কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)-এর সঠিক ও দায়িত্বশীল ব্যবহার শিক্ষা ও গবেষণাকে আরও সমৃদ্ধ ও কার্যকর করে তুলবে বলে মন্তব্য করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) উপাচার্য অধ্যাপক ড. মোঃ রেজাউল করিম।মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) উপাচার্যের অফিস কনফারেন্স রুমে ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসিউরেন্স সেল (আইকিউএসি) আয়োজিত দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। প্রশিক্ষণের শিরোনাম ছিল ‘Effective Use of AI Tools in Teaching, Learning and Research’।উপাচার্য বলেন, ‘আদিম যুগে মানুষ পাথর ঘষে আগুন তৈরি করত—সেটিও প্রযুক্তি ছিল। সময়ের সঙ্গে সঙ্গে প্রযুক্তির ব্যাপক উন্নয়ন হয়েছে। আজ আমরা কৃত্রিম বুদ্ধিমত্তার যুগে পা রেখেছি, যা আমাদের জন্য নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করেছে। তবে এর সঠিক ও দায়িত্বশীল ব্যবহার নিশ্চিত করতে পারলে শিক্ষা ও গবেষণাক্ষেত্রে তা আরও কার্যকর ও সমৃদ্ধ হবে।’অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. সাবিনা শরমীন। তিনি বলেন, ‘প্রযুক্তি সমাজ পরিবর্তনের অন্যতম প্রধান হাতিয়ার। এআই টুলস শিক্ষার্থীসহ সমাজের সর্বস্তরের মানুষকে বহুমাত্রিকভাবে উপকৃত করছে, যদিও এতে কিছু নতুন চ্যালেঞ্জও তৈরি হচ্ছে।’তিনি আরও যোগ করেন, ‘প্রযুক্তি মানুষেরই সৃষ্টি। তাই এর সঠিক ব্যবহার, নিয়ন্ত্রণ এবং পরিমার্জনের দায়িত্বও মানুষের। প্রযুক্তির সুফল পুরোপুরি নির্ভর করছে ব্যবহারকারীর উপর।’প্রশিক্ষণে প্রধান আলোচক ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মোঃ আব্দুর রাজ্জাক। তিনি শিক্ষা ও গবেষণায় এআই টুলসের বাস্তবসম্মত ব্যবহার, সম্ভাবনা, সীমাবদ্ধতা এবং প্রয়োজনীয় সতর্কতা নিয়ে বিস্তারিত আলোচনা করেন।কর্মশালায় সভাপতিত্ব করেন আইকিউএসি’র পরিচালক অধ্যাপক ড. মোঃ আবু লায়েক। স্বাগত বক্তব্য দেন অতিরিক্ত পরিচালক অধ্যাপক ড. মুহাম্মদ জামির হোসেন। এতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ অংশগ্রহণ করেন।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ভোটে আর্থিক সাহায্য চেয়ে জারার পোস্ট, ৭ ঘণ্টায় পেলেন ১২ লাখ টাকা
ভোটে আর্থিক সাহায্য চেয়ে জারার পোস্ট, ৭ ঘণ্টায় পেলেন ১২ লাখ টাকা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে খরচের জন্য আর্থিক সাহায্য চেয়ে ভিডিওবার্তা দেয়ার পর ৭ ঘণ্টায় ১২ লাখ টাকা পেয়েছেন বলে জানিয়েছেন Read more

চার বছর পর রাবি ছাত্রদলের কমিটি ঘোষণা, নিয়মিত নন দুই শীর্ষ নেতা!
চার বছর পর রাবি ছাত্রদলের কমিটি ঘোষণা, নিয়মিত নন দুই শীর্ষ নেতা!

দীর্ঘ চার বছর আহ্বায়ক কমিটি দিয়ে চলার পর অবশেষে রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি Read more

‘কাবিনে যেহেতু সিগনেচার করেছেন, আপনাদের সংসারও করতে হবে’
‘কাবিনে যেহেতু সিগনেচার করেছেন, আপনাদের সংসারও করতে হবে’

এবার বিস্ফোরক মন্তব্য করলেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ। তিনি বলেছেন, ‘জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে যখন অনিশ্চয়তা Read more

ব্রাহ্মণবাড়িয়ায় সড়কের বেহাল দশা দেখতে গিয়ে যানজটে আটকা উপদেষ্টা
ব্রাহ্মণবাড়িয়ায় সড়কের বেহাল দশা দেখতে গিয়ে যানজটে আটকা উপদেষ্টা

ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ গোলচত্বর থেকে সরাইল-বিশ্বরোড মোড় পর্যন্ত প্রায় ১২ কিলোমিটার এলাকায় প্রতিদিনই তীব্র যানজট লেগে থাকে। সড়কের বেহাল Read more

কুমিল্লায় তরুণীকে দলবদ্ধ ধর্ষণ: গ্রেপ্তার ৩ যুবক কারাগারে
কুমিল্লায় তরুণীকে দলবদ্ধ ধর্ষণ: গ্রেপ্তার ৩ যুবক কারাগারে

কুমিল্লার লাকসামে এক তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় তিন যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (১৭ জুন) দুপুরে তাদেরকে আদালতের মাধ্যমে কুমিল্লা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন