কাতারের সম্প্রতি হামলা চালিয়েছে ইসরায়েল। চাঞ্চল্যকর এই হামলায় সৌদি আরবের ওপর দিয়ে দোহায় মিসাইল নিক্ষেপ করেছিল ইসরায়েল।মার্কিন সংবাদমাধ্যমের বরাত দিয়ে শনিবার (১৩ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ইসরায়েলি সংবাদমাধ্যম জেরুজালেম পোস্ট।প্রতিবেদনে বলা হয়, ইসরায়েলি বাহিনী লোহিত সাগর থেকে পাঠানো যুদ্ধবিমান ব্যবহার করে কাতারের দোহায় অবস্থানরত হামাস নেতাদের লক্ষ্য করে হামলা চালিয়েছে বলে মার্কিন সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে দাবি করা হয়েছে। গত শুক্রবার প্রকাশিত ওই প্রতিবেদনে কয়েকজন মার্কিন কর্মকর্তার বরাত দেওয়া হয়।এতে বলা হয়, রৈহিত সাগরের আকাশসীমায় ইসরায়েলি বিমানবাহিনী (আইএএফ) আটটি এফ-১৫ এবং চারটি এফ-৩৫ যুদ্ধবিমান মোতায়েন করেছিল। তবে কোনও ইসরায়েলি বিমান পার্শ্ববর্তী কোনও আরব দেশের আকাশসীমায় প্রবেশ করেনি।ওয়াল স্ট্রিট জার্নালের পাঠানো এক সাংবাদিক হামলার শিকার দোহার ভবনটি ঘুরে দেখেছেন এবং জানিয়েছেন, ভবনের মধ্যবর্তী তলা ও নিচতলার ডানদিকের অংশ প্রায় ধ্বংস হয়ে গেছে।প্রতিবেদনে আরও বলা হয়, কাতার আরব উপদ্বীপের অন্য পাশে থাকায় ইসরায়েল দোহায় আঘাত হানতে দূরপাল্লার ব্যালিস্টিক মিসাইল ব্যবহার করে। মার্কিন কর্মকর্তারা ওয়াল স্ট্রিট জার্নালকে জানান, ইসরায়েলি যুদ্ধবিমান সৌদি আরবের ওপর দিয়ে এই মিসাইল মহাকাশে পাঠায় এবং তা দোহায় গিয়ে আঘাত হানে।তারা বলেন, মহাকাশ-ভিত্তিক মার্কিন সেন্সর মিসাইল উৎক্ষেপণের তাপ ও গতিপথ শনাক্ত করে নিশ্চিত হয় যে এর লক্ষ্যবস্তু ছিল দোহা। এভাবে মহাকাশ দিয়ে মিসাইল পাঠানোর উদ্দেশ্য ছিল সৌদি আকাশসীমা লঙ্ঘনের অভিযোগ এড়ানো।কাতারে হামলার পরপরই রিয়াদ এই হামলার নিন্দা জানায়, তবে নিজেদের আকাশসীমার ওপর দিয়ে মিসাইল নিক্ষেপের প্রসঙ্গ উল্লেখ করেনি সৌদি আরব। সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, “ইসরায়েলের অপরাধমূলক আগ্রাসন অব্যাহত রাখা আন্তর্জাতিক আইন ও সব ধরনের আন্তর্জাতিক মানদণ্ডের নগ্ন লঙ্ঘন।”প্রতিবেদনে মার্কিন কর্মকর্তারা জানান, কাতারে হামলার বিষয়ে ট্রাম্প প্রশাসনকে শেষ মুহূর্ত পর্যন্ত অন্ধকারে রাখা হয়েছিল। হামলার কয়েক মিনিট আগে ইসরায়েলি সেনারা মার্কিন সেনাবাহিনীকে এই বিষয়ে জানায়। এক মার্কিন প্রতিরক্ষা কর্মকর্তা বলেন, “সেসময় এই হামলা প্রত্যাহার বা থামানোর কোনও উপায় তখন আর ছিল না।”এদিকে হামাস শুক্রবার দাবি করে, হামলায় তাদের ভারপ্রাপ্ত নেতা খলিল আল-হাইয়া বেঁচে গেছেন। এর আগের দিন একজন ইসরায়েলি কর্মকর্তা জেরুজালেম পোস্ট-কে জানান, এই হামলায় কোনও শীর্ষ হামাস নেতা নিহত না হওয়ায় উদ্বেগ বেড়েছে।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
আটপাড়া উপজেলা বিএনপি’র সভাপতি মাসুম, সম্পাদক রফিক
আটপাড়া উপজেলা বিএনপি’র সভাপতি মাসুম, সম্পাদক রফিক

দীর্ঘ ১৭ বছর পর নেত্রকোনার আটপাড়ায় উপজেলা বিএনপি’র দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গণতান্ত্রিক ধারা ফিরিয়ে আনতে এতে ব্যালটের মাধ্যমে ভোটে Read more

দেশ ছাড়লেন শেখ হাসিনার চাচা শেখ কবির
দেশ ছাড়লেন শেখ হাসিনার চাচা শেখ কবির

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার চাচা শেখ কবির হোসেন দেশ ছেড়েছেন। রোববার সকালে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের একটি ফ্লাইটে সিঙ্গাপুরের উদ্দেশে Read more

শিবচরে মোটরসাইকেল দুর্ঘটনায় ইমামের মৃত্যু
শিবচরে মোটরসাইকেল দুর্ঘটনায় ইমামের মৃত্যু

মাদারীপুরের শিবচরে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কায় মাওলানা আব্দুর রহমান (৩৭) নামে এক মসজিদের ইমামের মৃত্যু হয়েছে।সোমবার (১৮ আগস্ট) Read more

‘মঞ্চ ৭১’র অনুষ্ঠানে উত্তেজনা, লতিফ সিদ্দিকীসহ বেশ কয়েকজন আটক
‘মঞ্চ ৭১’র অনুষ্ঠানে উত্তেজনা, লতিফ সিদ্দিকীসহ বেশ কয়েকজন আটক

মুক্তিযোদ্ধাদের নতুন প্ল্যাটফর্ম ‘মঞ্চ ৭১’ আয়োজিত এক অনুষ্ঠান ঘিরে ব্যাপক উত্তেজনা তৈরির পর সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকীসহ বেশ কয়েকজনকে আটক Read more

ভারতে চলন্ত বাসে ভয়াবহ আগুন, নিহত ২০
ভারতে চলন্ত বাসে ভয়াবহ আগুন, নিহত ২০

ভারতের অন্ধ্রপ্রদেশে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অন্তত ২০ জন নিহত হয়েছে। শুক্রবার (২৪ অক্টোবর) ভোর সাড়ে ৩টার দিকে কুর্নুলের চিন্নাটেকুরে হায়দরাবাদ Read more

নিখোঁজের ২৪ ঘণ্টা পর করতোয়া নদীতে থেকে স্কুলছাত্রের মরদেহ উদ্ধার
নিখোঁজের ২৪ ঘণ্টা পর করতোয়া নদীতে থেকে স্কুলছাত্রের মরদেহ উদ্ধার

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় করতোয়া নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজ হওয়া স্কুলছাত্র রাকিব হোসেন (১৪) এর লাশ ভেসে উঠেছে।সোমবার (১১ আগস্ট) দুপুর Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন