জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচনের দায়িত্ব থেকে বিএনপিপন্থি ৩ শিক্ষক অব্যাহতি নিয়েছেন। তারা হলেন- অধ্যাপক নজরুল ইসলাম, অধ্যাপক শামীমা সুলতানা ও অধ্যাপক নাহরিন ইসলাম খান।বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে নির্বাচন কমিশনের সামনে এক সংবাদ সম্মেলনে এ সিদ্ধান্তের কথা জানান তারা।এদের মধ্যে অধ্যাপক নজরুল ইসলাম কেন্দ্রীয়ভাবে জাকসু নির্বাচন মনিটরিংয়ের দায়িত্বে ছিলেন। বাকি ২ শিক্ষক হল পর্যায়ে ভোট মনিটরিং করছিলেন। তিনজনই ভোট বর্জনের ঘোষণা দিয়েছেন। তারা জানিয়েছেন, আরও কয়েকজন শিক্ষক একই সিদ্ধান্ত নেবেন।এর আগে বিকেল সোয়া ৪টার দিকে নানা অভিযোগ তুলে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সমর্থিত প্যানেল জাকসু নির্বাচন বর্জনের ঘোষণা দেয়। সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ২১টি কেন্দ্রে ২২৪টি বুথে জাকসু নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এবারের নির্বাচনে মোট ভোটার সংখ্যা ১১ হাজার ৭৪৩ জন, যার মধ্যে ৫ হাজার ৭২৮ জন ছাত্রী এবং ৬ হাজার ১৫ জন ছাত্র। ২৫টি পদে ১৭৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
যশোর হাসপাতালে সরকারি ওষুধসহ অবৈতনিক কর্মচারী আটক
যশোর হাসপাতালে সরকারি ওষুধসহ অবৈতনিক কর্মচারী আটক

যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে অবৈতনিক কর্মচারী আল আমিন সরকারি ওষুধসহ জনতার হাতে আটক হয়েছে। রোববার (২৬ অক্টোবর) দুপুরে হাসপাতালের তৃতীয় Read more

এবার ভারতকে বিপর্যয়কর পরিণতির হুঁশিয়ারি পাকিস্তানের
এবার ভারতকে বিপর্যয়কর পরিণতির হুঁশিয়ারি পাকিস্তানের

আবারও মুখোমুখি অবস্থানে ভারত ও পাকিস্তান। সাম্প্রতিক সময়ের বক্তব্য ও প্রতিক্রিয়ায় দুই দেশের মধ্যে তীব্র উত্তেজনা দেখা দিয়েছে। ভারতের সেনাবাহিনী Read more

উল্লাপাড়ায় কলেজছাত্রী হত্যাকাণ্ডে স্বামী গ্রেপ্তার
উল্লাপাড়ায় কলেজছাত্রী হত্যাকাণ্ডে স্বামী গ্রেপ্তার

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার পঞ্চক্রোশী ইউনিয়নের দমদমা গ্রামে যৌতুকের দাবিতে গৃহবধূ ও কলেজছাত্রী মোছাঃ রিয়া খাতুন হত্যাকাণ্ডের ঘটনায় প্রধান আসামি তার Read more

আরও দুই ইসরাইলি জিম্মির লাশ ফেরত দিল হামাস
আরও দুই ইসরাইলি জিম্মির লাশ ফেরত দিল হামাস

যুদ্ধবিরতি চুক্তির অংশ হিসেবে আরও দুই ইসরাইলি জিম্মির লাশ ফেরত দিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী  হামাস।  শনিবার (১৮ অক্টোবর) রাতে দুটি Read more

গজারিয়ায় পূর্ব শত্রুতার জেরে যুবকের হাতে গুলি
গজারিয়ায় পূর্ব শত্রুতার জেরে যুবকের হাতে গুলি

মুন্সিগঞ্জের গজারিয়ায় পূর্ব শত্রুতার জেরে এক যুবক গুলিবিদ্ধ হয়েছেন বলে অভিযোগ উঠেছে। মঙ্গলবার (৭ অক্টোবর) সকালে গুয়াগাছিয়া ইউনিয়নের চর শিমুলিয়া Read more

ঢাকার আসনগুলোতে বিএনপির মনোনয়ন পেলেন যারা
ঢাকার আসনগুলোতে বিএনপির মনোনয়ন পেলেন যারা

আসন্ন জাতীয় নির্বাচনে ২৩০টিরও বেশি আসনে প্রার্থী তালিকা চূড়ান্ত করেছে বিএনপি। সোমবার (৩ নভেম্বর) বিএনপি চেয়ারপার্সনের গুলশান কার্যালয়ে এক সংবাদ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন