পাওনা টাকা আদায়ে ব্যতিক্রমধর্মী কৌশল বেছে নিয়েছেন ময়মনসিংহের নান্দাইল উপজেলার ইনতাজ আলী বেপারি নামের এক কাঠুরে। বারবার তাগাদা দিয়েও টাকা না পেয়ে অবশেষে ডিজিটাল ব্যানারে দেনাদারদের নাম ও বকেয়া টাকার পরিমাণ লিখে বিভিন্ন স্থানে ব্যানার টাঙিয়ে দিয়েছেন তিনি।জানা গেছে, উপজেলার আচারগাঁও ইউনিয়নের টঙ্গির চর গ্রামের বাসিন্দা মৃত জুম্মন খানের ছেলে ইনতাজ আলী বেপারি দীর্ঘদিন কাঠ কেটে জীবিকা নির্বাহ করতেন। বয়স বাড়ায় এখন আর আগের মতো কাজ করতে পারেন না। গত ৫ বছরে স্থানীয় ছয়জনের কাছে তার প্রায় ২৫ হাজার টাকা পাওনা হয়ে রয়েছে।বারবার তাগাদা দেওয়ার পরও কোনো সাড়া না পেয়ে তিনি থানায় অভিযোগ করেন, কিন্তু সেখান থেকেও কোনো সমাধান মেলেনি। হতাশ হয়ে সম্প্রতি তিনি একটি ৪ বাই ৫ ইঞ্চির ব্যানারে দেনাদারদের নাম, টাকার পরিমাণ এবং সতর্কবার্তা লিখে বিভিন্ন স্থানে টাঙিয়ে দেন।‘ব্যক্তিদের নাম ও পাওনা টাকা উল্লেখ করে ব্যানারে লেখা হয়; থানা থেকে অর্ডার, এ বিষয়টা এলাকাবাসীকে জানানোর জন্য। যদি এ টাকা না দেন, তাহলে থানায় মামলা হবে।’এ ব্যানারের ছবি ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। কেউ এটিকে ‘সাহসী উদ্যোগ’ হিসেবে প্রশংসা করছেন, আবার অনেকেই এটিকে ‘ব্যক্তিগত তথ্য ফাঁস’ ও ‘হেয় করার চেষ্টা’ বলেও সমালোচনা করছেন। এ ঘটনায় এলাকাজুড়ে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। তবে ইনতাজ আলী তার পাওনা আদায় না হওয়া পর্যন্ত থেমে না যাওয়ার সংকল্প ব্যক্ত করেছেন।ইনতাজ আলী বলেন, এতবার কইছি, কইছি, তাও টেহা দিল না। তাই মাইনসেরে জানাইতে আর হেরারে একটু লজ্জা দিবার লাইগা এ কাম করছি। তাও যদি না দেয়, তাইলে মাইকে কইরা পাড়া-মহল্লায় বাইর হইমু।নান্দাইল থানার ওসি খন্দকার জালাল উদ্দিন মাহমুদ বলেন, এ ধরনের প্রচারণা চালাতে থানা থেকে কাউকে বলা হয়নি। ইনতাজ আলী যদি লিখিত অভিযোগ করেন, তাহলে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
জামায়াত আমিরের জন্য দোয়া চাইলেন সারজিস আলম
জামায়াত আমিরের জন্য দোয়া চাইলেন সারজিস আলম

জাতীয় সমাবেশে বক্তব্য দিতে গিয়ে মঞ্চেই দুইবার ঢলে পড়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। পরে মঞ্চে বসেই বক্তব্য Read more

নবীনগরে অস্ত্রের মহড়ায় আতঙ্ক সৃষ্টি, যুবক আটক
নবীনগরে অস্ত্রের মহড়ায় আতঙ্ক সৃষ্টি, যুবক আটক

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে বিশেষ অভিযানে দেশীয় তৈরি একটি দুইনলা বন্দুকসহ এক যুবককে আটক করেছে নবীনগর থানা পুলিশ। বৃহস্পতিবার (২ অক্টোবর) ভোরে উপজেলার Read more

কিশোরগঞ্জ কালচারাল অফিসারের বিরুদ্ধে অসৌজন্যমূলক আচরণের অভিযোগ
কিশোরগঞ্জ কালচারাল অফিসারের বিরুদ্ধে অসৌজন্যমূলক আচরণের অভিযোগ

কিশোরগঞ্জ জেলা শিল্পকলা একাডেমির দায়িত্বপ্রাপ্ত কালচারাল অফিসার তানিয়া ইসলাম ঝুমুরের বিরুদ্ধে জেলা জামায়াতে ইসলামীর আমীর অধ্যাপক মো. রমজান আলীর সঙ্গে Read more

কুয়াকাটায় সংরক্ষিত বনাঞ্চলের গাছ কেটে উজাড়
কুয়াকাটায় সংরক্ষিত বনাঞ্চলের গাছ কেটে উজাড়

পটুয়াখালীর কুয়াকাটায় চরগঙ্গামতি এলাকার সংরক্ষিত বনে গাছ নির্বিচারে কেটে নিচ্ছে সংঘবদ্ধ একটি চক্র। দিনে-রাতে প্রকাশ্যে প্রকৃতির দেয়ালখ্যাত বনের গাছ কেটে Read more

রাশিয়ার মাধ্যমে ইরানকে যে বার্তা পাঠালেন নেতানিয়াহু
রাশিয়ার মাধ্যমে ইরানকে যে বার্তা পাঠালেন নেতানিয়াহু

ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে টেলিফোন কথোপকথনের সময় ইরানের কাছে একটি বার্তা পাঠানোর অনুরোধ করেছেন।ডিপ্লোম্যাটিক সূত্রের Read more

চট্টগ্রামে ছুরিকাঘাতে পোশাককর্মী খুন, স্বামী গ্রেপ্তার
চট্টগ্রামে ছুরিকাঘাতে পোশাককর্মী খুন, স্বামী গ্রেপ্তার

চট্টগ্রাম নগরীর বন্দর থানার মধ্যম হালিশহর এলাকায় পারিবারিক কলহের জেরে নির্মমভাবে খুন হয়েছেন এক পোশাকশ্রমিক নারী। নিহতের নাম চাঁদনী খাতুন Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন