দখলদার ইসরায়েলের হামলার পর কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানিকে সংহতি জানাতে দোহায় পৌঁছেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ।বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) প্রধানমন্ত্রীর সঙ্গে উচ্চপর্যায়ের একটি প্রতিনিধিদলও রয়েছে, যার মধ্যে রয়েছেন উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার, প্রতিরক্ষামন্ত্রী খাজা মোহাম্মদ আসিফ, তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার এবং বিশেষ সহকারী তারিক ফাতেমি।পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, সফরকালে প্রধানমন্ত্রী কাতারের আমিরের সঙ্গে সাক্ষাৎ করবেন এবং আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে কাতারের আবাসিক এলাকায় পরিচালিত ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদ জানাবেন। তিনি কাতারের জনগণ ও নেতৃত্বের প্রতি সংহতিও প্রকাশ করবেন।বৈঠকে কাতার ও পাকিস্তানের মধ্যে দীর্ঘদিনের ভ্রাতৃসুলভ সম্পর্ক, ধর্মীয় ও সাংস্কৃতিক মূল্যবোধের ভিত্তিতে গড়ে ওঠা মজবুত বন্ধনের বিষয়েও আলোচনা হবে।প্রধানমন্ত্রী কাতারি নেতৃত্বকে জানাবেন যে, সংকটের সময় পাকিস্তান সবসময় কাতারের পাশে ছিল এবং ভবিষ্যতেও থাকবে।সাক্ষাতে মধ্যপ্রাচ্যে চলমান অস্থিরতা, ইসরায়েলের অকারণ হামলা এবং আঞ্চলিক শান্তি প্রতিষ্ঠার প্রচেষ্টা নিয়েও আলোচনা হবে।এই সফরের মাধ্যমে মধ্যপ্রাচ্যে শান্তি ও স্থিতিশীলতার প্রতি পাকিস্তানের অঙ্গীকার এবং কাতারের নিরাপত্তা ও সার্বভৌমত্বে অকুণ্ঠ সমর্থন পুনর্ব্যক্ত করা হয়েছে।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
উল্লাপাড়া অনশনের ৫ দিন পর প্রেমিক-প্রেমিকার বিয়ে
উল্লাপাড়া অনশনের ৫ দিন পর প্রেমিক-প্রেমিকার বিয়ে

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায় প্রেমিকের বাড়িতে বিয়ের দাবিতে প্রেমিকার অনশনের ৫ দিন পর অবশেষে বিয়ে সম্পন্ন হয়েছে। সময়ের কণ্ঠস্বর অনলাইনে 'উল্লাপাড়ায় Read more

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দুর্ঘটনায় মোটরসাইকেল চালক নিহত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দুর্ঘটনায় মোটরসাইকেল চালক নিহত

কুমিল্লার দাউদকান্দি উপজেলার পুটিয়া ইউ–টার্ন সংলগ্ন ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অজ্ঞাত গাড়ির ধাক্কায় আব্দুল্লাহ আল মামুন (৩২) নামে এক মোটরসাইকেল চালক নিহত Read more

ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত ‌‘হযরত আলীর মাজার’ খ্যাত নীল মসজিদ
ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত ‌‘হযরত আলীর মাজার’ খ্যাত নীল মসজিদ

আফগানিস্তানে ভয়াবহ ভূমিকম্পে মাজার-ই-শরীফ বা নীল মসজিদটি ক্ষতিগ্রস্ত হয়েছে। সোমবার রাত প্রায় ১টার দিকে ৬ দশমিক ৩ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে Read more

ফুটবল মাঠে অদ্ভুত কাণ্ড, দর্শককে ‘লাল কার্ড’ দেখালেন রেফারি!
ফুটবল মাঠে অদ্ভুত কাণ্ড, দর্শককে ‘লাল কার্ড’ দেখালেন রেফারি!

ফুটবল মাঠে খেলোয়াড় কিংবা কোচকে লাল কার্ড দেখানো সাধারণ ঘটনা হলেও, এবার এক বিরল ও অদ্ভুত ঘটনার সাক্ষী হলো ফুটবল Read more

অতিরিক্ত লাভের লোভে প্রতারণার ফাঁদ! সতর্ক করল বাংলাদেশ ব্যাংক
অতিরিক্ত লাভের লোভে প্রতারণার ফাঁদ! সতর্ক করল বাংলাদেশ ব্যাংক

উচ্চ মুনাফার লোভ দেখিয়ে জনগণের কাছ থেকে অর্থ হাতিয়ে নেওয়ার প্রবণতা উদ্বেগজনকভাবে বাড়ছে। ই-কমার্স, অনলাইন ব্যবসা, অফলাইন বিনিয়োগ বা ক্রাউডফান্ডিংয়ের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন