ফুটবলের ‘জাদুকর’ বলতেই প্রথমে চোখে ভাসে ম্যারাডোনা-পেলের নাম। হালের মেসি কিংবা রোনালদোরাও নিজেদের ফুটবলীয় কারিশমায় জাদুকরের মর্যাদা পেয়েছেন। তবে যাদুকর না হলেও পায়ে ফুটবল নাচিয়ে তাক লাগাচ্ছে ৫ম শ্রেণীর স্কুল শিক্ষার্থী দশ বছর বয়সী জিসান। পায়ে দীর্ঘ সময় ফুটবল নাচানো দেখে এলাকাবাসীর নিকট ক্ষুদে ম্যারাডোনা হিসেবে পরিচিতি তার।কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার জালালপুর ফেকামারা গ্রামের পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী জিসান (১০)। স্থানীয় চর ঝাকালিয়া মডেল সরকারি স্কুলের ৫ম শ্রেণীর শিক্ষার্থী।জিসানের ফুটবল নৈপুণ্যে মুগ্ধ সবাই। ফুটবল যেনো পা থেকে পড়তেই চায় না। এক পায়েই টানা দীর্ঘক্ষণ ফুটবল নাচাচ্ছে স্কুল পড়ুয়া। দেখে মনে হবে ফুটবল তার কথা শুনছে। এই ভাবেই পায়ে ফুটবল নাচিয়ে তোলপাড় সৃষ্টি করেছে এলাকায়।মাত্র ১০ বছর বয়সী এই তরুণ ফুটবলারের দক্ষতা দেখে মুগ্ধ হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এতেই তিনি জিসানের ভবিষ্যৎ গড়ার দায়িত্ব নেওয়ার সিদ্ধান্ত নেন।সোমবার (১৫ সেপ্টেম্বর) বিকেলে তারেক রহমানের পক্ষে জিসানের বাড়িতে যান বিএনপির ক্রীড়া বিষয়ক সম্পাদক এবং জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হক। এ সময় তিনি উপহার হিসেবে জিসানের হাতে বুট, জার্সি ও ফুটবলসহ বিভিন্ন সরঞ্জাম তুলে দেন। এছাড়াও পড়াশোনা সহ পরিবারের দায়িত্ব নেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।এ সময় সাথে উপস্থিত ছিলেন কটিয়াদী উপজেলা বিএনপির সভাপতি তোফাজ্জল হোসেন খাঁন দিলীপ, সাধারণ সম্পাদক আরিফুর রহমান কাঞ্চনসহ অনেকেই।স্কুল শিক্ষার্থী জিসান জানায়, ছোটবেলা থেকেই ফুটবল খেলা নেশা তার। মোবাইলে ম্যারাডোনার খেলা দেখে অনুপ্রেরণা পেয়েছি। আজ আমার স্বপ্ন কিছুটা পূরণ হয়েছে। ভালো খেলোয়াড় হতে পারলে তখনই পুরাপুরি সত্যি হবে লালিত স্বপ্ন।জিসানের পিতা জজ মিয়া বলেন, ‘আমি বিশ্বাস করতাম একদিন না একদিন, কেউ না কেউ আমার ছেলের পাশে দাঁড়াবে। তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা। আজ আমার সেই বিশ্বাস পূর্ণ হয়েছে।’এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
টোল আদায়ে অনিয়ম, স্বেচ্ছাসেবকলীগ নেতার ইজারা বাতিলের দাবিতে মানববন্ধন
টোল আদায়ে অনিয়ম, স্বেচ্ছাসেবকলীগ নেতার ইজারা বাতিলের দাবিতে মানববন্ধন

ময়মনসিংহের ফুলবাড়িয়া বাজারে টোল আদায়ে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তুলে ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করেছেন স্থানীয় জনসাধারণ। বাজারটির বর্তমান ইজারাদার Read more

‘প্রতিবন্ধীরা পরিবারের বোঝা নয়’
‘প্রতিবন্ধীরা পরিবারের বোঝা নয়’

প্রতিবন্ধী ব্যক্তিরা পরিবারের বোঝা নয়, বরং চিন্তাশক্তির পরিবর্তনের মাধ্যমে তারাও সমাজে অবদান রাখতে পারে। ডিজিটাল সাক্ষরতা, ডিজিটাল নিরাপত্তা ও সুরক্ষা Read more

ময়মনসিংহে পৃথক সড়ক দুর্ঘটনায় ৮ জন নিহত
ময়মনসিংহে পৃথক সড়ক দুর্ঘটনায় ৮ জন নিহত

ময়মনসিংহের ফুলপুর ও তারাকান্দা উপজেলায় পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় আটজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও অন্তত পাঁচজন। শুক্রবার (২০ জুন) Read more

গকসু নির্বাচন: ক্যাম্পাসের বাইরে উত্তেজনা, বহিরাগতদের বিশৃঙ্খলায় উদ্বেগ
গকসু নির্বাচন: ক্যাম্পাসের বাইরে উত্তেজনা, বহিরাগতদের বিশৃঙ্খলায় উদ্বেগ

৭ বছরের দীর্ঘ প্রতীক্ষার পর আজ সাভারের গণ বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হচ্ছে কেন্দ্রীয় ছাত্র সংসদ (গকসু) নির্বাচন। ভেতরে ভোটকেন্দ্রগুলোতে শিক্ষার্থীরা উৎসবমুখরভাবে Read more

পাকিস্তানকে ‘সন্ত্রাসবাদের কেন্দ্র’ আখ্যা দিলেন জয়শঙ্কর
পাকিস্তানকে ‘সন্ত্রাসবাদের কেন্দ্র’ আখ্যা দিলেন জয়শঙ্কর

জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে ভারতের পক্ষে বক্তব্য দিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। এ সময় তিনি পাকিস্তানকে ‘সন্ত্রাসবাদের কেন্দ্র’ হিসেবে আখ্যা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন