আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ব্যবস্থাপনা পরিচালক ক্রিস্টালিনা জর্জিয়েভা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বের ভূয়সী প্রশংসা করেছেন। এ সময় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস জানান, নির্বাচনের শেষে নিজের পুরোনো কাজে ফিরে যাবেন।মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ব্যবস্থাপনা পরিচালক ক্রিস্টালিনা জর্জিয়েভার সঙ্গে ভার্চুয়ালি আলোচনায় এ কথা জানান তিনি। প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এই তথ্য জানানো হয়।কথোপকথনে ড. ইউনূসের নেতৃত্বের ভূয়সী প্রশংসা করে আইএমএফ প্রধান বলেন, ‘অল্প সময়েই আপনি (ড. ইউনূস) অনেক কিছু করেছেন। যখন পরিস্থিতি ভয়াবহ ঝুঁকির মুখে ছিল, তখন দেশকে আপনি এগিয়ে নিয়েছেন। সঠিক সময়ে সঠিক মানুষ হিসেবে আপনি দায়িত্ব নিয়েছেন।’বিদেশি মুদ্রার বাজার স্থিতিশীল করা এবং বাজারভিত্তিক বিনিময় হার চালুর সাহসী সিদ্ধান্তের পর বৈদেশিক মুদ্রার রিজার্ভ পুনরুদ্ধারের প্রশংসাও করেন আইএমএফ প্রধান জর্জিয়েভা।কৃতজ্ঞতা জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন, আগামী ফেব্রুয়ারিতে পবিত্র রমজানের আগে সুষ্ঠু ও নির্ভরযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন শেষ করে আমার আগের কাজে ফিরে যাবো।জর্জিয়েভা জানান, শক্ত অবস্থানে যেতে হলে রাজস্ব বৃদ্ধি এবং ব্যাংকিং খাতে সংস্কার জরুরি বিষয়।এ সময় ড. ইউনূস বলেন, ‘আমরা পুরোপুরি ভেঙে পড়া একটা অর্থনীতি পেয়েছি। কিছু লোক আক্ষরিক অর্থেই ব্যাংক থেকে বস্তায় বস্তায় টাকা নিয়ে পালিয়ে গেছে।’আলোচনায় উভয়পক্ষ আঞ্চলিক পরিস্থিতি নিয়েও কথা বলেন। এর মধ্যে নেপালে জেন-জি আন্দোলন এবং আসিয়ানভুক্ত হওয়ার জন্য বাংলাদেশের আগ্রহ নিয়ে তারা আলোচনা করেন।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ফরিদপুর–১ আসনে শাহ জাফরের আপিল খারিজ, খন্দকার নাসিরের প্রার্থিতা বহাল
ফরিদপুর–১ আসনে শাহ জাফরের আপিল খারিজ, খন্দকার নাসিরের প্রার্থিতা বহাল

ফরিদপুর–১ (আলফাডাঙ্গা, বোয়ালমারী ও মধুখালী) আসনে বিএনপি মনোনীত প্রার্থী খন্দকার নাসিরুল ইসলামের প্রার্থিতা নিয়ে থাকা অনিশ্চয়তার অবসান হয়েছে। তথ্য গোপন Read more

বোয়ালখালী থেকে চুরি হওয়া মিনিবাস উদ্ধার করল কুমিরা হাইওয়ে পুলিশ
বোয়ালখালী থেকে চুরি হওয়া মিনিবাস উদ্ধার করল কুমিরা হাইওয়ে পুলিশ

‎গভীর রাতে বোয়ালখালী থেকে চুরি হওয়া মিনিবাস সীতাকুণ্ড থেকে উদ্ধার করল কুমিরা হাইওয়ে পুলিশ। এই ঘটনায় শহিদুল ইসলাম (৩২) নামের Read more

সংস্কারের অভাবে ঝুঁকিতে সেচ, ভোগান্তিতে চাঁদপুরের লাখো কৃষক
সংস্কারের অভাবে ঝুঁকিতে সেচ, ভোগান্তিতে চাঁদপুরের লাখো কৃষক

সেচ প্রকল্পের চরবাগাদী পাম্প সংস্কারের অপেক্ষায় চাঁদপুরের ছয় উপজেলার কয়েক লাখ কৃষক। ইরি মৌসুমে সেচের পানি সরবরাহ এবং বর্ষা মৌসুমে Read more

সিংড়ায় নদীতে গোসল করতে গিয়ে কলেজ ছাত্রের মৃত্যু
সিংড়ায় নদীতে গোসল করতে গিয়ে কলেজ ছাত্রের মৃত্যু

নাটোরের সিংড়া উপজেলায় আত্রাই নদীতে গোসল করতে নেমে কৌশিক কুমার সাহা (২০) নামের এক কলেজ ছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার (৬ Read more

সংগ্রাম শেষ হয়নি, সতর্ক থাকুন: মির্জা ফখরুল
সংগ্রাম শেষ হয়নি, সতর্ক থাকুন: মির্জা ফখরুল

দেশে কেমন একটা অস্থিরতা চলছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নেতাকর্মীর উদ্দেশে তিনি বলেন, আমাদের সজাগ Read more

নান্দাইলে পুলিশ সদস্যের বিরুদ্ধে মানববন্ধন
নান্দাইলে পুলিশ সদস্যের বিরুদ্ধে মানববন্ধন

ময়মনসিংহের নান্দাইলে আসাদুজ্জামান ভূইয়া ওরফে পিযুস নামে এক পুলিশ সদস্য কর্তৃক ঘুষ বাণিজ্য, জমি দখল, মিথ্যায় মামলায় জড়ানোসহ ক্রসফায়ারের হুমকি Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন