প্রথম সরকারি সফরের অংশ হিসেবে ইসরায়েলে গিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। সেখানে গিয়ে তিনি অধিকৃত পূর্ব জেরুজালেমে আল-আকসা মসজিদ প্রাঙ্গণের পশ্চিমাংশ আল-বুরাক প্রাচীর (ইহুদিদের ভাষায় ওয়েস্টার্ন ওয়াল) পরিদর্শন করেন।রোববার (১৪ সেপ্টেম্বর) ওয়েস্টার্ন ওয়াল পরিদর্শনের সময় রুবিওর সঙ্গে ছিলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং যুক্তরাষ্ট্রের ইসরায়েলি রাষ্ট্রদূত মাইক হাকাবি। এক প্রতিবেদেন এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা আনাদোলু।ইসরায়েলি গণমাধ্যমের বরাতে জানা যায়, তারা একসঙ্গে প্রাচীরের সামনে প্রার্থনা করেন এবং স্থানীয় রীতিনীতি অনুযায়ী প্রাচীরের ইটের ফাঁকে লিখিত নোট রাখেন। তাদের স্ত্রীরা মহিলাদের জন্য নির্ধারিত অংশে প্রার্থনা করেন। পরবর্তীতে তারা পুরোনো শহরের মুসলিম কোয়ার্টারের নিচে অবস্থিত ওয়েস্টার্ন ওয়াল টানেলও পরিদর্শন করেন।ইহুদিরা যেটিকে ওয়েস্টার্ন বা ওয়েইলিং ওয়াল নামে জানে, মুসলমানদের কাছে সেটি আল-আকসা মসজিদ কমপ্লেক্সের পশ্চিমাংশ আল-বুরাক প্রাচীর। ইসলামে আল-আকসা বিশ্বের তৃতীয় পবিত্রতম স্থান হিসেবে বিবেচিত। অন্যদিকে ইহুদিরা এই এলাকাকে ‘টেম্পল মাউন্ট’ নামে অভিহিত করে, যেখানে তাদের দাবি অনুযায়ী প্রাচীনকালে দুটি ইহুদি মন্দির ছিল।১৯৬৭ সালের আরব-ইসরায়েল যুদ্ধে পূর্ব জেরুজালেম দখল করে নেয় ইসরায়েল এবং ১৯৮০ সালে পুরো শহর সংযুক্ত করার ঘোষণা দেয়, যা আন্তর্জাতিক সম্প্রদায় কখনো স্বীকৃতি দেয়নি।ইসরায়েলে রুবিওর আলোচনায় দোহায় হামাস নেতৃত্বকে লক্ষ্য করে বিমান হামলার ফলাফল নিয়ে আলোচনা হবে বলে আশা করা হচ্ছে। গাজার বিরুদ্ধে ইসরায়েলি যুদ্ধ বন্ধ করার জন্য হামাস যখন মার্কিন প্রস্তাব নিয়ে আলোচনা করছিল, তখন এই হামলাটি ঘটে। এতে আলোচনায় অংশ নেওয়া পাঁচজন গ্রুপ সদস্য নিহত হন। যদিও ভাগ্যক্রমে বেঁচে যান হামাসের শীর্ষ নেতৃবৃন্দ।এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বেড়েই চলেছে বিমানবন্দরের আগুন, ধোঁয়ায় ছেয়ে গেছে আকাশ
বেড়েই চলেছে বিমানবন্দরের আগুন, ধোঁয়ায় ছেয়ে গেছে আকাশ

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে লাগা আগুন বেড়েই চলেছে। কালো ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে গেছে পুরো আকাশ। আগুন নিয়ন্ত্রণে Read more

খালেদা জিয়ার বাসায় উপদেষ্টা আদিলুর রহমান
খালেদা জিয়ার বাসায় উপদেষ্টা আদিলুর রহমান

বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে তার বাসায় গিয়েছেন শিল্প এবং গৃহায়ণ ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খানবুধবার Read more

‘ডেথ সেলে’ আছেন ইমরান খান, অভিযোগ ছেলেদের
‘ডেথ সেলে’ আছেন ইমরান খান, অভিযোগ ছেলেদের

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের প্রতিষ্ঠাতা ইমরান খানের সন্তানেরা জানিয়েছেন, তারা ভয় পাচ্ছেন যে হয়তো আর কখনও তাদের বাবাকে Read more

চাইলেই লাইভ করা যাবে না ইনস্টাগ্রামে
চাইলেই লাইভ করা যাবে না ইনস্টাগ্রামে

বিশ্বজুড়ে কোটি কোটি ইউজার ইনস্টাগ্রাম ব্যবহার করেন। শুধু সময় কাটাতে নয়, বহু মানুষের উপার্জনের পথ এই প্ল্যাটফর্ম। রিলস এবং ছোট Read more

গজারিয়ায় অজ্ঞাত গাড়ির চাপায় চালক নিহত, হেলপার আহত
গজারিয়ায় অজ্ঞাত গাড়ির চাপায় চালক নিহত, হেলপার আহত

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মুন্সীগঞ্জের গজারিয়া অংশে অজ্ঞাত গাড়ির চাপায় চালক নিহত হয়েছেন। এ ঘটনায় গাড়ির হেলপার গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন রয়েছেন। Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন