চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলায় আম্বালা ফাউন্ডেশনের দুই কর্মীকে মারধর করে নগদ ১ লক্ষ ৫৫ হাজার টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) বিকেল প্রায় ৫টার দিকে উপজেলার খাড়খাদিয়া এলাকায় এ ঘটনা ঘটে। এ বিষয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।অভিযোগ সূত্রে জানা যায়, আম্বালা ফাউন্ডেশনের চাঁদপুর সদর এরিয়া ম্যানেজার বেলাল হোসেন (৩৮) ও শাখা ব্যবস্থাপক মোঃ হাবিবুর রহমান স্থানীয় ঋণগ্রহীতার জামিনদারের বাড়িতে বকেয়া টাকা আদায়ের বিষয়ে কথা বলতে গেলে অভিযুক্তদের সঙ্গে বাকবিতণ্ডার একপর্যায়ে তাদের ওপর অতর্কিত হামলা চালানো হয়।এ ঘটনায় অভিযুক্তরা হলেন, উপজেলার খাড়খাদিয়া এলাকার মোঃ মেহেদী, মোসাঃ ফারহানা আক্তার, মোঃ জাহাঙ্গীর, মোঃ সামছু, মোঃ শাওন, মোঃ রিপন, মোঃ মাসুদ কেরা ও মোঃ আলমগীর। জানা যায়, ফারহানা আক্তার ও তার স্বামী মেহেদীসহ কয়েকজন মিলে দুই এনজিও কর্মীকে কিল, ঘুষি ও লাঠি দিয়ে এলোপাতাড়ি মারধর করে শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে। এসময় দুই এনজিও কর্মী রাস্তায় আশ্রয় নিলে মেহেদী ও তার সহযোগীরা আবারও হামলা চালিয়ে পাশের এক দোকানে ঢুকে ভাঙচুর করে এবং দোকানের ক্যাশবাক্সে থাকা নগদ টাকা ছিনিয়ে নেয়।হামলায় দোকানে আনুমানিক ৩৫ হাজার টাকার ক্ষতি এবং ক্যাশবাক্স থেকে ৩০ হাজার টাকা ছিনিয়ে নেওয়া হয়। এছাড়া, এনজিও কর্মীদের সঙ্গে থাকা কিস্তির ১ লাখ ৫৫ হাজার টাকা এবং অফিসের মোটরসাইকেল ভাঙচুর করা হয়।স্থানীয় সূত্রে জানা গেছে, আহত দুই কর্মীর একজনকে ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে, অপরজন প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। হামলাকারীরা ঘটনাস্থল ত্যাগের সময় প্রাণনাশের হুমকিও দিয়েছিল বলে জানান স্থানীয়রা।এ বিষয়ে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শাহ আলম জানান, ‘ভুক্তভোগী এই ঘটনা একটি অভিযোগ দায়ের করেছেন। বিষয়টি তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।’আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বিমান দুর্ঘটনায় নিখোঁজ শিক্ষার্থীদের সন্ধানে হটলাইন চালু
বিমান দুর্ঘটনায় নিখোঁজ শিক্ষার্থীদের সন্ধানে হটলাইন চালু

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল এন্ড কলেজে বাংলাদেশ বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে নিখোঁজ শিক্ষার্থীদের বিষয়ে জরুরি যোগাযোগের জন্য হটলাইন Read more

নীলফামারীতে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল শিক্ষিকার
নীলফামারীতে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল শিক্ষিকার

নীলফামারীতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মারুফা বেগম (৪৫) নামের এক শিক্ষিকা নিহত হয়েছেন। একই ঘটনায় আহত হন নিহতের স্বামী ওমর Read more

প্রধান উপদেষ্টার অসুর রূপ উপস্থাপন অশোভন ও দুঃখজনক: ধর্ম উপদেষ্টা
প্রধান উপদেষ্টার অসুর রূপ উপস্থাপন অশোভন ও দুঃখজনক: ধর্ম উপদেষ্টা

সম্প্রতি ভারতে বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা  অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের অসুর রূপে প্রতিমা উপস্থাপন অত্যন্ত নিন্দনীয় ও অসম্মানজনক বলে মন্তব্য Read more

মুন্সিগঞ্জ জেলা শ্রমিক লীগ সভাপতির ঝুলন্ত মরদেহ উদ্ধার
মুন্সিগঞ্জ জেলা শ্রমিক লীগ সভাপতির ঝুলন্ত মরদেহ উদ্ধার

গাজীপুর থেকে মুন্সিগঞ্জ জেলা শ্রমিক লীগের সভাপতি আক্কাস আলী (৪৭) এর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২২ সেপ্টেম্বর) নগরের উত্তর Read more

উল্লাপাড়ায় জামায়াত নেতার বিরুদ্ধে শ্লীলতাহানির চেষ্টার অভিযোগ, স্বামী-স্ত্রীর সংবাদ সম্মেলন
উল্লাপাড়ায় জামায়াত নেতার বিরুদ্ধে শ্লীলতাহানির চেষ্টার অভিযোগ, স্বামী-স্ত্রীর সংবাদ সম্মেলন

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় জামায়াতের এক ওয়ার্ড সভাপতির বিরুদ্ধে শ্লীলতাহানির চেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী নারী ও তার স্বামী যৌথভাবে সংবাদ Read more

জুলাই ফাউন্ডেশনের অফিসে ভাঙচুর আহতদের
জুলাই ফাউন্ডেশনের অফিসে ভাঙচুর আহতদের

ঢাকার শাহবাগে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের অফিস কক্ষ ভাঙচুর করেছেন জুলাই গণ–অভ্যুত্থানে আহতদের কয়েকজন।মঙ্গলবার (৮ জুলাই) সন্ধ্যায় এই ভাঙচুরের ঘটনা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন