কক্সবাজারের চকরিয়ায় উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও চকরিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রূপায়ন দেবের নেতৃত্বে বিভিন্ন বেসরকারি ক্লিনিক ও ডায়গনস্টিক সেন্টারে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। রবিবার (১৪ সেপ্টেম্বর) বিকাল ৫ টার দিকে উপরোক্ত মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এ সময় মোহাম্মদ রফিকুল ইসলাম (৩৫) নামে একজন দালালকে আটক করা হয়। উক্ত দালালকে দণ্ডবিধি ১৮৬০ এর ২৯১ ধারা অনুযায়ী ১ মাসের কারাদণ্ড প্রদান করা হয়। লাইসেন্স না থাকা, অপরিষ্কার পরিবেশ ও অব্যবস্থাপনার জন্য চকরিয়া এভারগ্রীন হাসপাতালকে ৫০ হাজার, চাকরি ল্যাব হাউজ প্যাথোলজিকে ১০ হাজার, চকরিয়া হিলসাইড প্যাথোলজি ল্যাবকে ১০ হাজার এবং চকরিয়া হাসান ডেন্টাল কেয়ারকে ৫ হাজার টাকা জরিমানা প্রদান করা হয়। এছাড়া মেয়াদ উত্তীর্ণ ঔষধ রাখার অপরাধে চকরিয়া এল কে ফার্মেসিকে ৫ হাজার ও চকরিয়া হুমায়ুন ফার্মেসিকে ২ হাজার অর্থদণ্ড প্রদান করা হয়। বেসরকারি ক্লিনিক ও ডায়গনস্টিক সেন্টার এবং ফার্মেসি মিলে মোট ৮২০০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। চকরিয়া উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রূপায়ন দেব বলেন, ‘জনস্বার্থে এ অভিযান চলমান থাকবে। কারণ, নিয়মিত অভিযান চলমান না থাকলে বেসরকারি ক্লিনিক ও ডায়গনস্টিক সেন্টার ও ফার্মেসিগুলোতে অব্যবস্থাপনা বজায় থাকবে। তাই এসব প্রতিষ্ঠানের মালিকদেরকে নিয়ম-কানুন মেনে চলা দরকার।’এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
দিনাজপুরে বিএনপির সমাবেশে হামলা, আহত অর্ধশতাধিক
দিনাজপুরে বিএনপির সমাবেশে হামলা, আহত অর্ধশতাধিক

দিনাজপুরের খানসামা উপজেলায় বিএনপির শান্তিপূর্ণ প্রতিবাদ সমাবেশে সশস্ত্র হামলার ঘটনা ঘটেছে। এতে (অব.) কর্নেল মোস্তাফিজুর রহমান চৌধুরী, জেলা বিএনপির সহ-সভাপতি Read more

ভালুকায় গ্যাস লাইনের ক্ষতিপূরণ নিয়ে অনিয়মের অভিযোগ
ভালুকায় গ্যাস লাইনের ক্ষতিপূরণ নিয়ে অনিয়মের অভিযোগ

গাজীপুরের শ্রীপুর উপজেলার মাওনা থেকে ময়মনসিংহ বিদ্যুৎকেন্দ্র পর্যন্ত স্থাপিত গ্যাস সঞ্চালন লাইনের ভূমি অধিগ্রহণে গুরুতর অনিয়মের অভিযোগ উঠেছে ময়মনসিংহের ভালুকা Read more

সাগর-রুনি হত্যা মামলার নথি ডিবি হেফাজতে পুড়ে যায়নি: ডিএমপি
সাগর-রুনি হত্যা মামলার নথি ডিবি হেফাজতে পুড়ে যায়নি: ডিএমপি

সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার নথিপত্র ডিবি হেফাজতে পুড়ে যাওয়ার তথ্যটি ‘সঠিক নয়’ বলে জানিয়েছে ঢাকা Read more

মেসির জোড়া গোলে ইন্টার মায়ামির রোমাঞ্চকর জয়
মেসির জোড়া গোলে ইন্টার মায়ামির রোমাঞ্চকর জয়

লিওনেল মেসির অসাধারণ পারফরম্যান্সের কল্যাণে ডিসি ইউনাইটেডকে ৩-২ গোলে হারিয়েছে ইন্টার মায়ামি। রোববার (২১ সেপ্টেম্বর) রাতে অনুষ্ঠিত এই ম্যাচে প্রথমার্ধে Read more

গ্রেপ্তারি পরোয়ানার কারণে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না পুতিন
গ্রেপ্তারি পরোয়ানার কারণে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না পুতিন

আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) গ্রেপ্তারি পরোয়ানার কারণে আগামী মাসে অনুষ্ঠেয় ব্রিকস শীর্ষ সম্মেলনে যোগ দিতে ব্রাজিল যাচ্ছেন না রুশ প্রেসিডেন্ট Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন