নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে সাজ্জাদ হোসেন (২৪) নামের এক মানসিক ভারসাম্যহীন যুবককে ছিনতাইকারী আখ্যা দিয়ে হত্যা করা হয়েছে। রবিবার (৭ সেপ্টেম্বর) সকালে নাসিক ৬ নং ওয়ার্ডের আইলপাড়া এলাকায় তাকে হত্যা করা হয়। নিহত যুবক ওই এলাকার কামাল হোসেনের ছেলে সাজ্জাদ (২৫)।স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত যুবক একজন মানসিক ভারসাম্যহীন। সে প্রতিদিন দিবারাত্রি আইলপাড়া এলাকায় হাঁটাচলা করে থাকতো। পূর্বের ন্যায় আজ রাতেও আইলাপাড়ার কাটপট্টি এলাকার ‘ক্রাউন সিমেন্ট’ ফ্যাক্টরির সামনে গিয়ে কোম্পানিটির একটি গাড়িতে ঢিল ছুড়লে তাকে আটকে বেধড়ক মারধর করে ফ্যাক্টরির কর্মকর্তারা। পরবর্তীতে অতিরিক্ত মারধরের ফলে সাজ্জাদ মৃত্যুবরণ করে।এদিকে অমানবিকভাবে সাজ্জাদকে হত্যা করায় স্থানীয় বাসিন্দারা ক্ষুব্ধ হয়ে ‘ক্রাউন সিমেন্ট’ ফ্যাক্টরিতে ভাঙচুর চালিয়েছে। পরবর্তীতে পুলিশ সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণ আনতে ঘটনাস্থলে পৌঁছালে বিক্ষুদ্ধ জনতা পুলিশের উপরও হামলা চালায়। একপর্যায়ে নারায়ণগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার (ক-সার্কেল) হাসানুজ্জামান উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনতে সক্ষম হন।সুজন নামের একজন স্থানীয় বাসিন্দা বলেছেন, ‘ছেলেটা মানসিকভাবে অসুস্থ থাকায় ঘুরাঘুরি করতো। শুনলাম সে নাকি কারখানায় ঢিল ছুড়ছিলো। তার জন্যে তাকে মারধর করে মেরে ফেলা হয়েছে।’ সিদ্ধিরগঞ্জ থানার ওসিসহ পুলিশ এখন কারখানার সামনে থেকে কয়েকজনকে আটক করে নিয়ে গেছে।এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহিনূর আলম জানান, ‘পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে আনা হয়েছে। আমরা ১০ জনকে আটক করেছি। বিস্তারিত পড়ে বলা যাবে।’নারায়ণগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার (ক-সার্কেল) হাসানুজ্জামান বলেন, ‘পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। আটকদের থানায় নিয়ে যাওয়া হয়েছে। তদন্ত করে বিস্তারিত জানানো যাবে।’ পুলিশের উপর হামলা চালানোর প্রশ্নে তিনি বলেন, ‘হৃদয় নির্ধারক ঘটনা ক্ষুব্ধ হয়ে স্থানীয়রা সিমেন্ট কারখানাটি ভাঙচুর চালালে আমাদের পুলিশ সদস্যরা তাদের থামানোর সময় একটু ঝামেলা হয়। পরবর্তীতে স্থানীয়দের বুঝিয়ে শান্ত করা হয়েছে।’এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
পুলিশে ঊর্ধ্বতন পদে বড় রদবদল
পুলিশে ঊর্ধ্বতন পদে বড় রদবদল

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ৮ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে পদায়ন করা হয়েছে। তারা উপপুলিশ কমিশনার, অতিরিক্ত উপপুলিশ কমিশনার ও সহকারী পুলিশ Read more

ঐকমত্য না হওয়ায় সংসদের উচ্চকক্ষই বাদের চিন্তা
ঐকমত্য না হওয়ায় সংসদের উচ্চকক্ষই বাদের চিন্তা

সদস্যরা কীভাবে নির্বাচিত হবেন– এ প্রশ্নে রাজনৈতিক দলগুলোর ঐকমত্য না হওয়ায় সংসদের উচ্চকক্ষ গঠনের প্রস্তাবই বাদ যেতে পারে। তত্ত্বাবধায়ক সরকার Read more

১১ জন বাংলাদেশিকে বিজিবির কাছে হস্তান্তর করল বিএসএফ
১১ জন বাংলাদেশিকে বিজিবির কাছে হস্তান্তর করল বিএসএফ

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার বেনীপুর সীমান্তে পতাকা বৈঠকের মাধ্যমে ভারতে আটক ১১ বাংলাদেশি নারী-পুরুষ ও শিশুকে বিজিবির হাতে তুলে দিয়েছে ভারতীয় Read more

পাহাড়ি হত্যার বিচারের দাবিতে রাঙ্গামাটিতে বিক্ষোভ
পাহাড়ি হত্যার বিচারের দাবিতে রাঙ্গামাটিতে বিক্ষোভ

ইউপিডিএফের সশস্ত্র সন্ত্রাসীদের গুলিতে নিহত তিনজন সাধারণ পাহাড়ি যুবক হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৯ অক্টোবর) সকালে Read more

পরিচ্ছন্ন ও সাশ্রয়ী জ্বালানি সমাধানের ওপর জোর দেওয়ার আহ্বান প্রধান উপদেষ্টার
পরিচ্ছন্ন ও সাশ্রয়ী জ্বালানি সমাধানের ওপর জোর দেওয়ার আহ্বান প্রধান উপদেষ্টার

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, বাংলাদেশকে এখনই পরিচ্ছন্ন, নিরাপদ ও সাশ্রয়ী জ্বালানি সমাধানের দিকে অগ্রসর হতে হবে, যাতে Read more

ড্রাইভিং লাইসেন্স পেতে নিতে হবে ৬০ ঘণ্টার প্রশিক্ষণ, মিলবে ভাতাও
ড্রাইভিং লাইসেন্স পেতে নিতে হবে ৬০ ঘণ্টার প্রশিক্ষণ, মিলবে ভাতাও

সড়ক দুর্ঘটনা রোধে দক্ষ ও প্রশিক্ষিত চালকের প্রয়োজনীয়তা রয়েছে উল্লেখ করে সড়ক পরিবহন ও সেতু এবং রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন