ফরিদপুরের আলফাডাঙ্গা থানার ফটকের সামনেই জমিজমা সংক্রান্ত এক শালিশ বৈঠককে কেন্দ্র করে জাতীয়তাবাদী যুবদল ও স্বেচ্ছাসেবক দলের দুই নেতার মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে এ ঘটনাটি ঘটে।প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, আলফাডাঙ্গা উপজেলার জাটিগ্রাম এলাকার একটি জমি সংক্রান্ত বিরোধের মীমাংসা করতে বেলা ১১টার দিকে আলফাডাঙ্গা থানার গোলঘরে শালিশ বৈঠকের আয়োজন করা হয়। বৈঠকে উক্ত জমি বিরোধের দুই পক্ষের সমর্থক হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের আহ্বায়ক শাহিন মোল্যা (গড়ানিয়া, বানা ইউনিয়ন) এবং উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক কামরুল ইসলাম দাউদ (ধলাইরচর, আলফাডাঙ্গা সদর)।বৈঠক চলাকালীন সময়ে দুই নেতার মধ্যে প্রথমে বাকবিতণ্ডা হয়। পরে তারা থানার বাইরে এসে ফের উত্তপ্ত বাক্য বিনিময়ে জড়িয়ে পড়েন। এক পর্যায়ে যুবদল নেতা শাহিন মোল্যা একটি ক্রাচ দিয়ে স্বেচ্ছাসেবক দলের নেতা কামরুল ইসলাম দাউদকে আঘাত করেন। তখন কামরুল ও তার সঙ্গে থাকা আরও কয়েকজন শাহিনকে কিল-ঘুষি ও চড়-থাপ্পড় মারেন। শাহিন দৌড়ে থানার ভেতরে আশ্রয় নিলে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং পরে তাকে নিরাপদে সেখান থেকে সরিয়ে নেয়।এ বিষয়ে কামরুল ইসলাম দাউদ বলেন,“শালিশে আমি আমার এলাকার প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলাম। শাহিন মোল্যা অন্য ইউনিয়নের লোক হয়েও সেখানে এসে আমাকে ‘দালাল’ বলে কটাক্ষ করেন। তিনি অহেতুক উত্তেজনা সৃষ্টি করেন।”অন্যদিকে বিকেলে এক সংবাদ সম্মেলনে শাহিন মোল্যা দাবি করেন, “বিএনপির নাম ভাঙিয়ে কিছু বহিরাগত লোক আমার ওপর পরিকল্পিতভাবে হামলা চালিয়েছে। তারা প্রকৃতপক্ষে বিএনপির কেউ না। পুলিশ আমাকে উদ্ধার করায় আমি প্রাণে বেঁচে যাই।”এ বিষয়ে জানতে চাইলে শালিশে উপস্থিত থাকা আলফাডাঙ্গা থানার উপ-পরিদর্শক (এসআই) সমীর বিশ্বাস বলেন, “থানার ভেতরে কোনো মারামারি হয়নি। শালিশ সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। তবে বাইরে কিছু উত্তেজনা দেখা দেয়। যারা মারামারিতে জড়িয়েছেন, তারা জমির প্রকৃত পক্ষের কেউ নন।”আলফাডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহজালাল আলম বলেন, “ঘটনার বিষয়ে আমার কাছে কেউ কোনো অভিযোগ করেনি। কে বা কারা মারামারি করেছে, তাও জানা নেই।”এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নান্দাইলে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগ
নান্দাইলে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগ

ময়মনসিংহের নান্দাইলে এক শারীরিক প্রতিবন্ধী তরুণীকে (১৬) জোরপূর্বক ধর্ষণের অভিযোগ উঠেছে জুয়েল মিয়া (২৮) নামে এক প্রতিবেশী যুবকের বিরুদ্ধে।বৃহস্পতিবার (১১ Read more

নাটোরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত নারীর মৃত্যু
নাটোরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত নারীর মৃত্যু

নাটোরের নলডাঙ্গার মাধনগরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক নারীর মৃত্যু হয়েছে। আজ শনিবার (২৩ আগস্ট) সকাল ১০টার দিকে উপজেলার মাধনগর Read more

তারকা ফুটবলারকে ছাড়াই ব্রাজিলের দল ঘোষণা করবেন আনচেলত্তি
তারকা ফুটবলারকে ছাড়াই ব্রাজিলের দল ঘোষণা করবেন আনচেলত্তি

আগমী সেপ্টেম্বরের ফিফা উইন্ডোতে বিশ্বকাপ বাছায়ের ম্যাচে চিলি ও বলিভিয়ার বিপক্ষে খেলবে ব্রাজিল।  এ দু’টি ম্যাচকে সামনে রেখে আগামী সপ্তাহের Read more

ইরানের ভয়াবহ হামলায় ২১ ইউক্রেনীয় ড্রোন বিশেষজ্ঞ নিহতের শঙ্কা
ইরানের ভয়াবহ হামলায় ২১ ইউক্রেনীয় ড্রোন বিশেষজ্ঞ নিহতের শঙ্কা

সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে ইউক্রেনের একটি ড্রোন বিধ্বংসী অস্ত্রের ডিপোতে হামলার দাবি করেছে ইরান। শনিবারের (২৮ মার্চ) এই হামলায় ডিপোটি Read more

যুদ্ধ কোনো রোমান্টিক বলিউড মুভি নয়: সাবেক ভারতীয় সেনাপ্রধান
যুদ্ধ কোনো রোমান্টিক বলিউড মুভি নয়: সাবেক ভারতীয় সেনাপ্রধান

ভারত-পাকিস্তান সংঘাতের সাম্প্রতিক যুদ্ধবিরতির সমালোচনা করে যেসব ভারতীয় নাগরিক বক্তব্য দিচ্ছেন, তাদের কড়া ভাষায় আক্রমণ করেছেন ভারতের সাবেক সেনাপ্রধান ও Read more

রাজধানীতে পুলিশের সাঁড়াশি অভিযান, গ্রেফতার ১৮৬
রাজধানীতে পুলিশের সাঁড়াশি অভিযান, গ্রেফতার ১৮৬

রাজধানীতে গত ২৪ ঘণ্টায় বিভিন্ন স্থানে সাঁড়াশি অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত থাকার ঘটনায় মোট ১৮৬ জনকে গ্রেফতার করা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন