শেষ পর্যন্ত জয়ের পথেই ফিরল বাংলাদেশ দল। এশিয়া কাপে গুরুত্বপূর্ণ এক ম্যাচে আফগানিস্তানকে হারিয়ে সুপার ফোরের সম্ভাবনা এখনো ধরে রেখেছে টাইগাররা। এখন চোখ শ্রীলঙ্কা বনাম আফগানিস্তান ম্যাচের দিকে। সে ম্যাচে আফগানরা হেরে গেলে সোজা পরের রাউন্ডে চলে যাবে বাংলাদেশ। আর জিতলেও নেট রান রেটের হিসেব এখনও রাখছে কিছুটা সম্ভাবনা।ম্যাচে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন অধিনায়ক লিটন দাস। চার পরিবর্তন নিয়ে এদিন মাঠে নামে বাংলাদেশ। আগে ব্যাট করতে নেমে সাইফ হাসানকে সাথে নিয়ে দুর্দান্ত শুরু এনে দেন তানজিদ তামিম। সমালোচনা ধুয়েমুছে সাফ করে খেলছিলেন মারকুটে মেজাজে। তবে সাইফ ছিলেন নড়বড়ে। চার-ছক্কা সব হাঁকিয়েও ২৮ বলে মাত্র ৩০ রান করে ফেরেন সাজঘরে। সেই ক্ষতি পোষাতে নেমে অধিনায়ক লিটন দাসও সুবিধা করতে পারেননি, ১১ বলে করেন ৯ রান। চার নম্বরে নেমে চেষ্টা করেন তাওহীদ হৃদয়, যাকে একাদশে রাখা নিয়ে অনেকেই ছিলেন অসন্তুষ্ট। ২৮ বলে অর্ধশতকের পর ৩১ বলে ৫২ রান করা তামিম চারটি চার ও তিনটি ছক্কা হাঁকিয়ে বিদায় নিলে সাহসী সিদ্ধান্ত নেয় টিম ম্যানেজমেন্ট, ক্রিজে পাঠানো হয় শামীম হোসেন পাটোয়ারিকে।কিন্তু শামীম রশিদ খানের শিকার হয়ে থামেন ১১ বলে ১১ রান করে, অনেকটা গর্জে ওঠার আগেই উইকেটের পতন। একসময় মনে হচ্ছিল বাংলাদেশ বড় সংগ্রহের দিকে যাচ্ছে, কারণ প্রথম ১০ ওভারে স্কোর ছিল ৮৭/১। কিন্তু মাঝের ওভারগুলোতে রানে ভাটা পড়ে। ১৮ ওভার শেষে স্কোর দাঁড়ায় ১৩৯/৫। শেষ পর্যন্ত ২০ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ দাঁড়ায় ১৫৪ রান, ৫ উইকেট হারিয়ে।জবাব দিতে নেমে শুরুতেই নাসুম আহমেদের তোপের মুখে পড়ে আফগানিস্তান। প্রথম ওভারেই উইকেট মেডেন আদায় করে নেন সিলেটি স্পিনার। ইবরাহিম জাদরান সুবিধা করতে পারেননি। ১২ বলে ৫ রান করে তিনিও সাজঘরে ফেরেন পাওয়ারপ্লেতেই। রহমানউল্লাহ গুরবাজ চাপের মুখে ৩১ বলে ৩৫ রান করে বিদায় নিলে গুলবাদিন নাইব ও মোহাম্মদ নবী পরিস্থিতি মানিয়ে নেওয়ার চেষ্টা করেন। আফগানরা ম্যাচে ফেরে ১৬ বলে ওমরজাইয়ের গড়া ৩০ রানের ইনিংসে। সাইফ হাসান রান খরুচে হলেও দারুণ ক্যাচে তাকে সাজঘরের পথ দেখান। তবে ভয়ের কারণ হয়ে ওঠেন অধিনায়ক রশিদ খান। তবে ১১ বলে ২০ রান করে তিনি টাইগারদের শিকার হলে ম্যাচ থেকেই ছিটকে পড়ে আফগানিস্তান। শেষপর্যন্ত ৮ রানের জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ।আরডি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মরক্কোয় আকস্মিক বন্যায় কমপক্ষে ৩৭ জনের প্রাণহানি
মরক্কোয় আকস্মিক বন্যায় কমপক্ষে ৩৭ জনের প্রাণহানি

মরক্কোর উপকূলীয় প্রদেশ সাফিতে মুষলধারে বৃষ্টিপাতের ফলে সৃষ্ট আকস্মিক বন্যায় কমপক্ষে ৩৭ জনের মৃত্যু হয়েছে। স্থানীয় কর্তৃপক্ষের বরাতে এই খবর Read more

আশুলিয়ায় শিক্ষার্থীকে গণধর্ষণের ঘটনায় গ্রেপ্তার ৩
আশুলিয়ায় শিক্ষার্থীকে গণধর্ষণের ঘটনায় গ্রেপ্তার ৩

আশুলিয়ায় অষ্টম শ্রেণীর এক ছাত্রী গণধর্ষণের শিকার হয়েছেন। এ ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ।শনিবার (২৬ জুলাই) সকালে আশুলিয়ার ইয়ারপুর এলাকায় Read more

ভাঙ্গুড়ায় ভিজিএফের চাল আত্মসাতের পরিকল্পনা, ৯ জনকে শোকজ
ভাঙ্গুড়ায় ভিজিএফের চাল আত্মসাতের পরিকল্পনা, ৯ জনকে শোকজ

পাবনার ভাঙ্গুড়া উপজেলায় আসন্ন ঈদুল আজহা উপলক্ষে দুস্থদের জন্য বরাদ্দকৃত ভিজিএফ কর্মসূচির ৮ শ' কেজি চাল আত্মসাতের পরিকল্পনা ফাঁস হয়ে Read more

সময় পরিবর্তন: শনিবার বেলা দুইটায় ওসমান হাদির জানাজা
সময় পরিবর্তন: শনিবার বেলা দুইটায় ওসমান হাদির জানাজা

জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আগামীকাল শনিবার (১৯ ডিসেম্বর) বেলা ২টায় শরিফ ওসমান হাদির নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।শুক্রবার রাতে প্রধান Read more

বাংলাদেশিদের ভিসার মেয়াদ নিয়ে মার্কিন দূতাবাসের হুঁশিয়ারি
বাংলাদেশিদের ভিসার মেয়াদ নিয়ে মার্কিন দূতাবাসের হুঁশিয়ারি

ভিসার মেয়াদ নিয়ে কঠোর হুঁশিয়ারি দিয়েছে যুক্তরাষ্ট্র। দেশটি জানিয়েছে, ভিসার মেয়াদ শেষ হওয়ার পর যুক্তরাষ্ট্রে অবস্থান করলে ভয়াবহ পরিণতি হতে Read more

যুক্তরাষ্ট্রে ভয়াবহ আগুনে পুড়ে প্রাণ গেল ৯ জনের
যুক্তরাষ্ট্রে ভয়াবহ আগুনে পুড়ে প্রাণ গেল ৯ জনের

যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যের ফ্যাল রিভার শহরের একটি নার্সিং হোমে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ৯ জনের মৃত্যু হয়েছে। রোববার (১৩ জুলাই) রাতে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন