আমাদের কোনো অধিকার ছিল না, প্রজায় পরিণত হয়েছিলাম। সেই জায়গা থেকে ছাত্ররা জুলাইয়ে আমাদের মুক্তি এনে দিয়েছে বলে মন্তব্য করেছেন শিক্ষা উপদেষ্টা ড. চৌধুরী রফিকুল আবরার (সি আর আবরার)।সোমবার (৭ জুলাই) নারায়ণগঞ্জের বন্দর উপজেলার গকুলদাশের বাগ এলাকার জামেয়া ইসলামিয়া আলিম মাদরাসায় আয়োজিত অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন।সি আর আবরার বলেন, আমাদের অধিকার ছিল না। আমরা প্রজায় পরিণত হয়েছিলাম। ছাত্ররা জুলাইয়ে আমাদের মুক্তি এনে দিয়েছে।তিনি আরও বলেন, সেই বাংলাদেশকে গড়ে তোলার জন্য অল্প সময়ের জন্য আমাদের হাতে দায়িত্ব এসেছে। জনগণ যাদের নির্বাচিত করবে, আমরা এবং তারা জনগণের প্রত্যাশা পূরণ করব। এমন শিক্ষা যেটা মানুষকে দক্ষ করবে, নৈতিক ও মানবিক করবে, সেই শিক্ষার শুরুটা যেন আমরা করে যেতে পারি।জুলাই গর্বের মাস জানিয়ে উপদেষ্টা বলেন, আমি প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানকে আহ্বান জানাবো, জুলাইয়ে প্রোগ্রাম করে শহীদদের স্মরণ করতে। আন্দোলনে যারা সম্পৃক্ত ছিল, তাদের ধন্যবাদ দেওয়া এবং যারা আহত হয়েছে, তাদের প্রতি সাধ্যমতো হাত বাড়িয়ে দেওয়া। রাষ্ট্র তার সাধ্যমতো করছে। যারা পঙ্গু, তাদের সম্ভব না হলে তাদের পরিবারকে যেন সাহায্য করা যায়, সে দায়িত্ব আমাদের সবার।তিনি বলেন, আমাদের মাঝে কারিগরি শিক্ষার ব্যাপারে অনীহা রয়েছে। আজ চাকরির সুযোগ সীমিত হয়ে আসছে। কারিগরি শিক্ষার সুযোগ দেশে ও বিদেশে বাড়ছে। অভিভাবকদেরও বুঝতে হবে যে তাদের সন্তানদের ভবিষ্যৎ রয়েছে এ কারিগরি শিক্ষার মধ্যে।চৌধুরী রফিকুল আবরার আরও বলেন, আমাদের এমন কারিগরি শিক্ষা চালু করতে হবে যেটার দেশীয় ও আন্তর্জাতিক বাজারে চাহিদা রয়েছে। তাদেরকে সেভাবে আমাদের গড়ে তুলতে হবে। সরকারকে এদিকে বিশেষ মনোযোগ দিতে হবে।এসকে/এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গোলাম রব্বানীর ভাইসহ পুলিশের আরও ৪ কর্মকর্তা বরখাস্ত
নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গোলাম রব্বানীর ভাইসহ পুলিশের আরও ৪ কর্মকর্তা বরখাস্ত

বিনা অনুমতিতে কর্মস্থলে অনুপস্থিত থাকায় চাকরি হারিয়েছেন পুলিশের আরও চার কর্মকর্তা। এদের মধ্যে দুজন অতিরিক্ত পুলিশ সুপার ও দুজন সহকারী Read more

কুমিল্লা হবে এনসিপির ক্যান্টনমেন্ট: হাসনাত আবদুল্লাহ
কুমিল্লা হবে এনসিপির ক্যান্টনমেন্ট: হাসনাত আবদুল্লাহ

এনসিপির দক্ষিণাঞ্চলের মূখ্য সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ বলেছেন, 'হাসিনা দম্ভ করে বলেছিলো, কুমিল্লার নামের আগে কু রয়েছে, এই কুমিল্লা নামে বিভাগ Read more

মধ্যরাত থেকে ২২ দিনের মাছ ধরা নিষেধাজ্ঞা, সহায়তা বৃদ্ধির দাবি জেলেদের
মধ্যরাত থেকে ২২ দিনের মাছ ধরা নিষেধাজ্ঞা, সহায়তা বৃদ্ধির দাবি জেলেদের

মা ইলিশ রক্ষায় আজ মধ্যরাত থেকে শুরু হচ্ছে ২২ দিনের নিষেধাজ্ঞা। শনিবার (৪ অক্টোবর) থেকে আগামী (২৫ অক্টোবর) পর্যন্ত নদী Read more

বাংলাদেশকে ৫ বছরের জন্য লিজ চাইলেন জামায়াত নেতা তাহের
বাংলাদেশকে ৫ বছরের জন্য লিজ চাইলেন জামায়াত নেতা তাহের

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমির ও সাবেক এমপি ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের বলেছেন, ইসলামে সন্ত্রাসের কোনো জায়গা নেই। Read more

বাংলাদেশ-শ্রীলঙ্কাসহ টিভিতে আজকের খেলা
বাংলাদেশ-শ্রীলঙ্কাসহ টিভিতে আজকের খেলা

আজকের দিনটি ক্রীড়া প্রেমীদের জন্য একটি উত্তেজনাপূর্ণ দিন। আজ বুধবার (১৮ জুন) বাংলাদেশ-শ্রীলঙ্কার টেস্ট ম্যাচটি প্রচার করবে টি-স্পোর্টস টিভি ও Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন