ করতে থাকেন। অভিযোগে উল্লেখ করা হয়েছে, গত মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) বিকেল ৩টার দিকে কানাইনগর বালুর মাঠ এলাকায় রোমানকে পেয়ে মিজানুর, আতিক, ইমরান, দিলা, ইয়ানুছ ও বিল্লাল মিলে তাকে গাছে বেঁধে মধ্যযুগীয় কায়দায় বেধড়ক মারধর করেন। পরে বিল্লালের ট্রলারে করে জোরপূর্বক আড়িয়াল বিলের দিকে নিয়ে যান।এদিকে বুধবার বিকেলে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি ভিডিও ছড়িয়ে পড়ে। ভিডিওতে দেখা যায়, রোমানকে গাছের সঙ্গে দুই হাত বেঁধে কয়েকজন ব্যক্তি বেদম মারধর করছে। চারপাশে অনেক মানুষ দাঁড়িয়ে থাকলেও কেউ তাকে উদ্ধারে এগিয়ে আসেনি।রোমানের স্ত্রী সোনিয়া বেগম বলেন, ‘আমার একটি মেয়ে ও একটি ছেলে রয়েছে। আমার স্বামী একদিন ধরে নিখোঁজ। ওরা মধ্যযুগীয় কায়দায় আমার স্বামীর ওপর বর্বরভাবে মেরেছে। এরপর তাকে আড়িয়াল বিলে নিয়ে গেছে। পুলিশ ও প্রশাসন দ্রুত আসামিদের আটক করে আইনের আওতায় এনে শাস্তি দিক এবং আমার স্বামীকে উদ্ধারের ব্যবস্থা করুক—এটাই আমাদের দাবি।’শাশুড়ি আসমা বেগম বলেন, ‘ঘটনার পর থেকে রোমান নিখোঁজ রয়েছেন। সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজি করেও কোনো সন্ধান মেলেনি। বিবাদীরা পরিকল্পিতভাবে রোমানকে অপহরণ করেছে।’শ্রীনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নাজমুল হুদা খান বলেন, ‘অভিযোগ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। তদন্ত করে দোষীদের আইনের আওতায় আনা হবে। বর্তমানে নিখোঁজ রোমানকে উদ্ধারে অভিযান পরিচালনা করা হচ্ছে।’এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ওসির বিরুদ্ধে শোকের দিনে খাসি দিয়ে ভূরিভোজের অভিযোগ
ওসির বিরুদ্ধে শোকের দিনে খাসি দিয়ে ভূরিভোজের অভিযোগ

তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে তিন দিনের শোক ঘোষণা করেছে সরকার। এ সময় আনন্দ উৎসবসহ Read more

হাসনাত আব্দুল্লাহর ওপর হামলার প্রতিবাদে কিশোরগঞ্জে বিক্ষোভ
হাসনাত আব্দুল্লাহর ওপর হামলার  প্রতিবাদে কিশোরগঞ্জে বিক্ষোভ

গাজীপুরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহর গাড়িতে হামলার প্রতিবাদে কিশোরগঞ্জে বিক্ষোভ মিছিল করেছে কিশোরগঞ্জ জেলা শাখার Read more

তাহিরপুরে ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ী আটক
তাহিরপুরে ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ী আটক

সুনামগঞ্জের তাহিরপুরে ইয়াবা ট্যাবলেট বিক্রির সময় বাদাঘাট পুলিশ তদন্ত কেন্দ্রের একটি দল পেশাদার তিন মাদক কারবারিকে ইয়াবাসহ আটক করেছে। শুক্রবার (২৩ Read more

চাকসু নির্বাচন: চূড়ান্ত তালিকা প্রকাশ, ভোটার ২৭ হাজার ৬৩৪
চাকসু নির্বাচন: চূড়ান্ত তালিকা প্রকাশ, ভোটার ২৭ হাজার ৬৩৪

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) ও হল সংসদের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে। এতে মোট ভোটার তালিকায় অন্তর্ভুক্ত Read more

স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত দায়িত্বে স্বাস্থ্য সচিব
স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত দায়িত্বে স্বাস্থ্য সচিব

স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মো. সাইদুর রহমানকে স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের অতিরিক্ত দায়িত্বও দেওয়া হয়েছে।মঙ্গলবার (২১ অক্টোবর) এ সংক্রান্ত Read more

একদিনের ব্যবধানে সোনার দাম আবারও বাড়ল
একদিনের ব্যবধানে সোনার দাম আবারও বাড়ল

দেশের বাজারে ফের স্বর্ণের দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। এক দিনের ব্যবধানে দাম বাড়ানোর নতুন এ ঘোষণা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন