জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) এবং হল সংসদ নির্বাচনের ফলাফল ঘোষণা শুরু হয়েছে। শনিবার (১৩ সেপ্টেম্বর) বিকেল সোয়া ৫টায় সিনেট ভবনে ফল ঘোষণা শুরু করেন নির্বাচন সংশ্লিষ্টরা।প্রসঙ্গত, বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। রাত সোয়া ১০টা থেকে শুরু হয় ভোট গণনা, যা শনিবার পর্যন্ত চলমান ছিল। এবার নির্বাচনে মোট ভোটার অংশগ্রহণের হার প্রায় ৬৭ থেকে ৬৮ শতাংশ।এবারের জাকসু নির্বাচনে মোট ভোটার ১১ হাজার ৭৪৩ জন। ছাত্রদের হলের মধ্যে আল বেরুনী হলে ভোটার ২১০ জন, আ ফ ম কামালউদ্দিন হলে ৩৩৩ জন, মীর মশাররফ হোসেন হলে ৪৬৪ জন, শহীদ সালাম-বরকত হলে ২৯৮ জন, মওলানা ভাসানী হলে ৫১৪ জন, ১০ নম্বর ছাত্র হলে ৫২২ জন, শহীদ রফিক-জব্বার হলে ৬৫০ জন, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর হলে ৩৫০ জন, ২১ নম্বর ছাত্র হলে ৭৩৫ জন, জাতীয় কবি নজরুল হলে ৯৯২ জন এবং তাজউদ্দীন আহমদ হলে ৯৪৭ জন ভোটার রয়েছেন।ছাত্রীদের হলের মধ্যে নওয়াব ফয়জুন্নেসা হলে ২৭৯ জন, জাহানারা ইমাম হলে ৩৬৭ জন, প্রীতিলতা হলে ৩৯৬ জন, বেগম খালেদা জিয়া হলে ৪০৩ জন, সুফিয়া কামাল হলে ৪৫৬ জন, ১৩ নম্বর ছাত্রী হলে ৫১৯ জন, ১৫ নম্বর ছাত্রী হলে ৫৭১ জন, রোকেয়া হলে ৯৫৬ জন, ফজিলাতুন্নেছা হলে ৭৯৮ জন এবং তারামন বিবি হলে ৯৮৩ জন ভোটার রয়েছেন।এবার প্রায় ৬৭-৬৮ শতাংশ ভোট পড়েছে। কেন্দ্রীয় সংসদে মোট ২৫টি পদে লড়েছেন ১৭৭ জন প্রার্থী। ভিপি পদে ৯ ও জিএস পদে ৮ জন প্রার্থী ছিলেন। ছাত্রীদের ১০টি আবাসিক হলে ১৫০টি পদের মধ্যে ৫৯টিতে কোনো প্রার্থী ছিলেন না। একজন করে প্রার্থী ছিলেন ৬৭টি পদে। সে হিসাবে মাত্র ২৪টি পদে ভোট নেওয়া হয়। বিশ্ববিদ্যালয়ের ২১টি হলের মধ্য ২টি হলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় প্রার্থীরা নির্বাচিত হয়েছেন।নির্বাচনে বাম, শিবির, ছাত্রদল ও স্বতন্ত্রদের সমর্থিত মিলিয়ে সর্বমোট আটটি প্যানেল অংশ নেয়। তবে ছাত্রদলসহ ৫টি প্যানেল নির্বাচনে অনিয়মের অভিযোগ তুলে ভোট বর্জন করেছে।আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
হাবিপ্রবিতে গবেষণাপত্র লেখার প্রশিক্ষণ শুরু
হাবিপ্রবিতে গবেষণাপত্র লেখার প্রশিক্ষণ শুরু

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) উচ্চ শিক্ষায় গবেষণারত শিক্ষার্থীদের জন্য শুরু হয়েছে পাঁচ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা। ‘Statistical Read more

দেশের ৭ অঞ্চলে ঝড়ের আভাস, নদীবন্দরে সতর্ক সংকেত
দেশের ৭ অঞ্চলে ঝড়ের আভাস, নদীবন্দরে সতর্ক সংকেত

দেশের সাতটি অঞ্চলের উপর দিয়ে দুপুরের মধ্যে ঝড় বয়ে যেতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। বুধবার (১৬ জুলাই) দুপুর ১টা Read more

ভারতের উত্তরাখণ্ডে আকস্মিক বন্যায় ৯ সেনাসদস্য নিখোঁজ
ভারতের উত্তরাখণ্ডে আকস্মিক বন্যায় ৯ সেনাসদস্য নিখোঁজ

ভারতের উত্তরাখণ্ড রাজ্যের হর্ষিলে মেঘভাঙা বৃষ্টির কারণে আকস্মিক বন্যায় ৯ জন সেনাসদস্য নিখোঁজ হয়েছেন। গতকাল মঙ্গলবার (৫ আগস্ট) দুপুর ১টা Read more

জয়পুরহাটে এবার এসএসসি ও সমমানের পরীক্ষার্থী ১২ হাজার ৬০৪ জন
জয়পুরহাটে এবার এসএসসি ও সমমানের পরীক্ষার্থী ১২ হাজার ৬০৪ জন

২০২৫ সালে এসএসসি ও সমমান পরীক্ষায় জয়পুরহাটে ১২ হাজার ৬০৪ জন পরীক্ষার্থী অংশগ্রহণ নিয়েছে। এর মধ্যে ৬ হাজার ৯৬১ জন Read more

এলপি গ্যাসের দাম কমলো ২৬ টাকা
এলপি গ্যাসের দাম কমলো ২৬ টাকা

দেশের বাজাররে ভোক্তাপর্যায়ে এলপি গ্যাসের নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে। নভেম্বর মাসের জন্য প্রতি ১২ কেজি সিলিন্ডারের দাম ১ হাজার Read more

কাজে ব্যস্ত মা, তেলাপোকা মারার ওষুধ খেয়ে ২ বছরের শিশুর মৃত্যু
কাজে ব্যস্ত মা, তেলাপোকা মারার ওষুধ খেয়ে ২ বছরের শিশুর মৃত্যু

রাজধানীতে তেলাপোকা মারার ওষুধ খেয়ে আদিবা নামে ২ বছরের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার (৬ জানুয়ারি) বিকেলে যাত্রাবাড়ীর মাতুয়াইলে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন