পটুয়াখালীর কুয়াকাটায় সাগরপাড়ে অশ্লীল ভিডিও ধারণের দায়ে মো. রুবেল (৩০) নামে এক কনটেন্ট ক্রিয়েটরকে ভ্রাম্যমাণ আদালত এক মাসের সশ্রম কারাদণ্ড দিয়েছে।বুধবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে এ ঘটনা ঘটে। সরেজমিনে গিয়ে জানা যায়, বরগুনা সদর উপজেলার বাসিন্দা রুবেল স্থানীয় এক মুদি দোকানের পাশাপাশি কনটেন্ট তৈরি করতেন। তিনি সাগরপাড়ে নারী পর্যটকদের গোসল করার সময় গোপনে ভিডিও ধারণ করছিলেন এবং ভিডিও করার সময় অশ্লীল কথাবার্তা বলছিলেন।স্থানীয় ফটোগ্রাফার আরিফ বলেন, ‘আমরা দেখি সে মেয়েদের ভিডিও করছে আর খারাপ মন্তব্য করছে। সঙ্গে সঙ্গে আমরা গিয়ে তাকে ধরে ফেলি।’পরে রুবেলকে মোবাইল ফোনসহ টুরিস্ট পুলিশের কাছে সোপর্দ করা হয়। তবে দীর্ঘদিন যাবত এমন কনটেন্ট বিনিময়ে আসছে, সে তেমন প্রমাণ তার ফোনে দেখা গেছে। কিন্তু কোথায় সেই ভিডিও পাবলিশ করত, তেমন কোন গুরুত্বপূর্ণ ইউটিউব চ্যানেল বা ফেসবুক পেইজ পাওয়া যায়নি।সরেজমিনে উপস্থিত ব্যক্তিরা ধারণা করছেন, তিনি ভিডিও ধারণ করে অন্য কারো কাছে বিক্রি করছেন, বা অন্য কোন ডিভাইস দিয়ে ব্যবহার করছেন।ঘটনাস্থলে উপস্থিত একাধিক পর্যটক ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘এ ধরনের কর্মকাণ্ড কুয়াকাটার ভাবমূর্তি নষ্ট করে। পর্যটন এলাকা নিরাপদ রাখতে প্রশাসনের কঠোর ব্যবস্থা নেওয়া দরকার।’কলাপাড়া উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইয়াসিন সাদেক জানান, ‘রুবেলকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে তাকে এক মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়। এ ধরনের কাজে কাউকে ছাড় দেওয়া হবে না।’ভ্রাম্যমাণ আদালতের রায় ঘোষণার পর অশ্লীল ভিডিও ধারণকারীকে থানায় হস্তান্তর করা হয়েছে। প্রশাসনের এ কঠোর পদক্ষেপে পর্যটক ও স্থানীয়রা স্বস্তি প্রকাশ করেছেন।এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
হাসনাতের ওপর হামলা: গাজীপুরে রাতভর অভিযানে আটক ৭০
হাসনাতের ওপর হামলা: গাজীপুরে রাতভর অভিযানে আটক ৭০

গাজীপুরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহর গাড়িতে হামলার ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে রাতভর অভিযান চালিয়েছে পুলিশ। এতে Read more

বান্দরবানে শহীদ জিয়া সংসদের অফিস ভাংচুর, ককটেল বিস্ফোরণ
বান্দরবানে শহীদ জিয়া সংসদের অফিস ভাংচুর, ককটেল বিস্ফোরণ

বান্দরবানে শহীদ জিয়া সংসদের অফিস ভাংচুর ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। রবিবার দিবাগত রাত সাড়ে ৩ টার দিকে পৌর এলাকার Read more

ম্যাজিস্ট্রেটকে ‘আঙুল উঁচিয়ে’ হুমকি, রুমিন ফারহানাকে তলব
ম্যাজিস্ট্রেটকে ‘আঙুল উঁচিয়ে’ হুমকি, রুমিন ফারহানাকে তলব

ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানাকে তলব করেছেন রিটার্নিং কর্মকর্তা। নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে জনসভা করা এবং কর্তব্যরত নির্বাহী Read more

লুটপাটের জন্য বরাদ্দ ৪৬ হাজার কোটি টাকা আটকে দিল সরকার
লুটপাটের জন্য বরাদ্দ ৪৬ হাজার কোটি টাকা আটকে দিল সরকার

ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের মেয়াদে যেভাবে লুটপাট হয়েছিল, নতুন সরকার গঠনের পর সেই ধারা থেমেছে।  লুটপাটের জন্য বরাদ্দ ৪৬ হাজার Read more

খোলাবাজারে ডলার ১২৭ টাকা, ব্যবস্থা নেবে বাংলাদেশ ব্যাংক
খোলাবাজারে ডলার ১২৭ টাকা, ব্যবস্থা নেবে বাংলাদেশ ব্যাংক

বাজারভিত্তিক বিনিময়হার চালুর পর দেশের খোলাবাজারে (ওপেন মার্কেট) ডলারের দর বাড়তে শুরু করেছে। বর্তমানে মানি এক্সচেঞ্জ হাউসগুলোতে প্রতি ডলার বিক্রি Read more

ইসরায়েলের পারমাণবিক গোপন নথি শিগগিরই প্রকাশ পাবে: ইরান
ইসরায়েলের পারমাণবিক গোপন নথি শিগগিরই প্রকাশ পাবে: ইরান

ইরানের গোয়েন্দাবিষয়ক মন্ত্রী ইসমাইল খাতিব বলেছেন, পারমাণবিক স্থাপনা, যুক্তরাষ্ট্র, ইউরোপসহ বিভিন্ন দেশের সঙ্গে সম্পর্ক এবং প্রতিরক্ষা সক্ষমতাসংক্রান্ত ইসরায়েলের সংবেদনশীল গোপন Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন