নেপালের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী কে পি শর্মা ওলির খোঁজ মিলেছে। নেপালের সামরিক বাহিনীর সুরক্ষায় দেশটির শিবপুরী এলাকায় রয়েছেন তিনি। সেখান থেকে ‘জেন জি’ বিক্ষোভকারীদের উদ্দেশে বার্তাও দিয়েছেন ওলি।আজ বুধবার নেপালি সংবাদমাধ্যম খবর হাবের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।আজ এক লিখিত বার্তায় ওলি নিজের ব্যক্তিগত শোক, সংগ্রাম ও শাসনব্যবস্থার অভিজ্ঞতার কথা উল্লেখ করেন। পুলিশের গুলিতে নিহত তরুণদের প্রতি শ্রদ্ধা জানিয়ে তিনি বলেন, রাষ্ট্রের নিপীড়নের কারণে তিনি সন্তানহীন হয়ে পড়লেও বাবা হওয়ার ইচ্ছা তার ভেতরে আজও জীবিত।১৯৯৪ সালে স্বরাষ্ট্রমন্ত্রী থাকার অভিজ্ঞতা স্মরণ করে ওলি বলেন, তার আমলে কোনো গুলি ছোড়া হয়নি। তরুণদের ব্যবহার করে বর্তমান বিক্ষোভকে ধ্বংসাত্মক কর্মকাণ্ডে পরিণত করা হচ্ছে। এ সময় শান্তির পক্ষে নিজের আজীবন অবস্থান পুনর্ব্যক্ত করেন তিনি।ওলি বলেন, ‘গুরুত্বপূর্ণ সরকারি দপ্তরে অগ্নিসংযোগ ও ধ্বংসযজ্ঞ হঠাৎ ঘটে যায়নি; তোমাদের নিষ্পাপ মুখগুলোকে ভ্রান্ত রাজনৈতিক স্বার্থে ব্যবহার করার চেষ্টা চলছে।’ওলি দৃঢ়ভাবে নেপালের দাবিকৃত লিপুলেখ, কালাপানি ও লিম্পিয়াধুরার প্রসঙ্গ তোলেন এবং বলেন, নাগরিকদের কথা বলার, চলাফেরার ও প্রশ্ন করার স্বাধীনতা নিশ্চিত করা—এটাই তার জীবনের উদ্দেশ্য।এফএস

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
রামগড়ে মাংসের দাম বৃদ্ধি, নাভিশ্বাস সাধারণ ক্রেতাদের
রামগড়ে মাংসের দাম বৃদ্ধি, নাভিশ্বাস সাধারণ ক্রেতাদের

খাগড়াছড়ির রামগড়ে পবিত্র রমজান মাস ও আসন্ন ঈদকে কেন্দ্র করে বাজারে মাংসের দাম লাগামহীনভাবে বৃদ্ধি পেয়েছে। বাজারে চাহিদা বাড়ার সুযোগে Read more

মুখে কালো কাপড় বেঁধে কিশোরগঞ্জে আ.লীগের ঝটিকা মিছিল, পুলিশ খুঁজছে মিছিলকারীদের
মুখে কালো কাপড় বেঁধে কিশোরগঞ্জে আ.লীগের ঝটিকা মিছিল, পুলিশ খুঁজছে মিছিলকারীদের

আইসিটি ট্রাইব্যুনালে বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা ও নেতাদের বিরুদ্ধে অসাংবিধানিক ও বেআইনি কার্যক্রমের প্রতিবাদে বাংলাদেশ আওয়ামী লীগ কিশোরগঞ্জ Read more

কিস্তির টাকা চাওয়ায় দুই এনজিও কর্মীকে মারধর, নগদ টাকা লুট
কিস্তির টাকা চাওয়ায় দুই এনজিও কর্মীকে মারধর, নগদ টাকা লুট

চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলায় আম্বালা ফাউন্ডেশনের দুই কর্মীকে মারধর করে নগদ ১ লক্ষ ৫৫ হাজার টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার Read more

১ লাখ শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ, আবেদন শুরু ২২ জুন
১ লাখ শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ, আবেদন শুরু ২২ জুন

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য ১ লাখ ৮২২ জন শিক্ষক নিয়োগের ৬ষ্ঠ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আগামী ২২ জুন থেকে যোগ্য প্রার্থীরা Read more

১৩ বছর পর ঢাকার পথে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী
১৩ বছর পর ঢাকার পথে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী

দুদিনের সফরে ঢাকার উদ্দেশে রওনা হয়েছেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। শনিবার (২৩ আগস্ট) সকালে ঢাকার উদ্দেশে দেশত্যাগ করেন Read more

নির্বাচনে আইনের শাসন কাকে বলে, তা দেখাতে চাই: সিইসি
নির্বাচনে আইনের শাসন কাকে বলে, তা দেখাতে চাই: সিইসি

‘আইনের শাসন কাকে বলে-নির্বাচন কমিশন তা আগামী নির্বাচনে দেখাতে চায়’ বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন