প্রতারণা ও চেক জালিয়াতিসহ নানা অভিযোগে বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর (এমডি) ও সিইও, ডেপুটি জেনারেল ম্যানেজার, শাখা ব্যবস্থাপকসহ ৭ জনের বিরুদ্ধে ঝিনাইদহ আদালতে মামলা হয়েছে। সম্প্রতি ঝিনাইদহের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি দায়ের করেন মহেশপুর উপজেলার ভালাইপুর গ্রামের সালিম ট্রেডার্সের স্বত্বাধিকারী ইয়াসমিন আক্তার। মামলাটি নথিভুক্ত হয়েছে ঝিনাইদহ সি.আর মামলা নং-৮০৭/২০২৫ হিসেবে।আসামিদের মধ্যে রয়েছেন, বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংকের ঝিনাইদহ শাখার ব্যবস্থাপক, ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর ও সিইও, চারজন ডেপুটি জেনারেল ম্যানেজার এবং কোটচাঁদপুর উপজেলার আদর্শপাড়ার আবু জাফরের ছেলে আলমগীর হোসেন।মামলার বিবরণে জানা যায়, ২০১৫ সালে ঝিনাইদহ শাখা থেকে ১৮ লাখ টাকা ঋণ নেন ইয়াসমিন আক্তার। ঋণ নেয়ার সময় তিনি জমির দলিল, বিভিন্ন কাগজপত্র ও ৩৭টি স্বাক্ষরিত ফাঁকা চেক ব্যাংকে জমা দেন। কিন্তু সম্প্রতি কোটচাঁদপুরের আলমগীর হোসেন ঐ চেকগুলোর একটি ব্যবহার করে আদালতে মামলা করেন। তিনি দাবি করেন, ইয়াসমিনের স্বামী তার কাছ থেকে ৯৭ লাখ টাকা নেন।বাদীর অভিযোগ, যে চেক ব্যাংকের ভল্টে থাকার কথা, সেটি কীভাবে আলমগীর হোসেনের হাতে গেল তা রহস্যজনক। তার দাবি, ব্যাংকের অসাধু কর্মকর্তারা আলমগীরের সাথে যোগসাজশ করে চেক চুরি করেছে এবং জালিয়াতির মাধ্যমে মামলা দায়ের করেছে।বাদীপক্ষের আইনজীবী মনিরুজ্জামান লাল বলেন, ‘আমার মক্কেলের সাথে প্রতারণা করা হয়েছে। চেক জালিয়াতি ও জাল কাগজপত্র দেখানো হচ্ছে। আসামিরা পরস্পর যোগসাজশ করে এ অপকর্ম করেছে। এজন্য আমরা আদালতে মামলা দায়ের করেছি।’এ ঘটনায় আদালতের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. ওয়াজিদুর রহমান মামলা তদন্তের দায়িত্ব দিয়েছেন পিবিআইকে। আগামী ৬ নভেম্বরের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিল করতে নির্দেশ দিয়েছেন তিনি। তবে মামলার বিষয়ে জানতে চাইলে বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক ঝিনাইদহ শাখার ব্যবস্থাপক কোনো মন্তব্য করতে রাজি হননি।এসআর 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ওসির গাড়ির চাপায় প্রাণ গেল স্কুল শিক্ষার্থীর
ওসির গাড়ির চাপায় প্রাণ গেল স্কুল শিক্ষার্থীর

ময়মনসিংহের গফরগাঁও থানার অফিসার ইনচার্জের (ওসি) গাড়ি চাপায় ঈমাম উদ্দিন (০৭) নামে এক স্কুল শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।বৃহস্পতিবার (২২ মে) দুপুর Read more

ইজারাবিহীন শান্তিপুরের বালু কর্তন ও পরিবহন, ৫ জনের কারাদণ্ড
ইজারাবিহীন শান্তিপুরের বালু কর্তন ও পরিবহন, ৫ জনের কারাদণ্ড

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার ইজারাবিহীন আলোচিত শান্তিপুর নদীতে অবৈধভাবে বালু কর্তন ও পরিবহনকালে মোবাইল কোর্ট পরিচালনা করে ৫ জনকে আটক করে Read more

আমরা দ্রুত একটি জাতীয় সনদে উপনীত হতে চাই: আলী রীয়াজ
আমরা দ্রুত একটি জাতীয় সনদে উপনীত হতে চাই: আলী রীয়াজ

জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ বলেছেন, আমরা অত্যন্ত দ্রুততার সঙ্গে একটি জাতীয় সনদে উপনীত হতে চাই।আজ শনিবার (২৬ Read more

বরগুনায় ৯ মামলার আসামি শ্রমিক লীগের আহ্বায়ক গ্রেফতার
বরগুনায় ৯ মামলার আসামি শ্রমিক লীগের আহ্বায়ক গ্রেফতার

বরগুনায় জেলা শ্রমিক লীগের আহবায়ক ৯ মামলার আসামি আঃ হালিম মোল্লা গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১৯ এপ্রিল) রাত ১২টা ৫ Read more

গুম-নির্যাতন: শেখ হাসিনা-সেনা কর্মকর্তাসহ ১৭ জনের বিচার শুরু
গুম-নির্যাতন: শেখ হাসিনা-সেনা কর্মকর্তাসহ ১৭ জনের বিচার শুরু

র‌্যাবের টাস্কফোর্স ফর ইন্টারোগেশন সেলে (টিএফআই) গুম-নির্যাতনের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক-বর্তমান সেনা কর্মকর্তাসহ ১৭ Read more

রোহিঙ্গাদের জাহাজে তুলে সমুদ্রে ফেলে দিচ্ছে ভারত
রোহিঙ্গাদের জাহাজে তুলে সমুদ্রে ফেলে দিচ্ছে ভারত

মিয়ানমারের নিপীড়িত রোহিঙ্গা জনগোষ্ঠীর সদস্যদের নৌবাহিনীর জাহাজে তুলে সমুদ্রে ফেলে দিচ্ছে ভারত। এমনই অভিযোগ করেছেন ৪০ জন রোহিঙ্গা শরণার্থী। তাদের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন