দেশের সব প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে আজ বৃহস্পতিবার (২৮ আগস্ট) ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি ঘোষণা করেছে প্রকৌশল শিক্ষার্থীরা। তবে জনদুর্ভোগ এড়াতে শাহবাগ অবরোধ না করার সিদ্ধান্ত নিয়েছেন তারা।এর আগে, বুধবার (২৭ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে শাহবাগে প্রকৌশলী অধিকার আন্দোলনের সাধারণ সম্পাদক সাকিবুল হক লিপু এই কর্মসূচি ঘোষণা করেন।তিনি বলেন, আগামীকাল দেশের সকল প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে ক্লাস-পরীক্ষা সব বন্ধ থাকবে। বৃহস্পতিবার বিকেলে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে আয়োজিত বিকাল ৫টায় সংবাদ সম্মেলনে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে।তিনি আরও বলেন, আমাদের ৩ দফা দাবির কোনোটাই পূরণ হয়নি। পলিসি মেকার যারা বসে আছেন তারা কেউ আমাদের আন্দোলনের বিষয় সম্পর্কে কিছুই জানে না।এদিকে, বুধবার রাতে শাহবাগে গিয়ে ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী প্রকৌশল শিক্ষার্থীদের কাছে দুঃখ প্রকাশ করেন।  তিনি বলেন, এ ঘটনায় বৃহস্পতিবার একটি তদন্ত কমিটি গঠন করা হবে।এর আগে, বুধবার সন্ধ্যায় প্রকৌশল শিক্ষার্থীদের সঙ্গে বৈঠকে বসেন রেলপথ উপদেষ্টা ফাওজুল কবির খান ও পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।বৈঠক শেষে রেলপথ উপদেষ্টা ফাওজুল কবির খান বলেন, শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা অনাকাঙ্ক্ষিত ছিল। শিক্ষার্থীদের দাবি চাকরি বা নিয়োগ প্রক্রিয়া নিয়ে। এর সঙ্গে জড়িত সকল অংশীজনদের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নিতে হবে। আগামীকাল আলোচনা করে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।তিনি বলেন, দাবি-দাওয়া, আলোচনা সবকিছু হবে। কিন্তু কথায় কথায় শাহবাগ অবরোধ ও যমুনায় যাওয়া এটা গ্রহণযোগ্য হতে পারে না। ছাত্রদের জন্য আমাদের দরজা খোলা। তাদের সঙ্গে আমাদের যোগাযোগ অব্যাহত থাকবে।এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
খেলাধুলায় প্রতিবন্ধীদের জন্য চীনের যত প্রযুক্তি
খেলাধুলায় প্রতিবন্ধীদের জন্য চীনের যত প্রযুক্তি

চীনে চলছে জাতীয় পর্যায়ে প্রতিবন্ধীদের জন্য ক্রীড়ার আসর ১২তম ন্যাশনাল গেমস ফর পারসন্স উইথ ডিজঅ্যাবিলিটিজ। সেই সঙ্গে ৯ম জাতীয় স্পেশাল Read more

লক্ষ্মীপুরে লোডশেডিংয়ে অতিষ্ঠ জনজীবন
লক্ষ্মীপুরে লোডশেডিংয়ে অতিষ্ঠ জনজীবন

লক্ষ্মীপুরের কমলনগর উপজেলায় অতিরিক্ত লোডশেডিংয়ে চরম দুর্ভোগে পড়েছে জনজীবন। প্রতিদিন অন্তত ১০-১২ ঘণ্টা বিদ্যুৎহীন থাকতে হচ্ছে উপজেলার ৫৬ হাজারের বেশি Read more

আইপিএলে খেলতে অনুমতি পেলেন মোস্তাফিজ
আইপিএলে খেলতে অনুমতি পেলেন মোস্তাফিজ

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) খেলতে অনাপত্তিপত্র (এনওসি) পেয়েছেন মোস্তাফিজুর রহমান। শুক্রবার (১৬ মে) বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ Read more

যুক্তরাষ্ট্রের ওপর অতিরিক্ত ৩৪ শতাংশ শুল্কারোপ করছে চীন
যুক্তরাষ্ট্রের ওপর অতিরিক্ত ৩৪ শতাংশ শুল্কারোপ করছে চীন

বিশ্বের বিভিন্ন দেশের পাশাপাশি চীনের ওপর নতুন করে শুল্ক আরোপ করেছে মার্কিন প্রশাসন। এর পাল্টা পদক্ষেপ হিসেবে যুক্তরাষ্ট্রের সব ধরনের Read more

সুদানে সেনাঘাঁটিতে ভয়াবহ ড্রোন হামলা, নিহত ২৭
সুদানে সেনাঘাঁটিতে ভয়াবহ ড্রোন হামলা, নিহত ২৭

সুদানের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় শহর সিনজায় সেনাবাহিনীর একটি ঘাঁটিতে ড্রোন হামলা চালিয়ে ২৭ জনকে হত্যা করেছে দেশটির আধাসামরিক বাহিনী র‍্যাপিড সাপোর্ট ফোর্সেস Read more

প্রধানমন্ত্রীর কার্যালয়ের এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক হলেন ড. আওয়াল
প্রধানমন্ত্রীর কার্যালয়ের এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক হলেন ড. আওয়াল

প্রধানমন্ত্রীর কার্যালয়ের টেকসই উন্নয়ন লক্ষ্য (এসডিজি) বিষয়ক মুখ্য সমন্বয়ক হিসেবে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. এস Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন