ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু হামাস নেতাদের বিরুদ্ধে বিদেশে আরো হামলার সম্ভাবনাকে নাকচ করেননি। গত সপ্তাহে কাতারে হামলার পর তিনি বলেন, হামাস নেতারা ‘যেখানেই থাকুক না কেন’ তারা কোনোভাবেই নিরাপদ নয়।জেরুজালেমে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সঙ্গে এক সংবাদ সম্মেলনে নেতানিয়াহু বলেন, “প্রত্যেক দেশেরই ‘নিজের সীমানার বাইরে গিয়েও আত্মরক্ষার অধিকার রয়েছে’।” খবর আল জাজিরার।নেতানিয়াহুর এ মন্তব্য আসে এমন এক সময়ে, যখন হোয়াইট হাউস জানিয়েছিল যে ট্রাম্প কাতারকে আশ্বস্ত করেছেন, ‘তাদের মাটিতে এমন ঘটনা আর ঘটবে না।’কাতার যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র। হামাস নেতাদের লক্ষ্য করে কাতারে ইসরায়েলের হামলার সিদ্ধান্ত আন্তর্জাতিক ক্ষোভের জন্ম দেয়। এ কারণে ইসরায়েল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমালোচনার মুখে পড়ে।হামাস জানায়, ওই হামলায় ছয়জন নিহত হলেও তাদের শীর্ষ নেতারা বেঁচে গেছেন।সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে যুক্তরাষ্ট্র এই হামলায় কোনোভাবে যুক্ত ছিল কিনা জানতে চাইলে নেতানিয়াহু বলেন, ‘আমরাই করেছি। একেবারে একা।’এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
৮ মামলায় জামিন পেলেন ইমরান খান
৮ মামলায় জামিন পেলেন ইমরান খান

সামরিক স্থাপনায় হামলা ও নাশকতা সম্পর্কিত ৮ মামলায় জামিন পেয়েছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। বৃহস্পতিবার (২১ আগস্ট) দেশটির প্রধান বিচারপতি Read more

গোপালগঞ্জে ১৪৪ ধারা জারি
গোপালগঞ্জে ১৪৪ ধারা জারি

গোপালগ‌ঞ্জে এন‌সি‌পির সমা‌বে‌শে হামলার ঘটনায় ১৪৪ জারি ধারা জারি করা হয়েছে। বুধবার (১৬ জুলাই) দুপুরে জেলা প্রশাসন এ ঘোষণা দেন।এর আগে Read more

সৌদিতে চাঁদ দেখা গেছে, ঈদুল আজহা ৬ জুন
সৌদিতে চাঁদ দেখা গেছে, ঈদুল আজহা ৬ জুন

সৌদি আরবে ১৪৪৬ হিজরি সনের জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। ফলে দেশটিতে আগামী ৬ জুন ঈদুল আজহা উদযাপিত হবে। অপরদিকে Read more

নান্দাইলে পুলিশ সদস্যের বিরুদ্ধে মানববন্ধন
নান্দাইলে পুলিশ সদস্যের বিরুদ্ধে মানববন্ধন

ময়মনসিংহের নান্দাইলে আসাদুজ্জামান ভূইয়া ওরফে পিযুস নামে এক পুলিশ সদস্য কর্তৃক ঘুষ বাণিজ্য, জমি দখল, মিথ্যায় মামলায় জড়ানোসহ ক্রসফায়ারের হুমকি Read more

লক্ষ্মীপুর-৪ আসনে ইসলামী আন্দোলনের মনোনয়নপত্র সংগ্রহ
লক্ষ্মীপুর-৪ আসনে ইসলামী আন্দোলনের মনোনয়নপত্র সংগ্রহ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে লক্ষ্মীপুর-৪ (রামগতি-কমলনগর) আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত (হাতপাখা) প্রার্থী মাওলানা খালেদ সাইফুল্লাহ মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন