দুর্নীতির মামলায় ছাগলকাণ্ডের আলোচনায় আসা জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সাবেক সদস্য মতিউর রহমান এবং তার স্ত্রী নরসিংদীর রায়পুরা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান লায়লা কানিজের এক দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।আজ রবিবার ঢাকার মেট্টোপলিটন মাজিস্ট্রেট মনিরুল ইসলাম এই রিমান্ডের আদেশ দেন।শুনানির সময় আদালতের কাঠগড়ায় ৪৫ মিনিট দাঁড়িয়ে ছিলেন স্বামী-স্ত্রী। এ সময় মেজাজ হারিয়ে মতিউরকে ধমক দিয়ে তার স্ত্রী লায়লা বলেন, ‘তুমি চুপ থাকো। তোমার জন্য এসব হয়েছে।’ এরপর চুপ হয়ে যান মতিউর।আজ আসামিদের কারাগার থেকে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মনিরুল ইসলামের আদালতে হাজির করে পুলিশ। দুপুর ২টা ৫ মিনিটে তাদের কাঠগড়ায় তোলা হয়।সেখানে আইনজীবীদের সঙ্গে কথা বলেন মতিউর ও লায়লা কানিজ। এ সময় এগিয়ে গিয়ে কাঠগড়ায় মতিউর কথা বলতে গেলে লায়লা কানিজ ধমক দেন।লায়লা কানিজ বলেন, ‘তুমি বেশি কথা বলো। চুপ থাকো। আমি বলছি। তোমার জন্য এসব হয়েছে।’স্ত্রীর ধমকের পর মতিউর দমে যান। পরে আইনজীবীর সঙ্গে পরামর্শ করেন লায়লা।রিমান্ড আবেদনে বলা হয়, মতিউর রহমান এবং লায়লা কানিজের দুদকে দাখিল করা সম্পদ বিবরণীতে অসদুদ্দেশ্যে মিথ্যা এবং ভিত্তিহীন তথ্য প্রদান করে ২ কোটি ৪৫ লাখ ৩৪ হাজার ৬১১ টাকা মূল্যমানের সম্পত্তির তথ্য গোপন করার এবং ঘুষ দুর্নীতির মাধ্যমে অর্জিত অপরাধলব্ধ আয়ের মাধ্যমে পারস্পরিক যোগসাজশে অসাধু উপায়ে জ্ঞাত আয়ের সহিত অসঙ্গতিপূর্ণ ৫৩ কোটি ৪১ লাখ ৩৮ হাজার ৩৯৩ টাকা মূল্যমানের সম্পত্তি অর্জন করে ভোগ দখলে রাখার অপরাধেমামলা দায়ের করা হয়। মামলাটি তদন্তাধীন। তাদের বিরুদ্ধে জাল-জালিয়াতির মাধ্যমে বিপুল পরিমান প্লেসমেন্ট শেয়ার ক্রয়-বিক্রয় করার তথ্য রয়েছে। প্লেসমেন্ট শেয়ার ক্রয়-বিক্রয়ে এ জাল-জালিয়াতির বিষয়টি উদঘাটন এবং এর সাথে অন্য কারো সম্পৃক্ততা রয়েছে কি না তা জানা দরকার। এছাড়া মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তাদের মেয়ে ফারজানা রহমানের নামে জ্ঞাত আয়ের সহিত অসঙ্গতিপূর্ণ ৫৩ কোটি ৪১ লাখ ৩৮ হাজার ৩৯৩ টাকার সম্পদ অর্জনে সহযোগিতার বিষয়ে মতিউর রহমান এবং লায়লা কানিজকে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন।‎‎গত ৬ জানুয়ারি ফারজানা রহমানের নামে ২ কোটি ৪৫ লাখ গোপন ও ৫৩ কোটি ৪১ লাখ টাকার বেশি অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুদক মামলাটি দায়ের করে।এফএস

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
‘পালাব না’ বলেও আজকের দিনেই পালিয়ে গিয়েছিলেন শেখ হাসিনা
‘পালাব না’ বলেও আজকের দিনেই পালিয়ে গিয়েছিলেন শেখ হাসিনা

‘শেখ হাসিনা দেশ ছেড়ে পালায় না, পালাতে জানে না’- এই বাক্যটি তিনি নিজেই বহুবার উচ্চারণ করেছেন। অথচ ইতিহাসের নির্মম বাস্তবতায় Read more

খাগড়াছড়ির রামগড়ে মা-মেয়ের গলা কাটা মরদেহ উদ্ধার
খাগড়াছড়ির রামগড়ে মা-মেয়ের গলা কাটা মরদেহ উদ্ধার

খাগড়াছড়ির রামগড় পৌর এলাকায় নিজ ঘর থেকে বৃদ্ধ মা ও মেয়ের গলা কাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।বৃহস্পতিবার (২১ আগস্ট) সকাল Read more

নারায়ণগঞ্জে জাল স্ট্যাম্প তৈরির কারখানায় পুলিশের অভিযান, আটক ২
নারায়ণগঞ্জে জাল স্ট্যাম্প তৈরির কারখানায় পুলিশের অভিযান, আটক ২

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে একটি নকল স্ট্যাম্প তৈরির কারখানায় অভিযান চালিয়ে কোটি টাকা মূল্যের নন জুডিশিয়াল স্ট্যাম্প ও রেভিনিউ স্ট্যাম্প জব্দ করেছে Read more

মির্জাপুরে হিমেলের দুচোখ অন্ধের ঘটনায় দুই আ.লীগ নেতা গ্রেপ্তার
মির্জাপুরে হিমেলের দুচোখ অন্ধের ঘটনায় দুই আ.লীগ নেতা গ্রেপ্তার

টাঙ্গাইলের মির্জাপুরে দুই আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১৩ ডিসেম্বর) বিকেল সাড়ে ৫টার সময় উপজেলার ভাওড়া ইউনিয়নের কামারপাড়া ও Read more

বুধবার বন্ধ থাকবে বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি
বুধবার বন্ধ থাকবে বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি

ভারতে বিশ্বকর্মা পূজা উপলক্ষে বুধবার (১৭ সেপ্টেম্বর) বেনাপোল-পেট্রাপোল বন্দর দিয়ে ভারত ও বাংলাদেশের মধ্যে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। তবে বেনাপোল Read more

ঋণখেলাপি ও দ্বৈত নাগরিকত্বে ইসি একপাক্ষিক আচরণ করেছে: ডা. তাহের
ঋণখেলাপি ও দ্বৈত নাগরিকত্বে ইসি একপাক্ষিক আচরণ করেছে: ডা. তাহের

ঋণ খেলাপি ও দ্বৈত নাগরিকত্ব বিষয়ে একপাক্ষিক আচরণ করেছে নির্বাচন কমিশন। একটা দলের পক্ষে বাধ্য করার চেষ্টা করা হচ্ছে বলে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন