ভারতের পশ্চিমবঙ্গে বিজেপির সাবেক সাংসদ অর্জুন সিংয়ের মন্তব্য ঘিরে তোলপাড় শুরু হয়েছে। রাজ্যটিতে নেপালের মতো পরিস্থিতি তৈরি হওয়া উচিত বলে মন্তব্য করার পর তার বিরুদ্ধে বিভিন্ন থানায় মামলা দায়ের হয়েছে। অভিযোগ উঠেছে, অর্জুন সিং উসকানিমূলক বক্তব্য দিয়ে রাজ্যে হিংসা ছড়ানোর চেষ্টা করছেন এবং মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে হত্যার হুমকিও দিয়েছেন।অর্জুন সিং বলেন, নেপালের যুবসমাজ দুর্নীতির বিরুদ্ধে যেভাবে রুখে দাঁড়িয়েছে, তা বড় উদাহরণ। বাংলার তরুণ-তরুণীদেরও সেই সাহস দেখানো উচিত, এমনই গণঅভ্যুত্থান প্রয়োজন।এই মন্তব্য প্রসঙ্গে পার্থ ভৌমিক বলেন, মমতা ব্যানার্জিকে হত্যার চক্রান্ত করছেন অর্জুন সিং। তাই ব্যারাকপুর কমিশনারেটের একাধিক থানায় অর্জুন সিংয়ের নামে পৌরসভার কাউন্সিলররা অভিযোগ দায়ের করেছেন। এদিকে মামলা নিয়ে মাথা ঘামাতে নারাজ বিজেপি নেতা। নিজের বক্তব্যে তিনি অনড়। তিনি বলেন, আবারও বলছি এই বাংলায় গণ-অভ্যুত্থান করে দুর্নীতিগ্রস্ত সরকার ফেলে দেওয়া উচিত। উসকানিমূলক মন্তব্য নিয়ে সতর্কবার্তা দিয়ে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলেছেন, প্রতিবেশী দেশে অশান্তির সুযোগে কেউ কেউ ঘোলা পানিতে মাছ ধরতে নামবে। এ রাজ্যে অশান্তি বাধানোর চেষ্টা হতে পারে। সবাইকে সতর্ক থাকতে হবে।অন্যদিকে, বিজেপি রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য পাল্টা কটাক্ষ করে বলেন, নেপাল থেকে বাংলাদেশের সীমান্ত অনেক দীর্ঘ। মুখ্যমন্ত্রী যদি একটু সেদিকে নজর দেন, তাহলে ভালো হয়। বাংলাদেশ সীমান্তবর্তী জেলাগুলোর জনবিন্যাস দ্রুত বদলে যাচ্ছে।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
হাদির কিডনির কার্যক্ষমতা ফেরত এসেছে : চিকিৎসক
হাদির কিডনির কার্যক্ষমতা ফেরত এসেছে : চিকিৎসক

চিকিৎসাধীন শরীফ ওসমান হাদির কিডনির কার্যক্ষমতা ফেরত এসেছে বলে জানিয়েছেন চিকিৎসকরা। শনিবার (১৩ ডিসেম্বর) এভারকেয়ার হাসপাতালের আইসিইউ অ্যান্ড এইচডিইউ বিভাগের সিনিয়র Read more

‘প্রধান কোচ’ হয়ে বিসিবিতে ফিরলেন হান্নান সরকার
‘প্রধান কোচ’ হয়ে বিসিবিতে ফিরলেন হান্নান সরকার

সম্প্রতি বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের নির্বাচক পদ থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন সাবেক ক্রিকেটার হান্নান সরকার। যদিও এই দায়িত্ব ছেড়েছেন, তবুও Read more

ভারতকে ‘চূড়ান্ত জবাব’ দেওয়ার হুঁশিয়ারি আজাদ কাশ্মীরের প্রধানমন্ত্রীর
ভারতকে ‘চূড়ান্ত জবাব’ দেওয়ার হুঁশিয়ারি আজাদ কাশ্মীরের প্রধানমন্ত্রীর

ভারতকে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন পাকিস্তান-নিয়ন্ত্রিত আজাদ কাশ্মীরের প্রধানমন্ত্রী চৌধুরী আনোয়ারুল হক।তিনি বলেন, “সীমান্ত অতিক্রম করে ভারত যদি পাকিস্তানে কোনও আগ্রাসন Read more

চন্দনাইশে আগ্নেয়াস্ত্রসহ ২ যুবক গ্রেপ্তার
চন্দনাইশে আগ্নেয়াস্ত্রসহ ২ যুবক গ্রেপ্তার

চট্টগ্রামের চন্দনাইশের পাহাড়ি এলাকা কাঞ্চনাবাদ ইউনিয়ন থেকে দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (১ এপ্রিল) রাতে ইউনিয়নের পাহাড়ি এলাকার ৪১ Read more

গাজায় যুদ্ধবিরতির পরিকল্পনা উপস্থাপন করলেন ট্রাম্প
গাজায় যুদ্ধবিরতির পরিকল্পনা উপস্থাপন করলেন ট্রাম্প

ফিলিস্তিনের গাজায় যুদ্ধবিরতি সংক্রান্ত নতুন একটি পরিকল্পনা উপস্থাপন করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার নিউইয়র্কে আরব ও মুসলিম নেতাদের সঙ্গে Read more

লন্ডনে পাকিস্তান দূতাবাসে ভারতীয়দের হামলা
লন্ডনে পাকিস্তান দূতাবাসে ভারতীয়দের হামলা

ভারত-পাকিস্তান উত্তেজনাকে কেন্দ্র করে লন্ডনে অবস্থিত পাকিস্তানি দূতাবাসে হামলা হয়েছে।হামলার সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুইজনকে গ্রেপ্তর করা হয়েছে। পাকিস্তানি সংবাদমাধ্যম Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন