জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচনের দায়িত্বপালনকালে জান্নাতুল ফেরদৌস নামে এক শিক্ষিকার মৃত্যু হয়েছে। তিনি নির্বাচনের পোলিং অফিসারের দায়িত্বপালন করছিলেন। এ নিয়ে নিজের ফেসবুক পেজে বার্তা দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান।শুক্রবার (১২ সেপ্টেম্বর) বেলা ১১টায় দেওয়া ওই পোস্টে শফিকুর রহমান লিখেন, ‘জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভোট গণনাকালীন বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের সহকারী অধ্যাপিকা জান্নাতুল ফেরদৌস মৌমিতা আকস্মিকভাবে ইন্তিকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমি তার আত্মার মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।’তিনি আরও লিখেছেন, ‘আল্লাহ রাব্বুল আলামিন তাকে ক্ষমা করুন এবং জান্নাতের মেহমান হিসেবে কবুল করুন। তার পরিবার, সহকর্মী, প্রিয়জন ও আপনজনকে আল্লাহ তায়ালা ধৈর্য ধরার তাওফিক দান করুন। আমিন।’শুক্রবার সকালে ওই শিক্ষিকার মৃত্যু হয়েছে বলে চিকিৎসকের বরাত দিয়ে বিষয়টি নিশ্চিত করেছেন আর্কিওলজি বিভাগের ৪৯ ব্যাচের শিক্ষার্থী শাহাদাত হোসাইন। তিনি বলেন, ‘সকালে দায়িত্ব পালনের জন্য জান্নাতুল ফেরদৌস জাকসু নির্বাচন কমিশন কার্যালয় যান। কিন্তু কার্যালয়ে প্রবেশের সময় হঠাৎ অসুস্থ হয়ে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। সঙ্গে সঙ্গে আমরা তাকে গাড়িতে করে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাই। সেখানে জরুরি বিভাগের চিকিৎসক জানান, হাসপাতালে আনার আগে তিনি মারা গেছেন।’এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
কৃষ্ণাকে রেখেই ভুটানের পথে সানজিদারা
কৃষ্ণাকে রেখেই ভুটানের পথে সানজিদারা

ভুটান নারী ফুটবল লিগে অংশ নিতে থিম্পুর উদ্দেশে ঢাকা ছেড়েছেন বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলের পাঁচ ফুটবলার সানজিদা আক্তার, রুপ্না Read more

আজ থেকে সারা দেশে ইনকিলাব মঞ্চের ‘মার্চ ফর ইনসাফ’
আজ থেকে সারা দেশে ইনকিলাব মঞ্চের ‘মার্চ ফর ইনসাফ’

শরিফ ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে মার্চ ফর ইনসাফ কর্মসূচি ঘোষণা দিয়েছে ইনকিলাব মঞ্চ। শনিবার (৩ জানুয়ারি) থেকে ৬ জানুয়ারি Read more

এক টুকরো পাথরের নিলাম মূল্য ৬৫ কোটি টাকা
এক টুকরো পাথরের নিলাম মূল্য ৬৫ কোটি টাকা

কোনো জিনিসের দাম নির্ধারিত হয় তার গুরুত্ব, বিরলতা এবং বৈজ্ঞানিক গুরুত্ব অনুযায়ী। এটি কোনো সাধারণ পাথর নয়। এটি এসেছে প্রায় Read more

এই বিজয় আল্লাহর একান্ত দান, আমরা অহংকারী হবো না: শিবির সভাপতি
এই বিজয় আল্লাহর একান্ত দান, আমরা অহংকারী হবো না: শিবির সভাপতি

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ছাত্রশিবির সমর্থিত প্যানেলের নিরঙ্কুশ বিজয়ের পরও বিজয় মিছিল না করার আহ্বান জানিয়েছেন সংগঠনটির Read more

নাইজেরিয়ায় নামাজের সময় মসজিদে বোমা বিস্ফোরণ, বহু হতাহত
নাইজেরিয়ায় নামাজের সময় মসজিদে বোমা বিস্ফোরণ, বহু হতাহত

পশ্চিম আফ্রিকার দেশ নাইজেরিয়ায় জনাকীর্ণ একটি মসজিদে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। উত্তর-পূর্বাঞ্চলীয় বর্নো প্রদেশে সন্ধ্যায় নামাজের সময় হওয়া এই হামলায় Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন