যুক্তরাষ্ট্রের কাছে ভারত সবকিছু বিক্রি করলেও ভুট্টাও কিনতে চায় না বলে মন্তব্য করেছেন মার্কিন বাণিজ্যমন্ত্রী হাওয়ার্ড লুটনিক।তিনি সতর্ক করে বলেন, শুল্ক না কমালে ভারতের জন্য যুক্তরাষ্ট্রের সঙ্গে ব্যবসা করা কঠিন হয়ে উঠবে। সোমবার (১৫ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম এনডিটিভি।প্রতিবেদনে বলা হয়, ভারত নিজেদের ১৪০ কোটির জনসংখ্যার কথা বলে বড়াই করলেও দেশটি সামান্য পরিমাণ মার্কিন ভুট্টাও কিনতে চায় না বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের বাণিজ্যমন্ত্রী হাওয়ার্ড লুটনিক। তিনি সতর্ক করে বলেছেন, নয়াদিল্লিকে শুল্ক কমাতে হবে, নইলে যুক্তরাষ্ট্রের সঙ্গে ব্যবসা করতে গিয়ে কঠিন পরিস্থিতির মুখে পড়তে হবে।শনিবার এক সাক্ষাৎকারে লুটনিককে জিজ্ঞেস করা হয়, ভারত, কানাডা ও ব্রাজিলের মতো গুরুত্বপূর্ণ মিত্র দেশগুলোর ওপর শুল্ক আরোপ করে যুক্তরাষ্ট্র কি মূল্যবান সম্পর্ক নষ্ট করছে কিনা। জবাবে তিনি বলেন, সম্পর্ক একমুখী হয়ে গেছে— ওরা আমাদের কাছে বিক্রি করছে, কিন্তু নিজেদের বাজার আমাদের জন্য বন্ধ করে রেখেছে।মার্কিন বাণিজ্যমন্ত্রী বলেন, “তারা (ভারত) তাদের অর্থনীতিতে আমাদের প্রবেশ বন্ধ করে রেখেছে, অথচ আমাদের কাছে সব বিক্রি করছে। আর আমরা (মার্কিন বাজার) তাদের জন্য পুরোপুরি উন্মুক্ত।”লুটনিক বলেন, “ভারত বলে তাদের ১৪০ কোটি মানুষ আছে। কিন্তু কেন ১৪০ কোটি মানুষ এক বুশেল মার্কিন ভুট্টাও কিনতে পারে না? এটা কি আপনাদের খারাপ লাগে না যে তারা আমাদের কাছে সবকিছু বিক্রি করে, অথচ আমাদের ভুট্টা কিনতে চায় না? তারা (ভারত) সবকিছুর ওপর শুল্ক বসিয়েছে।”মার্কিন বাণিজ্যমন্ত্রী উল্লেখ করেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন—“শুল্ক কমাও, আমাদের যেমন ব্যবহার করো, আমরাও তেমনি ব্যবহার করব।”তিনি আরও বলেন, “বছরের পর বছর অন্যায্য আচরণের সংশোধন করতে হবে। তাই আমাদের পাল্টা শুল্ক দিতে হবে, যতক্ষণ না এই সমস্যা ঠিক হয়। প্রেসিডেন্টের মডেল এটাই— এটা মেনে নাও, নইলে বিশ্বের সবচেয়ে বড় ভোক্তা দেশের সঙ্গে ব্যবসা করা কঠিন হয়ে পড়বে।”এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
পত্রিকা: ‘লন্ডন বৈঠক জামায়াত কেন অতি প্রতিক্রিয়া দেখাচ্ছে’
পত্রিকা: ‘লন্ডন বৈঠক জামায়াত কেন অতি প্রতিক্রিয়া দেখাচ্ছে’

বৃহস্পতিবার প্রকাশিত পত্রিকাগুলোর প্রধান শিরোনামে ইরান ইসরায়েল হামলার খবর প্রাধান্য পেয়েছে। সেইসাথে লন্ডনে তারেক রহমান ও ড. ইউনূসের বৈঠক নিয়ে Read more

মুন্সিগঞ্জে হত্যা মামলায় দুইজনের যাবজ্জীবন কারাদণ্ড
মুন্সিগঞ্জে হত্যা মামলায় দুইজনের যাবজ্জীবন কারাদণ্ড

মুন্সিগঞ্জের সিরাজদিখানের মজিবুর খান (৫২) হত্যা মামলায় দুই আসামীর যাবজ্জীবন কারাদণ্ডাদেশ প্রদান করেছে আদালত। একই সঙ্গে ৫০ হাজার টাকা জরিমানা Read more

পরকীয়া নিয়ে মনোমালিন্য, গৃহবধূর আত্মহত্যা
পরকীয়া নিয়ে মনোমালিন্য, গৃহবধূর আত্মহত্যা

যশোরে পরকীয়া নিয়ে স্বামীর সাথে মনোমালিন্যে চুমকি বিশ্বাস (২৭) নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন। শুক্রবার (৭ নভেম্বর) সন্ধ্যায় শহরতলী ধর্মতলা হ্যাচারি Read more

কুষ্টিয়ায় জাসদ কর্মী হত্যার ঘটনায় আটক ৩
কুষ্টিয়ায় জাসদ কর্মী হত্যার ঘটনায় আটক ৩

কুষ্টিয়ার মিরপুরে পূর্বশত্রুতার জেরে জাসদ কর্মী জমির উদ্দিনকে প্রকাশ্যে পিটিয়ে হত্যার ঘটনায় অভিযুক্ত ইউনিয়ন ছাত্রদলের সভাপতি সহ তিনজনকে আটক করেছে Read more

সড়কের বেহাল দশায় মেঘনায় থমকে গেছে সংবাদপত্রের সরবরাহ
সড়কের বেহাল দশায় মেঘনায় থমকে গেছে সংবাদপত্রের সরবরাহ

কুমিল্লার মেঘনা উপজেলায় একসময় সংবাদপত্রের পাঠকসংখ্যা ছিল আশপাশের অনেক উপজেলার তুলনায় বেশি। নিয়মিত পাঠকের পাশাপাশি গ্রামাঞ্চলেও দৈনিক পত্রিকা পৌঁছে যেত। Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন