জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার তৃতীয় শ্রেণির শিক্ষার্থীকে যৌন নির্যাতনের অভিযোগে আতিকুর রহমান ওরফে রুবেল (৩৫) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। আজ শুক্রবার (১২ সেপ্টেম্বর) দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়।এর আগে, এ ঘটনায় শিশুটির বাবা মামলা দায়ের করেন। রাতেই উপজেলার লক্ষ্মীভাটা গ্রামের নিউ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তারকৃত আতিকুর রহমান ওরফে রুবেল হলেন আক্কেলপুর উপজেলার লক্ষ্মীভাটা গ্রামের মোজাহার আলী সরদারের ছেলে।মামলা সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো সকালে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রাইভেট পড়তে যায় ৩য় শ্রেণীর ছাত্রী (০৭)। প্রাইভেট পড়ার সময় সে বিদ্যালয়ের বাথরুমে যায়। বাথরুম শেষ করে বের হওয়ার সময় আসামি আতিকুর তাকে জোর করে ধরে আবারো বাথরুমের ভিতরে নিয়ে যায়। সেখানে যৌন নির্যাতন করে। এ সময় শিশুটি চিৎকার দিলে আতিকুর দৌড়ে পালিয়ে যায়। শিশুটি বাড়ি এসে ঘটনাটি তার মাকে জানায়। এরপর শিশুটির মা বিদ্যালয়ে গিয়ে ঘটনাটি প্রধান শিক্ষকের কাছে জানান। প্রধান শিক্ষক শিশুটির মাকে আইনগত ব্যবস্থা নেওয়ার পরামর্শ দেন।ওইদিন সন্ধ্যায় শিশুটির বাবা রাজমিস্ত্রির কাজ শেষে বাড়িতে ফিরলে তাঁকে ঘটনাটি জানানো হয়। এরপর গ্রামের লোকজন রাতেই অভিযুক্ত আতিকুর রহমানকে দেখতে পেয়ে আটকে রাখেন। এনিয়ে গ্রামে উত্তেজনা দেখা দেয়। পরে ৯৯৯ কল করে থানা-পুলিশকে ঘটনাটি জানানো হয়। রাত সাড়ে ৯টার দিকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত আতিকুর রহমানকে আটক করে থানায় নিয়ে আসে। এ ঘটনায় শিশুটির বাবা বাদী হয়ে আতিকুর রহমানের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেন।আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, এ ঘটনায় শিশুটির বাবা মামলা দায়ের করেছেন। ওই মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে আজ শুক্রবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
পহেলা বৈশাখে দেশবাসীকে প্রধান উপদেষ্টার শুভেচ্ছা
পহেলা বৈশাখে দেশবাসীকে প্রধান উপদেষ্টার শুভেচ্ছা

পহেলা বৈশাখ উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। রবিবার (১৩ এপ্রিল) বার্তায় এ শুভেচ্ছা জানিয়েছেন Read more

দেশে ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ৩৩১
দেশে ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ৩৩১

সারাদেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে একদিনে আরও ৩৩১ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এই সময়ের মধ্যে ৩ জনের মৃত্যু হয়েছে।শনিবার (২৬ Read more

বৈদ্যুতিক লাইনে কাজের সময় ভিডিও করলেই শাস্তি, সতর্কবার্তা বিআরইবির
বৈদ্যুতিক লাইনে কাজের সময় ভিডিও করলেই শাস্তি, সতর্কবার্তা বিআরইবির

বৈদ্যুতিক লাইনে কাজ করার সময় ভিডিও ধারণ করে তা সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা থেকে বিরত থাকতে পল্লী বিদ্যুৎ সমিতিতে Read more

বোয়ালমারীতে মডার্ন ল্যাবরেটরির ভুয়া রিপোর্টে কিডনি নষ্টের বিভ্রান্তি
বোয়ালমারীতে মডার্ন ল্যাবরেটরির ভুয়া রিপোর্টে কিডনি নষ্টের বিভ্রান্তি

ফরিদপুরের বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে অবস্থিত মডার্ন ল্যাবরেটরি এক শিশুর কিডনি নষ্ট হয়েছে বলে ভুয়া রিপোর্ট দিলে এক পরিবার Read more

ভৈরবে ৩ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ, ৩ প্রতিষ্ঠানকে জরিমানা
ভৈরবে ৩ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ, ৩ প্রতিষ্ঠানকে জরিমানা

কিশোরগঞ্জের ভৈরবে ৩ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন ও কাঁচামাল জব্দসহ তিন প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সোমবার (৪ Read more

ব্রাহ্মণবাড়িয়ায় ২০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ১
ব্রাহ্মণবাড়িয়ায় ২০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ১

ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা থানায় পরিচালিত মাদকবিরোধী অভিযানে ২০ কেজি গাঁজাসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযানের সময় একটি প্রাইভেট কারও Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন