জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনের ভোটগ্রহণ চলাকালে হঠাৎ বিদ্যুৎ বিভ্রাটে আলোহীন হয়ে পড়েছে একাধিক ভোটকেন্দ্র। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) বেলা ১১টা ২০ মিনিটের দিকে এ ঘটনা ঘটে।বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেলের সদস্য ফজলুল করিম পাটোয়ারী বলেন, ‘সার্বক্ষণিক বিদ্যুৎ সরবরাহের জন্য নোটিশ দেওয়া হয়েছিল প্রশাসনকে। কেন বিদ্যুৎ বিভ্রাট হয়েছে সে বিষয়ে অবগত নই।’‘প্রাকৃতিক দুর্যোগ বা বড় ধরনের কোনো সমস্যার কারণে এটা হতে পারে বলে ধারণা করা হচ্ছে,’ বলেন তিনি।প্রত্যক্ষদর্শীরা জানান, কেন্দ্রে কোনো জেনারেটরের ব্যবস্থা না থাকায় ভোটাররা মোবাইলের ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে ব্যালট ছাপা ও ভোটদানের কাজ চালিয়ে যাচ্ছেন। এ সময় ব্যালট বাক্স, ওএমআর মেশিন এবং সিল বসানো প্রক্রিয়ায় বিভ্রান্তি ও বিড়ম্বনার সৃষ্টি হয়।নির্বাচন উপলক্ষে দীর্ঘ ৩৩ বছর পর আয়োজিত এ ভোটে এমন অব্যবস্থাপনায় ক্ষোভ প্রকাশ করেছেন ভোটাররা। অনেকে প্রশ্ন তুলেছেন—এত বড় নির্বাচনে কেন বিদ্যুৎ সমস্যা মোকাবেলায় পূর্বপ্রস্তুতি নেয়নি প্রশাসন।পরিস্থিতি স্বাভাবিক করতে নির্বাচন কমিশন ও হল প্রশাসনকে দ্রুত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন শিক্ষার্থীরা।প্রীতিলতা হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. নাসরীন সুলতানা জানিয়েছেন, লোডশেডিংয়ের বিষয়টি কর্তৃপক্ষকে জানানো হয়েছে। দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ভৈরবে ট্রনে কাটা পড়ে প্রাণ গেল ২ জনের
ভৈরবে ট্রনে কাটা পড়ে প্রাণ গেল ২ জনের

কিশোরগঞ্জের ভৈরব রেলওয়ে স্টেশনের আউটার সিগনাল এলাকায় পৃথক দুটি ঘটনায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত নামা দুই জনের মৃত্যুর ঘটনা ঘটেছে।মঙ্গবার Read more

কালিয়াকৈরে হামলা ও চাঁদাবাজির অভিযোগে সংবাদ সম্মেলন
কালিয়াকৈরে হামলা ও চাঁদাবাজির অভিযোগে সংবাদ সম্মেলন

গাজীপুরের কালিয়াকৈরের অলিয়ারচালা এলাকায় 'সিয়াম ফিসারিজ' নামক একটি মৎস্য খামারে হামলা, চাঁদাবাজি, ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে।এ ঘটনায় খামারের ম্যানেজার Read more

ঝড়ে পদ্মায় সিমেন্ট বোঝাই তিন ট্রলারডুবি
ঝড়ে পদ্মায় সিমেন্ট বোঝাই তিন ট্রলারডুবি

শরীয়তপুরের নড়িয়ার পদ্মা নদীতে ঝড়ের কবলে পড়ে তিনটি সিমেন্টবোঝাই ট্রলারডুবির ঘটনা ঘটেছে। ট্রলারগুলো কমপক্ষে ছয় হাজার ব্যাগ সিমেন্ট ছিল বলে Read more

বিশ্বের সর্বাধিক মুসলিম জনসংখ্যার দেশ হতে যাচ্ছে ভারত
বিশ্বের সর্বাধিক মুসলিম জনসংখ্যার দেশ হতে যাচ্ছে ভারত

২০১০ থেকে ২০২০ এই ১০ বছরে বিশ্বজুড়ে ব্যাপকভাবে বেড়েছে মুসলিম সম্প্রদায়ের জনসংখ্যা। ভারতেও তার ব্যতিক্রম হয়নি। দাবি করা হচ্ছে, আগামী Read more

জুলুমের পরিবর্তন না হলে আন্দোলনের কি দরকার ছিল: মাসুদ সাঈদী
জুলুমের পরিবর্তন না হলে আন্দোলনের কি দরকার ছিল: মাসুদ সাঈদী

বাংলাদেশ জামায়াতে ইসলামী পিরোজপুর ১ আসনের মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও সাবেক উপজেলা চেয়ারম্যান মাসুদ সাঈদী বলেন, 'যে ভাষায় আওয়ামী Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন