নেপালে তরুণ প্রজন্মের সরকারবিরোধী সহিংস আন্দোলনের সময় দেশটির একাধিক মন্ত্রী ও সাবেক প্রধানমন্ত্রীকে উত্তেজিত জনতার মারধরের বেশ কিছু ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। মঙ্গলবার দেশটির প্রধানমন্ত্রী, প্রেসিডেন্টসহ সরকারের অনেক মন্ত্রী ও এমপির বাসভবনে হামলা চালান বিক্ষোভকারীরা। এ সময় বাসাবাড়িতে আটকে পড়া সরকারের শীর্ষ পর্যায়ের কর্মকর্তা, মন্ত্রী ও তাদের পরিবারের সদস্যদের সামরিক হেলিকপ্টারে করে উদ্ধার করা হয়।সহিংসতায় জর্জরিত নেপালের সবচেয়ে আলোচিত একটি ভিডিওতে দেখা যায়, মন্ত্রী ও তাদের পরিবারের সদস্যরা সেনা হেলিকপ্টারের রশিতে ঝুলে প্রাণ বাঁচানোর চেষ্টা করছেন।নেপালে সামাজিক যোগাযোগমাধ্যমের ওপর আরোপিত নিষেধাজ্ঞাকে কেন্দ্র করে শুরু হওয়া বিক্ষোভ দ্রুত ভয়াবহ সহিংসতায় রূপ নেয় মঙ্গলবার। রাজধানী কাঠমান্ডুতে সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে ব্যাপক ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন বিক্ষোভকারীরা। পরে দেশটির প্রধানমন্ত্রী কেপি শর্মা অলি পদত্যাগ করতে বাধ্য হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে কারফিউ জারির পাশাপাশি সেনাবাহিনীও মোতায়েন করা হয়।এফএস

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ইসরায়েলের ওপর নিষেধাজ্ঞা আরোপের আহ্বান এরদোয়ানের
ইসরায়েলের ওপর নিষেধাজ্ঞা আরোপের আহ্বান এরদোয়ানের

গাজা যুদ্ধবিরতির লঙ্ঘনের দায়ে ইসরায়েলের ওপর অর্থনৈতিক ও অস্ত্র নিষেধাজ্ঞা আরোপের আহ্বান জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান।শুক্রবার (২৪ অক্টোবর) Read more

ভূমিকম্পে কেঁপে উঠলো নয়াদিল্লি
ভূমিকম্পে কেঁপে উঠলো নয়াদিল্লি

শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠেছে ভারতের রাজধানী নয়াদিল্লি। বৃহস্পতিবার (১০ জুলাই) সকাল ৯টা ৪ মিনিটে এ ভূমিকম্প আঘাত হানে। রিখটার স্কেলে Read more

অবকাঠামোগত সর্বোচ্চ সদ্ব্যবহার করতে পারে ভুটান: প্রধান উপদেষ্টা
অবকাঠামোগত সর্বোচ্চ সদ্ব্যবহার করতে পারে ভুটান: প্রধান উপদেষ্টা

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, বাংলাদেশ যেসব অবকাঠামোগত সুবিধা দিচ্ছে, তার সর্বোচ্চ সদ্ব্যবহার করতে পারে ভুটান। দ্বিপাক্ষিক Read more

শিক্ষিকা মেহরিন চৌধুরীর নামে চালু হচ্ছে অ্যাওয়ার্ড
শিক্ষিকা মেহরিন চৌধুরীর নামে চালু হচ্ছে অ্যাওয়ার্ড

উত্তরার মাইলস্টোনে বিমান দুর্ঘটনায় নিহত শিক্ষিকা মেহরিন চৌধুরীর নামে একটি পুরস্কার চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৃহস্পতিবার (৭ জুলাই) উপদেষ্টা পরিষদের Read more

কোনাবাড়িতে ৩.৩০ শতাংশ বনের জমি দখলের অভিযোগ 
কোনাবাড়িতে ৩.৩০ শতাংশ বনের জমি দখলের অভিযোগ 

গাজীপুরের কোনাবাড়ীতে বন বিভাগের ৩.৩০ শতাংশ জমি দখল করার অভিযোগ উঠেছে স্থানীয় কয়েকজন প্রভাবশালীর বিরুদ্ধে।স্হানীয় এলাকাবাসীর অভিযোগ, বন বিভাগ কর্তৃপক্ষের Read more

মালয়েশিয়ায় বিশেষ অভিযানে ৩৭৭ বাংলাদেশিসহ আটক ৭৭০
মালয়েশিয়ায় বিশেষ অভিযানে ৩৭৭ বাংলাদেশিসহ আটক ৭৭০

মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে ইমিগ্রেশন বিভাগের বিশেষ অভিযানে ৭৭০ জন অবৈধ প্রবাসীকে আটক করা হয়েছে।মঙ্গলবার (০২ সেপ্টেম্বর) সন্ধ্যায় দেশটির পর্যটনকেন্দ্রিক এলাকা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন