রাত পোহালেই শুরু হচ্ছে এশিয়া কাপের ১৭তম আসর। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) আফগানিস্তান ও হংকংয়ের ম্যাচ দিয়ে পর্দা উঠবে এশিয়ার শ্রেষ্ঠত্বের এই লড়াইয়ে। টুর্নামেন্ট শুরুর আগেই গ্রুপ পর্ব নিয়ে নিজেদের বিশ্লেষণ দিতে শুরু করেছেন ক্রিকেট বিশ্লেষকেরা।তাদেরই একজন, জনপ্রিয় ধারাভাষ্যকার হার্শা ভোগলে। তিনি মনে করছেন এবারের এশিয়া কাপে ‘বি’ গ্রুপটি বেশ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হতে যাচ্ছে। তাঁর মতে, আফগানিস্তান ও শ্রীলঙ্কা বেশ ভারসাম্যপূর্ণ দল নিয়ে এসেছে, আর সে কারণে এই দুই দলকেই তিনি সুপার ফোরের দৌড়ে এগিয়ে রাখছেন। অন্যদিকে, বাংলাদেশের জন্য এটি হতে পারে একটি কঠিন চ্যালেঞ্জ হতে পারে বলে জানিয়েছেন তিনি। হার্শা ভোগলে বলেন, ‘বাংলাদেশ এমন এক গ্রুপে পড়েছে, যেখানে আফগানিস্তান ও শ্রীলঙ্কা খুবই শক্তিশালী স্কোয়াড নিয়ে এসেছে। বিশেষ করে শ্রীলঙ্কার ব্যাটিং লাইনআপ এবং আফগানিস্তানের স্পিন বিভাগ বেশ শক্তিশালী।’হার্শা ভোগলে বলেন, ‘বাংলাদেশ কঠিন গ্রুপে আছে, কারণ আফগানিস্তান ও শ্রীলঙ্কা খুবই ভালো স্কোয়াড সাজিয়েছে। শ্রীলঙ্কা যে দলটা নিয়ে এসেছে, তাদের ব্যাটিং লাইনআপ চারিথ আসালাঙ্কা, পাথুম নিসাঙ্কা, কুশাল পেরেরা এবং দুই মেন্ডেসকে কেন্দ্র করে। আর সবসময়ের মতো তাদের ভালো স্পিন আক্রমণও আছে। তারা শুধু স্পিনের উপর নির্ভরশীল নয়, ভালো পেস বোলারও আছে।’ অন্যদিকে আফগানিস্তানের সবচেয়ে বড় শক্তির জায়গাটা স্পিন আক্রমণ। রশিদ খান, নূর আহমদ, মুজিব উর রহমান ও গাজানফারকে বিশ্বের সেরা স্পিনারদের কাতারে ফেলেছেন হার্শা ভোগলে। তার মতে, আফগানদের এই চার জনের যেকোনো একজনই বিশ্বমানের স্পিনার। তাছাড়া অলরাউন্ডার মোহাম্মদ নবী, গুলবাদিন নাইব ও করিম জানাতের প্রশংসা করেছেন হার্শা। তিনি মনে করেন, ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের চেয়ে দেশের হয়ে খেলার সময় এই ক্রিকেটাররা বেশি কার্যকর হয়ে ওঠেন। হার্শা বলেন, ‘আপনি আফগানিস্তানের কথা ভাবলে স্পিনের কথা ভাবেন। তারা তাদের দলকে মানসম্পন্ন স্পিনার দিয়ে সাজিয়েছে। রশিদ, নূর, গাজানফার, মুজিব- আপনি এই চারজনের মধ্যে যে কাউকে বেছে নিন, আপনার কাছে বিশ্বমানের খেলোয়াড় আছে।’ ‘তারা অলরাউন্ডারদের কাছ থেকে সেরাটা বের করে আনতে পারে। আমি বলছি মোহাম্মদ নবী, গুলবাদিন নাইব, করিম জানাতের কথা। যখন তারা আফগানিস্তানের হয়ে খেলে, তখন তারা ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে যখন খেলে তার চেয়ে সম্পূর্ণ ভিন্ন খেলোয়াড়।’ তিনি আরও বলেন, ‘আমি শ্রীলঙ্কাকে এই গ্রুপ থেকে সুপার ফোরে যাওয়ার ক্ষেত্রে সমর্থন করছি, আফগানিস্তানও। আমার কাছে মনে হচ্ছে, ‘বি’ গ্রুপে আফগানিস্তান ও শ্রীলঙ্কা ফেভারিট হিসেবে শুরু করছে। কিন্তু যেমনটা আমি বলেছি, এটা বাংলাদেশের জন্য একটা বড় টুর্নামেন্ট।’বাংলাদেশ সম্পর্কে কথা বলতে গিয়ে হার্শা বলেন, এই গ্রুপে বাংলাদেশের চ্যালেঞ্জ সবচেয়ে বেশি। আফগানিস্তান ও শ্রীলঙ্কার মতো দলের বিপক্ষে এগিয়ে যাওয়াটা সহজ হবে না।আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
পটুয়াখালীতে ৫ ফুট দৈর্ঘ্যের তীব্র বিষধর পদ্ম গোখরা উদ্ধার
পটুয়াখালীতে ৫ ফুট দৈর্ঘ্যের তীব্র বিষধর পদ্ম গোখরা উদ্ধার

পটুয়াখালীর কলাপাড়ায় ৫ ফুট দৈর্ঘ্যের একটি তীব্র বিষধর পদ্ম গোখরা সাপ উদ্ধার করার পর অবমুক্ত করেছে এনিমেল লাভারস অফ পটুয়াখালীর Read more

যশোরে শ্যালিকাকে ধর্ষণ, ডাক্তারের বিরুদ্ধে মামলা
যশোরে শ্যালিকাকে ধর্ষণ, ডাক্তারের বিরুদ্ধে মামলা

যশোরের মণিরামপুরে শ্যালিকাকে ধর্ষণ ও আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইলের অভিযোগে ডা. রাফসান জানির বিরুদ্ধে মামলা হয়েছে।মঙ্গলবার (১৭ মার্চ) কলেজছাত্রী Read more

যাযাবর পলাশের সুরে ভাওয়াইয়ার আমেজ, গাইছেন পাখি বাউলিয়ানা
যাযাবর পলাশের সুরে ভাওয়াইয়ার আমেজ, গাইছেন পাখি বাউলিয়ানা

এই প্রজন্মের জনপ্রিয় গীতিকার ও সুরকার যাযাবর পলাশের কথায় এবং সুরে নতুন একটি ফোক ঘরানার গান নিয়ে আসছেন দেশের প্রতিভাবান Read more

সব সরকারি অফিসের জন্য জরুরি নির্দেশনা
সব সরকারি অফিসের জন্য জরুরি নির্দেশনা

নির্বাচন পর্যন্ত সরকারি যোগাযোগে গণভোটের লোগো ব্যবহার এবং এ সংক্রান্ত ব্যানার দৃষ্টিনন্দন স্থানে প্রদর্শনের জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা দিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ।সম্প্রতি Read more

চার দিনে ইসিতে ৪৬৯টি আপিল
চার দিনে ইসিতে ৪৬৯টি আপিল

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রিটার্নিং অফিসার কর্তৃক মনোনয়নপত্র গ্রহণ ও বাতিলের আদেশের বিরুদ্ধে চতুর্থ দিনে নির্বাচন কমিশনে (ইসি) ১৭৪টি Read more

কখন হবে ডাকসুর ফলাফল ঘোষণা, জানালেন চিফ রিটার্নিং কর্মকর্তা
কখন হবে ডাকসুর ফলাফল ঘোষণা, জানালেন চিফ রিটার্নিং কর্মকর্তা

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনের ফলাফল আজ মঙ্গলবার রাতের মধ্যেই ঘোষণা করা হবে বলে জানিয়েছেন Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন