বরগুনার আমতলীতে সাবেক স্বামী ফরহাদ ইসলাম জয়কে হত্যার উদ্দেশ্যে কিশোর গ্যাং ভাড়া করার অভিযোগে তালাকপ্রাপ্ত স্ত্রী লাইজু বেগমসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার বিকেলে গ্রেপ্তারকৃতদের আমতলী সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করলে বিচারক মোঃ ইফতি হাসান ইমরান তাদের জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।পুলিশ জানায়, রবিবার রাত ৯টার দিকে উপজেলার উতসিতলা এলাকায় এ ঘটনা ঘটে। জয় অভিযোগ করেন, প্রাক্তন স্ত্রী লাইজু ফোনে তাকে কন্যাকে দেখানোর কথা বলে ডেকে নিয়ে যায়। সেখানে ওৎ পেতে থাকা লাইজু ও ৬-৮ জন কিশোর গ্যাং তাকে হত্যার উদ্দেশ্যে মারধর করে। তবে স্থানীয় এক ব্যক্তির উপস্থিতিতে হত্যাচেষ্টা ব্যর্থ হয়। এ সময় কিশোর গ্যাং সদস্য সাকিলকে আটক করলে পুলিশকে খবর দেন জয়। পরে সাকিলের স্বীকারোক্তির ভিত্তিতে লাইজু বেগম, রাকিবুল ও অলি হাওলাদারকে গ্রেপ্তার করে পুলিশ।জানা গেছে, ২০১৬ সালে জয় ও লাইজুর বিয়ে হয়। লাইজু গত ছয় বছর ধরে সৌদি আরব ও ওমানে ছিলেন। তাদের একটি কন্যা সন্তান রয়েছে। অনুমতি ছাড়া বিদেশ যাওয়ায় গত ২৫ জুলাই তাদের বিচ্ছেদ ঘটে। এরপর থেকেই লাইজু সাবেক স্বামীকে হত্যার পরিকল্পনা করে আসছিলেন বলে অভিযোগ।জয় বলেন, ‘লাইজু ও তার ভাড়াটিয়া কিশোর গ্যাং সদস্যরা আমাকে হত্যার চেষ্টা করেছে। তারা আমার কাছ থেকে মোবাইল ফোন ও নগদ ১৩ হাজার টাকা ছিনতাইও করেছে।’আমতলী থানার ওসি দেওয়ান জগলুল হাসান জানান, সাকিলের দেয়া তথ্য অনুযায়ী ঘটনার মূল পরিকল্পনাকারী লাইজু বেগমসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
অবকাশ শেষে কাল খুলছে সুপ্রিম কোর্ট
অবকাশ শেষে কাল খুলছে সুপ্রিম কোর্ট

অবকাশকালীন ছুটি শেষে নতুন বছরে আগামীকাল রবিবার (৪ জানুয়ারি) থেকে সুপ্রিম কোর্টের আপিল ও হাইকোর্ট বিভাগে নিয়মিত বিচারিক কার্যক্রম শুরু Read more

পদত্যাগ করলেন মাহফুজ আলম ও আসিফ মাহমুদ
পদত্যাগ করলেন মাহফুজ আলম ও আসিফ মাহমুদ

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পদ থেকে পদত্যাগ করলেন মাহফুজ আলম ও আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। আজ বুধবার (১০ ডিসেম্বর) তারা প্রধান Read more

৪৪তম বিসিএসে ববির শিক্ষার্থীদের সাফল্য: সুপারিশপ্রাপ্ত ১৮ জন
৪৪তম বিসিএসে ববির শিক্ষার্থীদের সাফল্য: সুপারিশপ্রাপ্ত ১৮ জন

৪৪তম বাংলাদেশ সিভিল সার্ভিস (বিসিএস) পরীক্ষায় অসাধারণ সাফল্য দেখিয়েছে বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি)। ২০১১ সালে প্রতিষ্ঠিত দেশের নবীন বিশ্ববিদ্যালয়গুলোর একটি হলেও Read more

নতুন বাংলাদেশের ধারণা পেল বিদেশিরা
নতুন বাংলাদেশের ধারণা পেল বিদেশিরা

বিশাল আয়োজনের মাধ্যমে চার দিন ধরে দেশি-বিদেশি বিনিয়োগকারীদের নতুন বাংলাদেশ সম্পর্কে ধারণা দেওয়া হয়েছে। তুলে ধরা হয়েছে ২০৩৫ সালের বাংলাদেশের Read more

ভারত-সমর্থিত ৩৪ সন্ত্রাসীকে হত্যা করলো পাকিস্তান
ভারত-সমর্থিত ৩৪ সন্ত্রাসীকে হত্যা করলো পাকিস্তান

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশে অভিযান চালিয়ে ‘ভারত-সমর্থিত’ ৩৪ সন্ত্রাসীকে হত্যা করেছে দেশটির সামরিক বাহিনী। ধারাবাহিক অভিযানে ‘ফিতনা আল-খাওয়ারিজের’ এসব সদস্যকে Read more

ধামইরহাটে কষ্টিপাথরের মূর্তিসহ আটক ২
ধামইরহাটে কষ্টিপাথরের মূর্তিসহ আটক ২

নওগাঁর ধামইরহাটে কষ্টিপাথরের মূর্তিসহ ২ জনকে আটক করেছে র‍্যাব।সোমবার (১৫ সেপ্টেম্বর) বিকালে উপজেলার হরিতকীডাঙা এলাকার রাস্তায় অভিযান চালিয়ে ২৫ কেজি Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন