নেত্রকোনার কেন্দুয়া থানায় মানব পাচারের অভিযোগে একজন চীনা নাগরিকসহ দুইজনকে আটক করেছে পুলিশ। এ ঘটনায় তিনজন ভিকটিমকেও উদ্ধার করা হয়েছে। আটককৃত চীনা নাগরিকের নাম ‘লি ওয়েই হাও’ ও বাংলাদেশি দালাল ফরিদুল ইসলাম। এ সময় কেন্দুয়া উপজেলার কমলপুর গ্রামের আলফা আক্তার (১৮), ও একই উপজেলার মোজাফরপু গ্রামের লিজা আক্তার (২০) এবং জামালপুর জেলার বৃষ্টি (১৭) উদ্ধার করে পুলিশ। পুলিশ জানায়, কেন্দুয়া উপজেলার কমলপুর গ্রামের গার্মেন্টস কর্মী ১৮ বছর বয়সী আলফা আক্তারকে বিয়ে করেন চীনা নাগরিক লি ওয়েই হাও। আগামী ২০শে সেপ্টেম্বর তাকে নিয়ে চীন যাওয়ার পরিকল্পনা ছিল ওই বিদেশির। পরে পরিবারের পক্ষ থেকে পাসপোর্ট ও বৈধ কাগজপত্র চাইলে চীনা নাগরিক লি ওয়েই হাও কোনো ডকুমেন্ট দেখাতে ব্যর্থ হন। এ সময় স্থানীয়দের সন্দেহ হলে তারা ব্যক্তিদের আটক করে পুলিশে খবর দেয়। পরে পুলিশ চীনা নাগরিক লি ওয়েই হাও ও সহযোগী ফরিদুল ইসলামকে আটক করে। পুলিশ আরও জানায়, ঘটনাস্থলে আলফা আক্তারের সঙ্গে ছিলেন ফরিদুল ইসলাম নামে এক বাংলাদেশি দালাল এবং আরো দুইজন তরুণী। যাদের মধ্যে জামালপুরের ১৭ বছরের এক কিশোরী বৃষ্টি সম্প্রতি আরেক চীনা নাগরিকের সঙ্গে বিয়ে হয়েছে বলে দাবি করা হয়। কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, বিষয়টি মানব পাচারের সঙ্গে জড়িত হতে পারে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান ওসি।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সদরপুরে পাগলা কুকুরের কামড়ে ৯ জন আহত, এলাকায় আতঙ্ক
সদরপুরে পাগলা কুকুরের কামড়ে ৯ জন আহত, এলাকায় আতঙ্ক

ফরিদপুরের সদরপুর উপজেলায় পাগলা কুকুরের কামড়ে নারী ও শিশুসহ অন্তত ৯ জন আহত হয়েছেন। এ ঘটনায় সংশ্লিষ্ট এলাকায় চরম আতঙ্ক Read more

আজ পর্যন্ত অবৈধ এক টাকা স্পর্শ করিনি: সারজিস
আজ পর্যন্ত অবৈধ এক টাকা স্পর্শ করিনি: সারজিস

এখন পর্যন্ত অবৈধ কোনো টাকা স্পর্শ করেননি বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম। একই সঙ্গে অনৈতিক Read more

বাংলাদেশের সঙ্গে আর কাঁটাতারের বেড়া রাখব না, বিজেপি এমপির মন্তব্যে তোলপাড়
বাংলাদেশের সঙ্গে আর কাঁটাতারের বেড়া রাখব না, বিজেপি এমপির মন্তব্যে তোলপাড়

আগামী বিধানসভা নির্বাচনে আমরা জিতলে ভারত-বাংলাদেশের মধ্যে কাঁটাতারের বেড়া খুলে ফেলা হবে। এমনই বিতর্কিত মন্তব্য করেছেন পশ্চিমবঙ্গের নদীয়া জেলার রানাঘাটের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন