চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর ২০২৪-২০২৫ অর্থবছরে ২৭০ কোটি ৪৯ লাখ টাকা রাজস্ব আয় করেছে, যা এই বিমানবন্দরের ইতিহাসে সর্বোচ্চ রাজস্ব আয়ের রেকর্ড।সর্বশেষ ২০২৩-২০২৪ অর্থবছরে রাজস্ব আয় ছিল ২৩৭ কোটি টাকা। আগের অর্থবছরের তুলনায় এই বছর প্রায় ৩৩ কোটি টাকা বেশি রাজস্ব আয় করেছে এই বিমানবন্দর।চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী ইব্রাহিম খলিল রেকর্ড রাজস্ব আয়ের সত্যতা নিশ্চিত করে জানান, বকেয়া রাজস্ব আদায়সহ বিমানবন্দরের সার্বিক ইতিবাচক ব্যবস্থাপনার ফলে চলতি অর্থবছরে রাজস্ব আয়ে রেকর্ড হয়েছে। এই বছর যে রাজস্ব আয় হয়েছে, তা চট্টগ্রাম বিমানবন্দরের ইতিহাসে সর্বোচ্চ।বিমানবন্দরের রেকর্ড থেকে জানা যায়, ২০২৫ সালের জুন পর্যন্ত ৬ মাসে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আন্তর্জাতিক রুটে ৩ লাখ ৯২ হাজার ৪৫৬ জন যাত্রী যাতায়াত করেছেন। অভ্যন্তরীণ রুটে ২০২৫ সালের জুন পর্যন্ত যাত্রী যাতায়াত সংখ্যা ৬ হাজার ৬৯০ জন।বিমানবন্দরের পরিসংখ্যান থেকে জানা যায়, চলতি ২০২৪-২০২৫ অর্থবছরে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে রাজস্ব আয় হয়েছে ২৭০ কোটি ৪৯ লাখ টাকা এবং ব্যয় হয়েছে ৪০ কোটি টাকা। এর আগের অর্থবছর ২০২৩-২০২৪ এ আয় হয়েছিল ২৩৭ কোটি টাকা, ব্যয় ছিল ৩৬ কোটি টাকা।২০২২-২০২৩ এ আয় ছিল ২২৫ কোটি টাকা, ব্যয় ৩৩ কোটি টাকা। ২০২১-২০২২ অর্থবছরে আয় হয় ৭৯ কোটি টাকা, ব্যয় ২৭ কোটি টাকা। আর করোনা প্রভাবিত ২০২০-২০২১ অর্থবছরে আয় ছিল মাত্র ৩০ কোটি টাকা, ব্যয় ২৬ কোটি টাকা।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
চার্জারের সংযোগ খুলতে গিয়ে অটোরিকশা চালক নিহত, স্ত্রী আহত
চার্জারের সংযোগ খুলতে গিয়ে অটোরিকশা চালক নিহত, স্ত্রী আহত

নেত্রকোনার খালিজুরীতে অটোরিকশার চার্জারের সংযোগ দিতে গিয়ে হেলাল মিয়া (৩৫) নামের এক অটোরিকশা চালক নিহত হয়েছে। স্বামীকে বাঁচাতে গিয়ে আহত Read more

সারাদেশে বিশেষ অভিযানে গ্রেফতার ২২৭১
সারাদেশে বিশেষ অভিযানে গ্রেফতার ২২৭১

সারাদেশে গত ২৪ ঘণ্টায় পুলিশের বিশেষ অভিযানে মামলা ও ওয়ারেন্টভুক্ত আরও এক হাজার ১১৮ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে। অন্যান্য Read more

থালাপতি বিজয়ের জনসভায় রেকর্ড
থালাপতি বিজয়ের জনসভায় রেকর্ড

দক্ষিণ ভারতের সুপারস্টার ও রাজনৈতিক নেতা থালাপতি বিজয়ের সাম্প্রতিক মাদুরাই জনসভায় রেকর্ডসংখ্যক মানুষের উপস্থিতি লক্ষ্য করা গেছে। প্রতিবেদন অনুযায়ী, তামিলাগা Read more

হজে গিয়ে বাংলাদেশির মৃত্যু
হজে গিয়ে বাংলাদেশির মৃত্যু

চলতি বছর হজে গিয়ে খলিলুর রহমান (৭০) নামে এক বাংলাদেশির মৃত্যু হয়েছে। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মঙ্গলবার (২৯ এপ্রিল) Read more

বাংলাদেশে হিন্দুবিদ্বেষী কোনো সহিংসতা নেই: প্রধান উপদেষ্টা
বাংলাদেশে হিন্দুবিদ্বেষী কোনো সহিংসতা নেই: প্রধান উপদেষ্টা

বাংলাদেশে হিন্দু সংখ্যালঘুদের ওপর নির্যাতনের অভিযোগ নাকচ করে দিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে সাংবাদিক মেহেদী Read more

নানা বাড়ি বেড়াতে এসে প্রাণ গেল ২ ভাইয়ের
নানা বাড়ি বেড়াতে এসে প্রাণ গেল ২ ভাইয়ের

বরিশালের গৌরনদীতে নানা বাড়িতে বেড়াতে এসে ডোবার পানিতে ডুবে মামাতো ও ফুফাতো ২ ভাইয়ের মর্মান্তিক মৃত্যু হয়েছে।মঙ্গলবার (২৪ মার্চ) সকাল Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন