বগুড়ার শিবগঞ্জে প্রবাসীর স্ত্রী ও ছেলেকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। উপজেলার সাদুল্যাপুর বটতলা গ্রামে এ ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) সকালে বাড়িতে তাদের রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখা যায়। বগুড়ার সহকারী পুলিশ সুপার (শিবগঞ্জ সার্কেল) মো. রবিউল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সাদুল্লাপুর এলাকার প্রবাসী ইদ্রিস আলীর স্ত্রী রানী ও ছেলে ইমরান থাকতেন। সকালে তাদের সাড়া শব্দ না পেয়ে প্রতিবেশীরা বারান্দায় রানীর এবং শয়নকক্ষে ইমরানের মরদেহ পড়ে থাকতে দেখেন। মরদেহ দুটি হাত-পা বাঁধা অবস্থায় পাওয়া গেছে।প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা মা-ছেলেকে কুপিয়ে হত্যা করে পালিয়ে গেছে। তবে হত্যার মোটিভ বা কারণ এখনো পুলিশ তদন্ত করছে।এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
শায়েস্তাগঞ্জে বিএনপি নেতা মহসিনের মৃত্যুর রহস্য তিন মাসেও অমীমাংসিত
শায়েস্তাগঞ্জে বিএনপি নেতা মহসিনের মৃত্যুর রহস্য তিন মাসেও অমীমাংসিত

শায়েস্তাগঞ্জ উপজেলা বিএনপির গণশিক্ষা বিষয়ক সম্পাদক ও ব্যবসায়ী মহসিন মিয়া (৩৫) ডাকাতদলের কবলে পড়ে মারা যাওয়ার রহস্য উদঘাটন হয়নি তিন Read more

বড়পুকুরিয়া ৩য় ইউনিট বন্ধ, ৮ জেলায় লোডশেডিং
বড়পুকুরিয়া ৩য় ইউনিট বন্ধ, ৮ জেলায় লোডশেডিং

দিনাজপুরের পার্বতীপুরের বড়পুকুরিয়া কয়লাভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্রের ২৭৫ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন তৃতীয় ইউনিটে বিদ্যুৎ উৎপাদন বন্ধ হয়ে গেছে। গর্ভনর ভালভ স্টিম সেন্সরের চারটি Read more

বিসিসি’র নির্বাচনের ফলাফল বাতিল চেয়ে জাপা’র তাপসের মামলা
বিসিসি’র নির্বাচনের ফলাফল বাতিল চেয়ে জাপা’র তাপসের মামলা

২০২৩ সালে অনুষ্ঠিত বরিশাল সিটি করপোরেশন (বিসিসি) নির্বাচনের ফলাফল বাতিল চেয়ে আদালতে মামলা করেছেন জাতীয় পার্টির (জাপা) মেয়র প্রার্থী ইঞ্জিনিয়ার Read more

ভৈরবে কুকুরকে বাঁচাতে গিয়ে খাদে পড়ে টমটম ড্রাইভার নিহত
ভৈরবে কুকুরকে বাঁচাতে গিয়ে খাদে পড়ে টমটম ড্রাইভার নিহত

কিশোরগঞ্জের ভৈরবে কুকুরকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে আল আমিন নামে এ টমটম চালকের মৃত্যু হয়েছে। এতে টমটমে থাকা Read more

প্রজা থেকে মুক্তি এনে দিয়েছে ছাত্ররা: শিক্ষা উপদেষ্টা
প্রজা থেকে মুক্তি এনে দিয়েছে ছাত্ররা: শিক্ষা উপদেষ্টা

আমাদের কোনো অধিকার ছিল না, প্রজায় পরিণত হয়েছিলাম। সেই জায়গা থেকে ছাত্ররা জুলাইয়ে আমাদের মুক্তি এনে দিয়েছে বলে মন্তব্য করেছেন Read more

তেহরান থেকে বাংলাদেশিদের ফেরাতে সহযোগিতা করতে সম্মত পাকিস্তান
তেহরান থেকে বাংলাদেশিদের ফেরাতে সহযোগিতা করতে সম্মত পাকিস্তান

ইসরাইল ও ইরান যুদ্ধ চলমান থাকায় তেহরান থেকে বাংলাদেশিদের পাকিস্তান হয়ে দেশে ফেরাতে চায় সরকার। বাংলাদেশের প্রস্তাবে নীতিগত সম্মতি আছে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন