নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি দেশজুড়ে সহিংস বিক্ষোভ এবং ১৯ জনের মৃত্যুর পরও ২৬টি সামাজিক যোগাযোগ মাধ্যম ও অন্যান্য অ্যাপের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিতে অস্বীকৃতি জানিয়েছেন।সোমবার মন্ত্রিসভার বৈঠকে স্বাস্থ্য ও জনসংখ্যা মন্ত্রী প্রদীপ পাউডেল সোশাল মিডিয়ার ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রস্তাব দিলেও ওলি বলেন, সরকারের সিদ্ধান্ত সঠিক ছিল এবং তা পুনর্বিবেচনা করা যাবে না। কয়েকটি সূত্র এক মন্ত্রীর উদ্ধৃতি দিয়ে এ তথ্য জানিয়েছে।ওলি এই অটল অবস্থান জানান দিলেন এমন সময়ে, যখন নেপালি কংগ্রেস কার্যালয়ের বৈঠকেও দ্রুত সোশাল মিডিয়া পুনরায় চালু করার আহ্বান জানানো হচ্ছে।বৈঠকে উপস্থিত একজন মন্ত্রী জানান, স্বরাষ্ট্রমন্ত্রী রমেশ লেখক সামাজিক যোগাযোগ মাধ্যমে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার বিষয়টি নিয়ে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে পদত্যাগপত্র জমা দিয়েছেন।সূত্রের ভাষ্য, রমেশ বলেন, “অনেক প্রাণহানি হয়েছে। নৈতিক দায় নিয়ে আমি পদত্যাগ করেছি। দল ইতোমধ্যেই সোশাল মিডিয়া পুনরায় চালুর সিদ্ধান্ত নিয়েছে, আমি এ বিষয়ে আপনার দৃষ্টি আকর্ষণ করছি।”সূত্র জানায়, স্বাস্থ্য ও জনসংখ্যা মন্ত্রী পাউডেলও বৈঠকে সোশাল মিডিয়া পুনরায় চালুর পক্ষে দৃঢ় অবস্থান নেন।তবে মন্ত্রিসভায় কোনও সিদ্ধান্ত না হওয়ায় নেপালি কংগ্রেস প্রেসিডেন্ট শের বাহাদুর দেউবা প্রধানমন্ত্রী ওলির সঙ্গে বৈঠক করতে বালুওয়াতারে যাচ্ছেন।গত শুক্রবার থেকে নেপালে ফেইসবুক, ইউটিউব, এক্সসহ ২৬টি নিবন্ধনবিহীন প্ল্যাটফর্ম বন্ধ রয়েছে, যা ব্যবহারকারীদের মধ্যে ক্ষোভ ও বিভ্রান্তি তৈরি করেছে।পার্লামেন্টের কাছে কাঁটাতারের বেড়া ভেঙে প্রবেশের চেষ্টা করলে পুলিশ বিক্ষোভকারীদের ওপর রাবার বুলেট, টিয়ার গ্যাস, পানি ছিটানো কামান ও লাঠিচার্জ চালায়।ভারতীয় গণমাধ্যম এনডিটিভি জানিয়েছে, কাঠমান্ডুর সংসদ ভবন, প্রেসিডেন্টের বাসভবন ও প্রধানমন্ত্রী কার্যালয়সহ গুরুত্বপূর্ণ এলাকায় কারফিউ জারি করা হয়েছে। একই ধরনের বিক্ষোভ দেশের অন্যান্য জেলাতেও হয়েছে।সহিংসতার ঘটনায় দ্রুত ও স্বচ্ছ তদন্তের দাবি জানিয়েছে জাতিসংঘ। সংস্থাটির মানবাধিকার কার্যালয়ের মুখপাত্র রবিনা শামদাসানি এক বিবৃতিতে বলেন, “নেপালে বিক্ষোভকারী হত্যাকাণ্ড ও আহত হওয়ার ঘটনায় আমরা স্তম্ভিত। দ্রুত ও স্বচ্ছ তদন্তের আহ্বান জানাচ্ছি।”আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনালও তদন্ত দাবি করেছে এবং জানিয়েছে, বিক্ষোভকারীদের ওপর সরাসরি গুলি চালানো হয়েছে।নেপাল এর আগেও অনলাইন প্ল্যাটফর্মে বিধিনিষেধ আরোপ করেছে। চলতি বছরের জুলাইয়ে প্রতারণা ও অর্থপাচারের অভিযোগে টেলিগ্রাম মেসেজিং অ্যাপ বন্ধ করা হয়েছিল।আর গত বছর অগাস্টে নয় মাসের নিষেধাজ্ঞা শেষে নেপালি নিয়মকানুন মানতে রাজি হওয়ায় টিকটকের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়।এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
৪৯তম বিসিএস: আইনশৃঙ্খলা রক্ষায় ১৯৪ নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ
৪৯তম বিসিএস: আইনশৃঙ্খলা রক্ষায় ১৯৪ নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ

আগামী ১০ অক্টোবর অনুষ্ঠিতব্য ৪৯তম বিসিএসের (বিশেষ) প্রিলিমিনারি টেস্টে (এমসিকিউ টাইপ) আইনশৃঙ্খলা রক্ষায় ১৯৪ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ দিয়েছে সরকার।মঙ্গলবার Read more

আজ ১৫ জুন, রাশিফলে কী আছে জেনে নিন
আজ ১৫ জুন, রাশিফলে কী আছে জেনে নিন

প্রতিটি রাশির নিজস্ব স্বভাব এবং গুণ-ধর্ম থাকে, তাই প্রতিদিন গ্রহের স্থিতি অনুসারে তাদের সঙ্গে যুক্ত জাতকের জীবনে নানা ধরনের ঘটনা Read more

বিচার বহির্ভূত হত্যাকাণ্ড ও চাঁদাবাজির বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে: নাহিদ ইসলাম
বিচার বহির্ভূত হত্যাকাণ্ড ও চাঁদাবাজির বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে: নাহিদ ইসলাম

হবিগঞ্জে সমাবেশ ও পদযাত্রা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।বৃহস্পতিবার (২৪ জুলাই) বিকেল ৬টায় শহরের সাইফুর রহমান টাউন হলের সামনে এই Read more

টাইমস হায়ার র‌্যাংকিংয়ে দেশসেরা কৃষি বিশ্ববিদ্যালয় গাকৃবি
টাইমস হায়ার র‌্যাংকিংয়ে দেশসেরা কৃষি বিশ্ববিদ্যালয় গাকৃবি

যুক্তরাজ্যভিত্তিক শিক্ষা সাময়িকী টাইমস হায়ার এডুকেশন (টিএইচই) র‌্যাংকিং ২০২৫ এ এশিয়ার সেরা বিশ্ববিদ্যালয়ের তালিকায় গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় (গাকৃবি) বাংলাদেশের কৃষি Read more

ইতালিতে কারাবন্দিদের জন্য খোলা হলো ‘অন্তরঙ্গ সময় কাটানোর কক্ষ’
ইতালিতে কারাবন্দিদের জন্য খোলা হলো ‘অন্তরঙ্গ সময় কাটানোর কক্ষ’

ইতালিতে কারাবন্দিদের জন্য খোলা হয়েছে ‘অন্তরঙ্গ সময় কাটানোর কক্ষ’। শুক্রবার (১৮ এপ্রিল) দেশটির মধ্যাঞ্চলের আমব্রিয়ার একটি কারাগারে আনুষ্ঠানিকভাবে ‘সেক্স রুম’ Read more

পাঞ্জাবের ভেতর দিয়ে পাকিস্তানে হামলা করতে দেব না: খালিস্তানপন্থি নেতা
পাঞ্জাবের ভেতর দিয়ে পাকিস্তানে হামলা করতে দেব না: খালিস্তানপন্থি নেতা

জম্মু-কাশ্মিরে সন্ত্রাসী হামলায় ২৬ বেসামরিক নাগরিকের মৃত্যুর পর ভারত-পাকিস্তান উত্তেজনা এখন তুঙ্গে। হামলার জেরে ভারত পাকিস্তানের সঙ্গে সিন্ধু পানি চুক্তি Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন