ঝিনাইদহের হরিণাকুন্ডুতে নিখোঁজের চার দিন পর এক যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।শনিবার (০৬ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার লক্ষীপুর গ্রামের একটি হলুদ খেত থেকে আংশিক বাকপ্রতিবন্ধী ওই যুবকের লাশ উদ্ধার করা হয়।পুলিশ জানায়, গত সোমবার সন্ধ্যায় ওই গ্রামের চান আলী মন্ডলের ছেলে মিলন মন্ডল বাড়ি থেকে বের হয়। এরপর থেকে সে নিখোঁজ ছিল। শনিবার বিকেলে বাড়ির পেছনের হলুদ খেত থেকে দুর্গন্ধ বের হলে স্থানীয়রা গিয়ে মিলনের অর্ধগলিত লাশ দেখতে পায়। পরে থানায় খবর দিলে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠায়। তবে মৃত্যুর সঠিক কারণ প্রাথমিকভাবে জানাতে পারেনি পুলিশ।হরিণাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম হাওলাদার জানান, মিলন নামের এক যুবক গত ১ তারিখ রাত থেকে নিখোঁজ ছিলেন। এই বিষয়ে পরিবারের পক্ষ থেকে থানায় নিখোঁজ এজাহার করা হয়েছিল। শনিবার বিকেলে স্থানীয়রা মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দিলে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্ত করার জন্য ঝিনাইদহ মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে মৃত্যু কারণ জানা যাবে।এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ঈদের আগে দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন
ঈদের আগে দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন

ঈদের আগে দেশের বাজারে আরেক দফা স্বর্ণের দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এবার ভরিতে ৭ হাজার ৬৪০ Read more

ত্রিশালে স্কুলের প্রবেশপথে বেড়া, ৫ শতাধিক শিক্ষার্থী চরম বিপাকে 
ত্রিশালে স্কুলের প্রবেশপথে বেড়া, ৫ শতাধিক শিক্ষার্থী চরম বিপাকে 

ময়মনসিংহের ত্রিশাল পৌর শহরের ১নং ওয়ার্ডের নামাপাড়ায় অবস্থিত ‘কবি নজরুল বিদ্যানিকেতন’-এর প্রবেশপথে বেড়া দিয়ে প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে জমির মালিকপক্ষ। এতে Read more

বিএনপি জনগণের দল, জনগণের কষ্টে পাশে থাকে: ডাঃ এ জেড এম জাহিদ হোসেন
বিএনপি জনগণের দল, জনগণের কষ্টে পাশে থাকে:  ডাঃ এ জেড এম জাহিদ হোসেন

জাতীয়তাবাদী দল বিএনপির স্থায়ী কমিটির সদস্য প্রফেসর ডাঃ এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, 'প্রশাসনের সকল স্তরে ফ্যাসিবাদ বসে আছে। Read more

দুপুরের মধ্যে ঢাকাসহ ১১ অঞ্চলের ওপর দিয়ে ৬০ কিমি বেগে ঝড়ের আশঙ্কা
দুপুরের মধ্যে ঢাকাসহ ১১ অঞ্চলের ওপর দিয়ে ৬০ কিমি বেগে ঝড়ের আশঙ্কা

ঢাকাসহ দেশের ১১ অঞ্চলের ওপর দিয়ে সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড় ও বজ্রসহ বৃষ্টির সতর্কবার্তা দিয়েছে আবহাওয়া অফিস।রোববার (১৩ জুলাই) Read more

‘প্রধান উপদেষ্টার সঙ্গে ৪ বিশ্বনেতার বৈঠক দ্বিপাক্ষিক সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়েছে’
‘প্রধান উপদেষ্টার সঙ্গে ৪ বিশ্বনেতার বৈঠক দ্বিপাক্ষিক সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়েছে’

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক বাংলাদেশের সঙ্গে ৪ দেশের দ্বিপাক্ষিক সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে গেছে বলে উল্লেখ করেছেন Read more

ডাকসু ভোটে অংশ নিতে বাধা নেই ফরহাদের
ডাকসু ভোটে অংশ নিতে বাধা নেই ফরহাদের

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ছাত্রশিবির মনোনীত জিএস (সাধারণ সম্পাদক) পদপ্রার্থী এস এম ফরহাদের অংশ নিতে কোনো বাধা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন