রাশিয়ান খেলোয়াড়দের যেভাবে নিষিদ্ধ করা হয়েছিল ঠিক একইভাবে ইসরায়েলের খেলোয়াড়দেরও নিষিদ্ধের দাবি জানিয়েছেন স্পেনের ক্রীড়ামন্ত্রী পিলার আলেগ্রিয়া। এ জন্য একটি দ্বৈত নীতির কথা তুলে ধরেছেন তিনি।সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে এ খবর জানানো হয়েছে।বর্তমানে স্পেনে অনুষ্ঠিত সাইকেল রেসে ইসরায়েলের প্রিমিয়ার টেক নামে একটি দল অংশ নেওয়ায় ব্যাপক ক্ষোভের জন্ম দিয়েছে দেশটিতে। দেশটির সরকার ইতোমধ্যে ইসরায়েলকে গাজায় গণহত্যার দায়ে অভিযুক্ত করেছে।ইসরায়েল-প্রিমিয়ার টেক একটি বেসরকারি দল। ইসরায়েলি-কানাডিয়ান কোটিপতি রিয়েল এস্টেট ব্যবসায়ী সিলভান অ্যাডামসের মালিক। এটি কোনো রাষ্ট্রীয় দল না হওয়া সত্ত্বেও ব্যাপক প্রতিবাদের মুখেও ভুয়েল্তা ছেড়ে না যাওয়ায় দলটিকে প্রশংসায় ভাসিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।আলেগ্রিয়া স্পেনের রেডিও স্টেশন কাদেনা এসইআরে জানান, ‘এটির দ্বৈত মানদণ্ড আছে, যা ব্যাখ্যা করা এবং বোঝা কঠিন।’ তিনি আরও বলেন, গাজায় প্রতিদিন যে ধ্বংসযজ্ঞ এবং গণহত্যা চলছে তাতে আমি মনে করি আন্তর্জাতিক ফেডারেশন ও কমিটিগুলোর ২০২২ সালের মতো একই সিদ্ধান্ত নেওয়া উচিত।আলেগ্রিয়া  বলেন, রাশিয়ার কোনো দল, কোনো ক্লাব আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশ নিতে পারেনি। তবে ব্যক্তিগতভাবে অনেক অংশ নিয়েছেন। এ ক্ষেত্রে তাদের নিরপেক্ষ পতাকার অধীনে এবং জাতীয় সংগীত ছাড়াই অংশগ্রহণ করতে হয়েছে।তিনি আরও বলেন, তিনি চান ভুয়েল্তা আয়োজকরা ইসরায়েল-প্রিমিয়ার টেককে প্রতিযোগিতা থেকে বিরত রাখুক। কিন্তু তিনি এটাও স্বীকার করেছেন যে এই ধরনের সিদ্ধান্ত কেবল সাইক্লিং বিশ্ব পরিচালনা সংস্থা (ইউসিআই) নিতে পারে।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
জামায়াত আমিরের সঙ্গে দেখা করবেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী
জামায়াত আমিরের সঙ্গে দেখা করবেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে দেখা করবেন ঢাকায় সফররত পাকিস্তানি উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। রোববার (২৪ Read more

তুহিন হত্যা মামলা: কিশোরগঞ্জে এজাহারভুক্ত আসামি শহিদুল আটক
তুহিন হত্যা মামলা: কিশোরগঞ্জে এজাহারভুক্ত আসামি শহিদুল আটক

গাজীপুরে চাঞ্চল্যকর সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যা মামলার এজাহারভুক্ত আসামি শহিদুল ইসলামকে কিশোরগঞ্জ থেকে আটক করেছে র‍্যাব-১৪ কিশোরগঞ্জ।শনিবার (০৯ আগস্ট) বিকেলে Read more

তৃতীয় দফায় মস্তিষ্কে অস্ত্রোপচার তানিয়া বৃষ্টির
তৃতীয় দফায় মস্তিষ্কে অস্ত্রোপচার তানিয়া বৃষ্টির

কিছুদিন আগেই ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তানিয়া বৃষ্টির মস্তিষ্কে টিউমার ধরা পড়ে। অল্প সময়ের মধ্যে তাঁর তিনবার অস্ত্রোপচার হয়েছে। বর্তমানে Read more

বাঘায় গৃহবধূর রহস্যজনক মৃত্যু
বাঘায় গৃহবধূর রহস্যজনক মৃত্যু

রাজশাহীর বাঘায় শরীরে ডিজেল ঢেলে আগুনে পুড়ে মুন্নি খাতুন (২৮) নামে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। শনিবার (১ নভেম্বর) সন্ধ্যা Read more

রাঙ্গামাটিতে টানা বর্ষণে পাহাড় ধসের আশঙ্কা, সতর্কতা জারি
রাঙ্গামাটিতে টানা বর্ষণে পাহাড় ধসের আশঙ্কা, সতর্কতা জারি

গত সোমবার থেকে টানা বর্ষণে পাহাড়ি জেলা রাঙ্গামাটিতে ভূমিধসের আশঙ্কা দেখা দিয়েছে। বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের প্রভাবে বুধবার (৯ জুলাই) সারাদিন Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন