ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়েছে। প্রাপ্ত ফলে ছাত্রশিবির সমর্থিত প্যানেলের ভিপি প্রার্থী সাদিক কায়েম বেশ এগিয়ে রয়েছেন।এতে শাহবাগ এলাকায় শিবির সমর্থকদের মধ্যে উচ্ছ্বাস ছড়িয়ে পড়েছে। তারা নানান স্লোগানে মুখরিত করে রেখেছেন শাহবাগ মোড়। ‘তুমিও জানো, আমিও জানি, সাদিক কায়েম বাংলাদেশি’ সহ নানান স্লোগান দিচ্ছেন তারা।মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) দিনগত রাত আড়াইটার পর থেকে স্লোগান শুরু করেন ছাত্রশিবির সমর্থকরা। এছাড়া জামায়াতে ইসলামীর অনেক কর্মীকেও উচ্ছ্বাস প্রকাশ করতে দেখা গেছে।সরেজমিনে দেখা গেছে, শিবিরের নেতাকর্মীরা ‘তুমিও জানো, আমিও জানি, সাদিক কায়েম বাংলাদেশি’, ‘কথায় কথায় বাংলা ছাড়, বাংলা কি তোর বাপ-দাদার’ সহ নানান স্লোগান দিচ্ছেন।ছাত্রশিবিরের ঢাকা মহানগর দক্ষিণের কর্মী বলেন, “আমরা দুপুর থেকেই শান্তিপূর্ণভাবে অপেক্ষা করছি। আশা করছি শীর্ষ ৩ পদে শিবিরের ৩ জনই থাকবেন। আমরা অপেক্ষা করছি। শিবিরের এই বিজয় জাতীয় রাজনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে।”এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
পে-স্কেল নিয়ে সবশেষ যা জানা গেল
পে-স্কেল নিয়ে সবশেষ যা জানা গেল

সরকারি চাকরিজীবীদের জন্য বহুল প্রতীক্ষিত নবম জাতীয় পে-স্কেল নিয়ে বড় ধরনের অগ্রগতির আভাস পাওয়া গেছে। নতুন বেতন কাঠামোতে সর্বনিম্ন মূল Read more

এক মিনিটের জন্যও ইন্টারনেট বন্ধ নয়, টেলিকমিউনিকেশন অধ্যাদেশের চূড়ান্ত অনুমোদন
এক মিনিটের জন্যও ইন্টারনেট বন্ধ নয়, টেলিকমিউনিকেশন অধ্যাদেশের চূড়ান্ত অনুমোদন

ইন্টারনেট সেবাকে মৌলিক অধিকারের সমপর্যায়ভুক্ত করতে এবং এর নিরবচ্ছিন্ন প্রাপ্যতা নিশ্চিত করতে ‘বাংলাদেশ টেলিযোগাযোগ (সংশোধন) অধ্যাদেশ ২০২৫’-এর খসড়া চূড়ান্ত অনুমোদন Read more

দেশে ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৩ জনের
দেশে ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৩ জনের

সারাদেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৩ জনের মৃত্যু হয়েছে। এ সময় ৬৮৫ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।রবিবার (১৪ Read more

মাদারীপুরে ইউপি সদস্য হত্যার বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ
মাদারীপুরে ইউপি সদস্য হত্যার বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ

মাদারীপুর সদর উপজেলার ঝাউদি ইউনিয়নের ৩নং ওয়ার্ডের মেম্বার বোরহান উদ্দিন মোল্লার হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও বিচারের দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ Read more

বিমান বিধ্বস্তের ঘটনায় যে বার্তা দিলেন সাকিব
বিমান বিধ্বস্তের ঘটনায় যে বার্তা দিলেন সাকিব

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল এন্ড কলেজে সোমবার (২১ জুলাই) বাংলাদেশ বিমানবাহিনীর এফ-৭ বিজিআই যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। এঘটনায় এখন পর্যন্ত ২০ Read more

চুপ থাকার পরিস্থিতি নেই, ইশরাকের বিষয়ে দ্রুত সিদ্ধান্ত: উপদেষ্টা আসিফ
চুপ থাকার পরিস্থিতি নেই, ইশরাকের বিষয়ে দ্রুত সিদ্ধান্ত: উপদেষ্টা আসিফ

নিজেকে মেয়র ঘোষণা করে ইশরাক হোসেনের ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন দখলের বিষয়ে স্থানীয় সরকার উপদেষ্টা উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন