ফরিদপুরের মধুখালী উপজেলার গাজনা ইউনিয়নের মথুরাপুর গ্রামে বিষধর সাপের কামড়ে রিজিয়া বেগম (৫৬) নামে এক গৃহবধূর মর্মান্তিক মৃত্যু হয়েছে। রবিবার (১৪ সেপ্টেম্বর) ভোরের দিকে নিজ বাড়ির দরজার সামনের সিঁড়িতে এ দুর্ঘটনা ঘটে।স্থানীয় সূত্রে জানা যায়, রিজিয়া বেগম ছিলেন মথুরাপুর গ্রামের গগন মোল্লার স্ত্রী। ঘটনার সময় তিনি ফজরের নামাজ আদায়ের পর ঘর থেকে বের হয়ে দৈনন্দিন গৃহস্থালির কাজে যাচ্ছিলেন। ঠিক তখনই দরজার সিঁড়ির নিচে লুকিয়ে থাকা একটি বিষধর সাপ হঠাৎ করে তাকে কামড় দেয়। স্থানীয়রা দ্রুত উদ্ধার করে মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।ঘটনার ফলে পরিবারের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। প্রতিবেশীরা বলছেন, সাপটি হঠাৎ করে আক্রমণ করায় রিজিয়া বেগমের মৃত্যুর ঘটনা চরমভাবে হতাশাজনক।মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. মো. কবির সরদার বিষয়টি নিশ্চিত করে বলেন, “সর্প-দংশনে আক্রান্ত রোগী রিজিয়া বেগমকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়।”এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
রণক্ষেত্র গোপালগঞ্জ, বিজিবি মোতায়েন
রণক্ষেত্র গোপালগঞ্জ, বিজিবি মোতায়েন

গোপালগঞ্জ এনসিপির সমাবেশে হামলার ঘটনা ঘটেছে। নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের কর্মীরা এ হামলা চালিয়েছে বলে জানা গেছে। এসময় গোপালগঞ্জ Read more

মহিপুরে রাস্তার পাশ থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার
মহিপুরে রাস্তার পাশ থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

পটুয়াখালীর মহিপুরে রাস্তার পাশে পড়ে থাকা অজ্ঞাত (৫০) ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে মহিপুর থানা পুলিশ।শুক্রবার (০৪ জুলাই) সকাল পৌনে সাতটার Read more

জুলাই জাতীয় সনদে ৪ দল সই করবে না
জুলাই জাতীয় সনদে ৪ দল সই করবে না

জুলাই জাতীয় সনদে সই করবে না বলে জানিয়েছে বামপন্থী চারটি রাজনৈতিক দল। বুধবার (১৫ অক্টোবর) দলগুলোর পক্ষ থেকে জানানো হয়েছে, Read more

নোয়াখালীতে অটোরিকশা উল্টে প্রাণ গেল নারীর, আহত ৪
নোয়াখালীতে অটোরিকশা উল্টে প্রাণ গেল নারীর, আহত ৪

নোয়াখালীর সদর উপজেলার এওজবালিয়া ইউনিয়নে সিএনজিচালিত অটোরিকশা উল্টে পানিতে পড়ে এক নারী (২৭) নিহত হয়েছেন। এ সময় শিশুসহ আরও চারজন Read more

১৩ জানুয়ারি: নামাজের সময়সূচি
১৩ জানুয়ারি: নামাজের সময়সূচি

আজ মঙ্গলবার, ১৩ জানুয়ারি ২০২৬ ইংরেজি, ২৯ পৌষ ১৪৩২ বাংলা, ২৩ রজব ১৪৪৭ হিজরি। ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের Read more

টিভিতে আজকের খেলা
টিভিতে আজকের খেলা

Source: রাইজিং বিডি

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন