বর্তমান বিশ্বের সবচাইতে শক্তিধর দেশ যুক্তরাষ্ট্রে মাত্র এক বছরে পাঁচটি রাজনৈতিক হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। পাশাপাশি  খুনের চেষ্টা দেশটিতে সাধারণদের মাঝে আতঙ্ক বাড়িয়েছে। প্রেসিডেন্ট পদপ্রার্থী থেকে শুরু করে অঙ্গরাজ্যের স্পিকার, রাজনীতিক ও প্রভাবশালী ব্যক্তিদের টার্গেট করে একের পর এক সহিংস হামলার ঘটনা আমেরিকার রাজনৈতিক অস্থিরতার ইঙ্গিত বহন করছে। বিশ্লেষকরা বলছেন, রাজনৈতিক সহিংসতার নতুন অধ্যায় শুরু হয়েছে যুক্তরাষ্ট্রে।গতবছর ১৩ জুলাই নির্বাচনী প্রচারণায় এম একটি  হামলার শিকার হয়েছিলেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজেই।  হামলাকারী একাধিক গুলি ছুড়লে ট্রাম্পের কান ছুঁয়ে যায়। নিহত হন এক সমর্থক, আহত হন অনেকে। পাল্টা গুলিতে নিহত হন অস্ত্রধারীও।এর মাত্র দুই মাস পর, সেপ্টেম্বরে ফ্লোরিডায় গলফ ক্লাবের বাইরে ডোনাল্ড ট্রাম্পকে হত্যাচেষ্টার অভিযোগে গ্রেফতার হন রায়ান ওয়েসলি রাউথ। ৫৮ বছর বয়সি এই অভিযুক্তকে গলফ কোর্সের ঝোপের আড়ালে রাইফেলসহ অবস্থান করতে দেখে সিক্রেট সার্ভিসের সদস্যরা আটক করে। অস্ত্রের সিরিয়াল নম্বর মুছে ফেলা ছিল এবং পরে ট্রাম্পকে হত্যা চেষ্টা করে ব্যর্থ হওয়া নিয়ে একটি নোটও উদ্ধার হয়।  গত বছরের ১৮ ডিসেম্বর হত্যাচেষ্টার শিকার হয়েছিলেন রাজনৈতিক প্রবাবশালী ব্যক্তি নিক ফুয়েন্টেস। ইলিনয়ের বেরউইনে সরাসরি সম্প্রচারের সময় তার বাড়িতে হামলা চালায় এক অস্ত্রধারী এক ব্যক্তি। পরবর্তীতে জানা যায়, ওই ব্যক্তি আরও তিনটি হত্যাকাণ্ডের সন্দেহভাজন ছিলেন। পুলিশের ধাওয়ায় ওই হামলাকারী নিহত হন। চলতি বছরের ১৪ জুন মিনেসোটা অঙ্গরাজ্যের ডেমোক্র্যাট নেতা ও স্পিকার মেলিসা হর্টম্যান এবং তার স্বামী নিজ বাড়িতেই গুলিবিদ্ধ হয়ে নিহত হন। একই রাতে রাজ্যের সিনেটর জন হফম্যান ও তার স্ত্রীও হামলার শিকার হয়ে আহত হন। অভিযুক্ত ভ্যান্স লুথার বোল্টারকে দু’দিনের অভিযানের পর গ্রেফতার করা হয়। প্রসিকিউটরদের দাবি, তার কাছে ৭০ জন রাজনীতিবিদের একটি টার্গেট তালিকা পাওয়া গেছে। সবশেষ ১০ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের ইউটাহ অঙ্গরাজ্যে আততায়ীর গুলিতে নিহত হন ডোনাল্ড ট্রাম্পের সহযোগী প্রভাবশালী রক্ষণশীল রাজনৈতিক নেতা চার্লি কার্ক। ঘটনার পর ইউটাহ’র গভর্নর স্পেনসার কক্স সংবাদ সম্মেলনে এটিকে রাজনৈতিক হত্যাকাণ্ড বলে উল্লেখ করেছেন। এদিকে নিরাপত্তা বিশ্লেষকদের মতে, আমেরিকাতে পরপর এধরণের রাজনৈতিক হামলার ঘটনা আগে ঘটেনি।  চার্লি কার্কের হত্যাকাণ্ড মার্কিন রাজনৈতিক সহিংসতার নতুন অধ্যায় সূচনা করতে পারে।পিএম

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মিরসরাইয়ে কাভার্ডভ্যান চাপায় নারীর মৃত্যু
মিরসরাইয়ে কাভার্ডভ্যান চাপায় নারীর মৃত্যু

চট্টগ্রামের মিরসরাইয়ে সড়ক পারাপারের সময় কাভার্ডভ্যানের নিচে চাপা পড়ে শাহীন বেগম (৪৫) নামের এক নারীর মৃত্যু হয়েছে।  মঙ্গলবার (১৯ আগস্ট) সকাল Read more

আমতলীতে বাসের চাপায় শ্রমিক নিহত
আমতলীতে বাসের চাপায় শ্রমিক নিহত

বরগুনার পটুয়াখালী–কুয়াকাটা মহাসড়কের চুনাখালী সেতুর কাছে সাকুরা পরিবহনের একটি বাসের চাপায় নির্মাণ শ্রমিক শুভ হাওলাদার (৪৫) নিহত হয়েছেন।শুক্রবার (১৫ আগস্ট) Read more

নওগাঁ-৪ আচরণবিধি লঙ্ঘন করায় বিএনপির প্রার্থীকে শোকজ
নওগাঁ-৪  আচরণবিধি লঙ্ঘন করায় বিএনপির প্রার্থীকে শোকজ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নওগাঁ-৪ (মান্দা) আসনের বিএনপির প্রার্থী ডা. ইকরামুল বারী টিপুকে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে কারণ দর্শানোর নোটিশ Read more

জীবননগরে ভোক্তা অধিকারের অভিযান, জরিমানা ৫০ হাজার টাকা
জীবননগরে ভোক্তা অধিকারের অভিযান, জরিমানা ৫০ হাজার টাকা

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান জীবননগর উপজেলায় অভিযান চালিয়েছেন।  রোববার (০৭ সেপ্টেম্বর) দুপুরে Read more

মুসলিমদের ঈদের শুভেচ্ছা জানাল ইসরায়েল
মুসলিমদের ঈদের শুভেচ্ছা জানাল ইসরায়েল

বিশ্বের মুসলিমদের পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছে ইসরায়েল। শুক্রবার (২০ মার্চ) ফেসবুকে দেওয়া এক পোস্টে ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় এ শুভেচ্ছা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন