জয়পুরহাট সদর উপজেলায় পারিবারিক কলহের জেরে স্বামীর হাঁসুয়ার কোপে রোকেয়া বেগম (৬০) নিহত হয়েছেন। এ ঘটনায় ঘাতক স্বামী জহির উদ্দীনকে আটক করেছে পুলিশ।শনিবার (১৩ সেপ্টেম্বর) ভোরে উপজেলার পুরানাপৈল ইউনিয়নের বড় তাজপুর মৌলভীপাড়া গ্রামে এ হত্যাকাণ্ড ঘটে।স্থানীয়রা জানান, ভোরে প্রকৃতির ডাকে ঘুম থেকে উঠলে স্ত্রী রোকেয়ার সঙ্গে স্বামী জহির উদ্দীনের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে ঘরে থাকা হাঁসুয়া দিয়ে রোকেয়ার মাথায় বেশ ক’টি কোপ দেন জহির। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। রক্তাক্ত অবস্থায় তার মরদেহ ঘরের মেঝেতে পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয় স্থানীয়রা। পুলিশ এসে লাশ উদ্ধার করে হাসপাতাল মর্গে পাঠায়।নিহতের পরিবারের দাবি, পরিকল্পিতভাবে তাকে হত্যা করা হয়েছে। আগেও হত্যার চেষ্টা করত স্বামী।জয়পুরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তামবিরুল ইসলাম জানান, এ ঘটনায় জহির উদ্দিনকে আটক করা হয়েছে। হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
আ.লীগের যেকোনো ভার্সন তৈরীর অপচেষ্টা মেনে নেওয়া হবে না: সারজিস আলম
আ.লীগের যেকোনো ভার্সন তৈরীর অপচেষ্টা মেনে নেওয়া হবে না: সারজিস আলম

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, আওয়ামী লীগের যেকোনো ভার্সন বাংলাদেশে তৈরীর অপচেষ্টা মেনে নেওয়া হবে না। Read more

কর্মীদের বডি ওর্ন ক্যামেরা চালু করল বিমান বাংলাদেশ এয়ারলাইন্স
কর্মীদের বডি ওর্ন ক্যামেরা চালু করল বিমান বাংলাদেশ এয়ারলাইন্স

লাগেজ হ্যান্ডলিং প্রক্রিয়ায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে এবং যাত্রীদের সম্পত্তির সুরক্ষা জোরদার করার লক্ষ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স তার কর্মীদের Read more

দেশের ১০ অঞ্চলে ৬০ কি.মি. বেগে বজ্রবৃষ্টির আভাস
দেশের ১০ অঞ্চলে ৬০ কি.মি. বেগে বজ্রবৃষ্টির আভাস

ঢাকাসহ দেশের ১০ অঞ্চলে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।মঙ্গলবার (৬ Read more

বজ্রপাত ও বিদ্যুৎ চমক আল্লাহর মহাশক্তির নিদর্শন
বজ্রপাত ও বিদ্যুৎ চমক আল্লাহর মহাশক্তির নিদর্শন

বজ্রপাত ও বিদ্যুতের ঝলকানি আল্লাহ তাআলার কুদরতের নিদর্শন। তার অসীম শক্তি ও বড়ত্ব ও ক্ষমতার প্রকাশ। কোরআনের বিভিন্ন আয়াতে আল্লাহ Read more

ঢাকায় মিয়ানমারের রাষ্ট্রদূতকে তলব
ঢাকায় মিয়ানমারের রাষ্ট্রদূতকে তলব

কক্সবাজারের টেকনাফের হোয়াইক্যং ইউনিয়ন এলাকায় মিয়ানমারের দিক থেকে বাংলাদেশে গুলিবর্ষণের সাম্প্রতিক ঘটনায় গভীর উদ্বেগ জানিয়ে মিয়ানমারের রাষ্ট্রদূতকে তলব করেছে পররাষ্ট্র Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন