সরকার নির্ধারিত টাকার চেয়ে ৫ গুণ বেশি টাকা নিয়ে মালয়েশিয়ায় শ্রমিক পাঠিয়ে ১ হাজার ১৫৯ কোটি টাকা আত্মাসাতের অভিযোগে ১৩টি ওভারসিজ কোম্পানির চেয়ারম্যান, ব্যবস্থাপনা পরিচালক, পরিচালকসহ ৩১ জনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ রোববার (১৪ সেপ্টেম্বর) তাঁদের বিরুদ্ধে মামলা করা হয়।এক সংবাদ সম্মেলনে দুদকের মহাপরিচালক আক্তার হোসেন সাংবাদিকদের বলেন, বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সিসের (বায়রা) বিভিন্ন পদে থাকার সময় আসামিরা সিন্ডিকেট গড়ে মালয়েশিয়াগামী শ্রমিকদের কাছ থেকে সরকার নির্ধারিত ৭৮ হাজার ৯৯০ টাকার ৫ গুণ বেশি অর্থ নিয়েছেন। তিনি আরও বলেন, চুক্তি অনুযায়ী বাছাই ও অর্থসংক্রান্ত শর্ত উপেক্ষা করে শ্রমিক পাঠানোর ক্ষেত্রে তাঁরা ব্যাপক অনিয়ম করেছেন। চুক্তির বাইরে বিভিন্ন ধাপে বাড়তি টাকা নিয়ে শ্রমিকদের ক্ষতি করার পাশাপাশি বিপুল অর্থ আত্মসাতের অভিযোগ আনা হয়েছে তাঁদের বিরুদ্ধে।মামলার এজাহারে বলা হয়েছে, আসামিরা অবৈধ অর্থ হস্তান্তর ও রূপান্তরের মাধ্যমে মানি লন্ডারিং করেছেন। তাঁদের বিরুদ্ধে দণ্ডবিধির একাধিক ধারা এবং মানি লন্ডারিং প্রতিরোধ আইনে মামলা হয়েছে।মামলার আসামিরা হলেন আকাশ ভ্রমণের চেয়ারম্যান মনসুর আহমেদ কালাম; উইনার ওভারসিজ লিমিটেডের পরিচালক রহিমা হক ও মাহফুজুল হক; শাহীন ট্রাভেলসের মালিক শাহাদাত হোসাইন (তসলিম); নাভিরা লিমিটেডের চেয়ারম্যান শেখ মোহাম্মদ শাহিদুর রহমান, পরিচালক মাহবুবুর রহমান ও মো. শামিম হাসান; আদিব এয়ার ট্রাভেলস অ্যান্ড ট্যুরসের পরিচালক কে এম মোবারক উল্লাহ, আবুল কালাম আজাদ, নওশাদ আরা আক্তার ও হাছনা আক্তার আজাদ; ইউনাইটেড ম্যানপাওয়ার কনসালট্যান্স লিমিটেডের পরিচালক নাজমা আক্তার, জেড ইউ সায়েদ, জুহানা সুবাইতা ও জিসান সায়েদ; গ্রিনল্যান্ড ওভারসিজের মালিক রেহানা আরজুমান হাই; পি আর ওভারসিজ লিমিটেডের পরিচালক ইমান আকতার পুনম ও গোলাম রাকিব; জাহারত অ্যাসোসিয়েটস লিমিটেডের চেয়ারম্যান মুহাম্মদ শফিকুল আলম ফিরোজ, পরিচালক নাহিদা আক্তার ও রওশন আরা পারভিন; অপূর্ব রিক্রুটিং এজেন্সির পরিচালক এ কে এম মোশারফ হোসেন ও মহিউদ্দিন আহমেদ; জান্নাত ওভারসিজের চেয়ারম্যান মোহাম্মদ রফিকুল হালদার ভূঁইয়া, পরিচালক কাজী অদিতি রুবাইয়াত ও লিমা বেগম এবং মিডওয়ে ওভারসিজ লিমিটেড ও সাউথ পয়েন্ট ওভারসিজ লিমিটেডের চেয়ারম্যান মঞ্জুর কাদের, পরিচালক সাদিয়া মঞ্জুর, আহমেদ আতাউর রহমান, আহমেদ খালেদ লুবনানী ও আহমেদ ফয়সাল রমাদানী।এর আগে একই ধরনের অভিযোগে আরও ১২টি কোম্পানির বিরুদ্ধে প্রায় ১ হাজার ১২৮ কোটি টাকা আত্মসাতের অভিযোগে মামলা হয়। সব মিলিয়ে এখন পর্যন্ত ২৫ মামলায় ৬৪ আসামির বিরুদ্ধে প্রায় ২ হাজার ২৮৮ কোটি টাকা আত্মসাতের অভিযোগে আইনি পদক্ষেপ নিয়েছে দুদক।

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মহানবী (সা:) কে কটুক্তি, অভিযুক্তকে আটক করল পুলিশ
মহানবী (সা:) কে কটুক্তি, অভিযুক্তকে আটক করল পুলিশ

চট্টগ্রামের বাঁশখালীতে মহানবী হযরত মুহাম্মদ (সা.) কে নিয়ে কটূক্তির অভিযোগে পল্লী চিকিৎসক প্রবীর চৌধুরী নামের একজনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। সোমবার Read more

যবিপ্রবিতে প্রাণিকল্যাণ বিষয়ক আন্তর্জাতিক কর্মশালা অনুষ্ঠিত
যবিপ্রবিতে প্রাণিকল্যাণ বিষয়ক আন্তর্জাতিক কর্মশালা অনুষ্ঠিত

প্রাণির আচরণ ও কল্যাণবিষয়ক আধুনিক বৈজ্ঞানিক জ্ঞান ছড়িয়ে দেওয়া, সংশ্লিষ্ট পেশাজীবীদের মধ্যে সচেতনতা বৃদ্ধি এবং নৈতিক ও টেকসই প্রাণিপালনে উৎসাহিত Read more

বসের ৫ কোটি টাকা নিয়ে স্ত্রীকে তালাক, অতপরঃ
বসের ৫ কোটি টাকা নিয়ে স্ত্রীকে তালাক, অতপরঃ

চীনের একটি প্রতিষ্ঠানে চাকরি নিয়েছিলেন হে নামের এক তরুণ। ওই কোম্পানির মালিক ঝু। কদিনের মাঝেই দুজনের বেশ খাতির জমল। প্রেম Read more

এখন কী পরিস্থিতি কাশ্মীরের? যা জানা গেল
এখন কী পরিস্থিতি কাশ্মীরের? যা জানা গেল

যুদ্ধবিরতির পর ভারত নিয়ন্ত্রিত জম্মু কাশ্মীরের পরিস্থিতি অনেকটা স্বাভাবিক।আজ রবিবার সকাল থেকে পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করেছে বলে জানিয়েছে ব্রিটিশ Read more

দেওয়ানগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে একজনের কারাদণ্ড
দেওয়ানগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে একজনের কারাদণ্ড

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার হাতিভাঙ্গা ইউনিয়নের সবুজপুরে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে মো. হযরত আলী (৩৫) নামে একজনকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড Read more

দক্ষিণ চীন সাগরে চর দখলে নিলো বেইজিং
দক্ষিণ চীন সাগরে চর দখলে নিলো বেইজিং

দক্ষিণ চীন সাগরে একটি ছোট বালুচর দখল করেছে চীনা কোস্টগার্ড। চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম একথা জানিয়েছে। এতে ফিলিপাইনের সাথে বেইজিংয়ের আঞ্চলিক Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন