যুক্তরাষ্ট্রের সাথে উত্তেজনার মাঝেই বেসামরিক নাগরিকদের সামরিক প্রশিক্ষণ দেয়া শুরু করেছে দক্ষিণ আমেরিকান দেশ ভেনেজুয়েলা। ইতোমধ্যেই সকল বলিভারিয়ান মিলিশিয়া সদস্যকে সামরিক প্রশিক্ষণে অংশগ্রহণের নির্দেশ দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। এরপরই দেশজুড়ে কয়েকশো সামরিক ঘাঁটিতে শুরু হয়েছে প্রশিক্ষণ কার্যক্রম। প্রশিক্ষণে ট্যাংকসহ বিভিন্ন প্রকার অস্ত্র পরিচালনা হাতে কলমে শিখছে দেশটির সাধারণ মানুষ।এই সামরিক প্রশিক্ষণের নাম রাখা হয়েছে ‘অপারেশন ইন্ডিপেনডেন্স টু হান্ড্রেড’। যার আওতায় দেশটির ৩শ’রও বেশি সামরিক ঘাঁটিতে প্রশিক্ষণ নিচ্ছে সাধারণ মানুষ। সেনাবাহিনীর ব্যারাকে হাজির হয়ে প্রশিক্ষণে নাম লেখাচ্ছেন তারা। সেনা কর্মকর্তাদের থেকে হাতে কলমে শিখে নিচ্ছেন যুদ্ধতত্ত্বসহ বিভিন্ন প্রকার অস্ত্রের ব্যবহার। শিখছেন সংঘবদ্ধ অভিযানের নানা খুঁটিনাটি।প্রশিক্ষণ নিতে আসা একজন বলেন, এটা সত্যিই দারুণ অনুভূতি। সামরিক প্রশিক্ষণ আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর আগে আমার কোনো সামরিক অভিজ্ঞতা ছিল না। ভেনেজুয়েলার নাগরিক হিসেবে আমাদের এই অভিজ্ঞতা প্রয়োজন।গত শুক্রবার বলিভারিয়ান মিলিশিয়ার সব সদস্যকে সামরিক প্রশিক্ষণের নির্দেশ দেন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। সরকারের এ আহ্বানে সাড়াও আসে ব্যাপক। রাজধানী কারাকাসের দক্ষিণ-পশ্চিমে অবস্থিত এই ফোর্ট টিউনাসহ বিভিন্ন সামরিক ঘাঁটিতে শুরু হয় প্রশিক্ষণ।মিলিশিয়ার এই মহড়া পরিদর্শন করেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী ভ্লাদিমির পাদ্রিনো লোপেজ। বলেন, এখন থেকে নিয়মিতই বড় আকারের এসব সামরিক প্রশিক্ষণের আয়োজন করা হবে। এ প্রশিক্ষণের মাধ্যমে দেশের শান্তি রক্ষার প্রস্তুতি নিচ্ছি। আমাদের সর্বাধিনায়ক এমনটাই বলেছেন।প্রসঙ্গত, লাতিন আমেরিকায় মাদক চোরাচালান মোকাবেলার অজুহাতে ক্যারিবীয় সাগরে সেনা মোতায়েন করে যুক্তরাষ্ট্র। এরপর থেকেই দু’দেশের মধ্যে বিরাজ করছে উত্তেজনা।এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ভাঙ্গুড়ায় কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ
ভাঙ্গুড়ায় কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

 ২০২৪-২৫ অর্থবছরে খরিপ-১ ২০২৫-২০২৬ মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় পাবনার ভাঙ্গুড়ায় পাট ফসলের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের Read more

ঈদে পরিবারের কাছে ফেরা হলো না, মহাসড়কে স্বামী-স্ত্রীর মৃত্যু
ঈদে পরিবারের কাছে ফেরা হলো না, মহাসড়কে স্বামী-স্ত্রীর মৃত্যু

গাইবান্ধার গোবিন্দগঞ্জে বগুড়া-রংপুর মহাসড়কের চাঁপড়ীগঞ্জ এলাকায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী স্বামী-স্ত্রী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৫ জুন) রাত ১০টার দিকে ঢাকা Read more

গ্রিস উপকূলে ২২ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু: উদ্ধার ২১
গ্রিস উপকূলে ২২ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু: উদ্ধার ২১

উত্তর আফ্রিকা থেকে ইউরোপে পৌঁছানোর চেষ্টা করা ২২ জন অভিবাসনপ্রত্যাশী গ্রিসের উপকূলে একটি রাবারের নৌকায় ছয় দিন সমুদ্রে থাকার পর Read more

সিরাজগঞ্জে হটাৎ ঘূর্ণিঝড়, লন্ডভন্ড ৪ গ্রাম
সিরাজগঞ্জে হটাৎ ঘূর্ণিঝড়, লন্ডভন্ড ৪ গ্রাম

জেলার সদর উপজেলার রতনকান্দি ইউনিয়নে ২ মিনিটের ঘূর্ণিঝড়ে লন্ডভন্ড হয়েছে চারটি গ্রাম। চরচিলগাছা, চিলগাছা, বাহুকা ও ইটালি গ্রামে এ তাণ্ডব Read more

কুমিল্লার তিতাসে যুবলীগ নেতা গ্রেফতার
কুমিল্লার তিতাসে যুবলীগ নেতা গ্রেফতার

কুমিল্লার তিতাস উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার মামলায় এজাহারনামীয় আসামি আওয়ামী যুবলীগ নেতাকে গ্রেফতার করেছে তিতাস থানা Read more

নেত্রকোনায় লরিচাপায় বৃদ্ধা নিহত
নেত্রকোনায় লরিচাপায় বৃদ্ধা নিহত

নেত্রকোনায় রাস্তা পার হতে গিয়ে মাটিবাহী লরির চাপায় মঞ্জুরা আক্তার (৬৫) নামে এক বৃদ্ধা পথচারী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন