চট্টগ্রামের লোহাগাড়ায় জমি সংক্রান্ত বিরোধের জের ধরে আপন চাচাতো ভাইয়ের কোদালের আঘাতে শাহ আলম (৫৫) নামে ১ জন নিহত হয়েছেন। শুক্রাবার (১২ সেপ্টেম্বর) সকাল ১১টায় এ ঘটনা ঘটে। নিহত শাহ আলম উপজেলার আধুনগর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের কালিয়াঘোনা এলাকার বাসিন্দা।  নিহত শাহ আলমের ভাই মনির হোসেন জানান, শাহ আলম দোকানে যাওয়ার সময় রাস্তার মধ্যে বালির বস্তা বিছানো অবস্থায় দেখায় চাচাতো ভাই লাভলুকে সরিয়ে দিতে বলে। এতে লাভলু রাগান্বিত হয়ে শাহ আলমকে একাধিকবার কোদাল দিয়ে আঘাত করে। এতে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। আগে থেকেই শাহ আলম ও লাভলুর মধ্যে জমি নিয়ে বিরোধ চলছিল। লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আরিফুর রহমান বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ববিতে বর্ণাঢ্য আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন
ববিতে বর্ণাঢ্য আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন

রক্তরাঙা সূর্য যখন নববর্ষের প্রথম সকালের আকাশ ছুঁয়ে উঠল, তখন বরিশাল বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস রঙিন হয়ে উঠেছিল প্রতিজ্ঞা, সংস্কৃতি ও আশার Read more

আইপিএল নিলাম থেকে বাদ পড়লো ৯ ক্রিকেটারকে
আইপিএল নিলাম থেকে বাদ পড়লো ৯ ক্রিকেটারকে

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) আসন্ন মিনি নিলামকে সামনে রেখে এক হাজারেরও বেশি ক্রিকেটার নিজেদের নাম নিবন্ধন করেছিলেন। যাচাই-বাছাই শেষে নিলামের Read more

ডেঙ্গুতে একদিনে প্রাণ গেল আরও ৩ জনের
ডেঙ্গুতে একদিনে প্রাণ গেল আরও ৩ জনের

সারাদেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ৩ জনের মৃত্যু হয়েছে। পাশাপাশি এই সময়ের মধ্যে হাসপাতালে ভর্তি হয়েছেন ৫৮০ Read more

চমক রেখে অস্ট্রেলিয়ার দল ঘোষণা
চমক রেখে অস্ট্রেলিয়ার দল ঘোষণা

মিচেল মার্শের নেতৃত্বে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের দল ঘোষনা করেছে অস্ট্রেলিয়া। ঘোষিত এ দলে বেশ কয়েকটি চমক রেখেছে Read more

টানা বৃষ্টিতে আবারও ভাসছে বেনাপোল স্থলবন্দর
টানা বৃষ্টিতে আবারও ভাসছে বেনাপোল স্থলবন্দর

টানা বৃষ্টিতে আবারও জলাবদ্ধতায় স্থবির হয়ে পড়েছে দেশের সবচেয়ে বড় স্থলবন্দর বেনাপোল। রোববার (১৩ জুলাই) রাত থেকে সোমবার (১৪ জুলাই) Read more

মধ্যরাত থেকে ৫৮ দিন সাগরে মাছ ধরায় নিষেধাজ্ঞা
মধ্যরাত থেকে ৫৮ দিন সাগরে মাছ ধরায় নিষেধাজ্ঞা

বঙ্গোপসাগরে মাছ ধরার ওপর নিষেধাজ্ঞার সময়সীমা পরিবর্তন করে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। এতে প্রতিবছর ১৫ এপ্রিল (১৪ এপ্রিল দিবাগত মধ্যরাত) Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন