কক্সবাজারের টেকনাফে ১ লাখ ৭০ হাজার ইয়াবাসহ তিনজনকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)–১৫। সোমবার (১৫ সেপ্টেম্বর) বিকেলে টেকনাফ সদর ইউনিয়নের ছোট হাবিবপাড়া এলাকায় এ অভিযান চালানো হয়। র‌্যাবের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাবের একটি দল হাসিনার মায়ের টিনসেড বাড়িতে অভিযান চালায়। এ সময় ইসমত আরা (২৪), আবদুর রহিম (৩০) ও শামীনারা বেগম (৩৬) আটক করা হয়। তাদের কাছ থেকে ১ লাখ ৭০ হাজার ইয়াবা, একটি স্মার্টফোন ও দুটি বাটন ফোন জব্দ করা হয়। অভিযান চলাকালে আসামিদের সহযোগী মো. হাসান (২৪) পালিয়ে যান বলে জানিয়েছে র‌্যাব। আটক হওয়া ইসমত আরা কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প এ/১–এর বাসিন্দা। আবদুর রহিম মধ্য হ্নীলা রইক্ষ্যং এলাকার এবং শামীনারা বেগম ছোট হাবিবপাড়ার স্থানীয় বাসিন্দা। বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব ১৫ এর সহকারী পরিচালক (ল অ্যান্ড মিডিয়া অফিসার) আ. ম. ফারুক। তিনি জানান, আটকরা দীর্ঘদিন ধরে ইয়াবা কারবারে জড়িত। তারা সীমান্ত এলাকা থেকে ইয়াবা সংগ্রহ করে কক্সবাজারসহ দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করত। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
খাগড়াছড়িতে সেনাবাহিনীর অভিযানে অস্ত্রসহ সন্ত্রাসী আটক
খাগড়াছড়িতে সেনাবাহিনীর অভিযানে অস্ত্রসহ সন্ত্রাসী আটক

খাগড়াছড়িতে অস্ত্রসহ স্থানীয় এক সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী। এ সময় ২টি এলজি ও ৫ রাউন্ড কার্তুজ জব্দ করা হয়।সুনির্দিষ্ট গোয়েন্দা Read more

ক্যান্সার আক্রান্ত নারীর মৃত্যু নিয়ে বাণিজ্যের চেষ্টার অভিযোগ
ক্যান্সার আক্রান্ত নারীর মৃত্যু নিয়ে বাণিজ্যের চেষ্টার অভিযোগ

যশোরে ক্যান্সার আক্রান্ত এক নারীর মৃত্যুর দায় এক ক্লিনিকের ওপর চাপানো হচ্ছে বলে অভিযোগ উঠেছে। তাকে জিম্মি করে মৃতের স্বজন Read more

পুঠিয়ায় কলা বাগান থেকে ভ্যান চালকের মরদেহ উদ্ধার
পুঠিয়ায় কলা বাগান থেকে ভ্যান চালকের মরদেহ উদ্ধার

রাজশাহীর পুঠিয়ায় কলা বাগান থেকে এক ভ্যান চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত ওই ভ্যান চালকের নাম সোহেল (২৫)। সে Read more

নেত্রকোনায় পুকুরে ডুবে শিশু মৃত্যু ও সড়কে প্রাণ গেল বৃদ্ধার  
নেত্রকোনায় পুকুরে ডুবে শিশু মৃত্যু ও সড়কে প্রাণ গেল বৃদ্ধার  

নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় একদিনে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয় এবং পিকআপ ভ্যানের চাপায় এক বৃদ্ধার মৃত্যু ঘটে। গুরুতর Read more

এখন থেকে নামের আগে ‘ডক্টর’ লিখতে পারবেন মিথিলা
এখন থেকে নামের আগে ‘ডক্টর’ লিখতে পারবেন মিথিলা

রাফিয়াত রশিদ মিথিলা এখন আর শুধু অভিনেত্রী নন, তার নামের পাশে যুক্ত হয়েছে আরও একটি বিশেষণ। সেটি হলো ‘ডক্টর’। সম্প্রতি Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন