দীর্ঘ ১০ বছর পর নতুন সিনেমা দেবী চৌধুরাণী নিয়ে পর্দায় ফিরছেন পশ্চিমবঙ্গের অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়। দুর্গাপূজা উপলক্ষে মুক্তি পেতে যাওয়া এ ছবিকে ঘিরে ভক্তদের আগ্রহের শেষ নেই। আনন্দবাজার পত্রিকাকে দেওয়া এক সাক্ষাৎকারে অভিনয়জীবন, ব্যক্তিগত অভিজ্ঞতা এবং ছেলের সঙ্গে সম্পর্কের নানা দিক নিয়ে খোলামেলা কথা বলেছেন তিনি।শ্রাবন্তীর নতুন সিনেমা ‘দেবী চৌধুরাণী’। তাঁর মধ্যে কি একজন ‘দেবী চৌধুরাণী’ আছেন? এমন প্রশ্নের উত্তরে শ্রাবন্তী চট্টোপাধ্যায় বলেন, ‘কমবেশি সবার মধ্যে আছে “দেবী চৌধুরাণী”র গুণ। পরিস্থিতিতে পড়লে যে কেউ এই রূপ নিতে পারে। জন্মানোর পরেই কি আমরা লড়াই শিখে যাই? পরিস্থিতি আমাদের শেখায়।’দশম শ্রেণিতে পড়ার সময় জিতের বিপরীতে ‘চ্যাম্পিয়ন’ সিনেমার নায়িকা হয়েছিলেন শ্রাবন্তী। দীর্ঘ ক্যারিয়ারে বহুবার কটাক্ষের শিকার হয়েছেন, তাঁর ব্যক্তিগত জীবন নিয়ে আক্রমণ করা হয়েছে। কীভাবে সামলেছেন?তিনি বলেন, ‘না, এখন আর গায়ে মাখি না। আর আমার মনে হয়, ছোট বয়সে মা হওয়ার অনেক সুবিধা রয়েছে। যেমন ঝিনুক হওয়ার পাঁচ বছর পরে আবার আমি কাজে ফিরি। তখন আমার মাত্র ২১ বছর বয়স। তবে এটা সত্যি, ১৬ বছরটা মা হওয়ার জন্য খুবই কম বয়স। ওটা বাড়াবাড়ি।’শ্রাবন্তী জানান, সিনেমায় অভিনয়ের আগে চিত্রনাট্য নিয়ে ছেলের সঙ্গে কথা বলেন। তাঁর ভাষ্যে, “দেবী চৌধুরাণী”র চিত্রনাট্য যখন এসেছিল, সবার প্রথমে ওকে আমি শুনিয়েছিলাম। বেশ অবাকই হয়েছিল। আসলে আমরা মা-ছেলের থেকে বেশি বন্ধু। মাত্র তো ১৬ বছরের পার্থক্য! ছেলের বন্ধুরা তো আমারই বন্ধু! দু–একজন ছাড়া আর কেউ ‘আন্টি’ বলে না। আমি ওদের সবার দিদি।’সাক্ষাৎকারে শ্রাবন্তী কথা বলেন জেন-জিদের প্রসঙ্গেও। তিনি জানান, ‘ছেলে এবং ওর বন্ধুদের সঙ্গে মিশি তো। তাই লিঙ্গসাম্য নিয়ে ওদের সচেতনতা, ওদের ভাষা সহজেই বুঝতে পারি। আগে সামাজিক যোগাযোগমাধ্যমের এত বাড়বাড়ন্ত তো ছিল না। কত পোর্টাল তৈরি হয়েছে, যা পারে তা–ই লিখে দেয়। তাই নতুনদের বলতে চাই, প্রথম কাজ ভালো না হলে পরেরটা যাতে ভালো হয়, সেদিকে মনোযোগ দিতে হবে। অন্য কোনো কিছু নিয়ে মন খারাপ যেন না করে।’এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
শেখ হাসিনা-কাদেরসহ ১৭ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা
শেখ হাসিনা-কাদেরসহ ১৭ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা

মেঘনা-গোমতী সেতুর টোল আদায়ের কাজে চুক্তিগত অনিয়ম, দরপত্রে কারসাজি ও সরকারি অর্থ আত্মসাতের অভিযোগে দুদকের করা মামলায় শেখ হাসিনাসহ ১৭ Read more

১৪০ কোটি অ্যাকাউন্টের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে মেটা
১৪০ কোটি অ্যাকাউন্টের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে মেটা

বিশ্বের সবচেয়ে বড় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক এখনও ভুয়া অ্যাকাউন্টের দৌরাত্ম্যে ভুগছে। সম্প্রতি প্রকাশিত মেটার এক প্রতিবেদনে জানানো হয়েছে, গত বছরের Read more

‘দূগাপুজায় আমাদের বিশেষ টহল জোরদার করা হয়েছে’
‘দূগাপুজায় আমাদের বিশেষ টহল জোরদার করা হয়েছে’

সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয়া দূগাপুজায় আমাদের বিশেষ টহল জোরদার করা হয়েছে, এছাড়াও আমাদের গোয়েন্দা তৎপরতা জোরদার করা হয়েছে Read more

গাজায় ড্রোন হামলার অভিযোগ, আইডিএফের অস্বীকার
গাজায় ড্রোন হামলার অভিযোগ, আইডিএফের অস্বীকার

গাজায় নতুন করে ড্রোন হামলার অভিযোগ ওঠেছে। এতে একজন ফিলিস্তিনি নিহত হয়েছেন। গাজার কর্তৃপক্ষ এমন দাবি করলেও তা অস্বীকার করেছে Read more

বিজয়নগরে আধিপত্যের জেরে সংঘর্ষ, আহত ৩০
বিজয়নগরে আধিপত্যের জেরে সংঘর্ষ, আহত ৩০

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার ইছাপুরা ইউনিয়নের খাদুরাইল গ্রামে পূর্ব শত্রুতার জের ধরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু পক্ষের সংঘর্ষে উভয় পক্ষের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন