বান্দরবানের লামার যুবদল নেতা মোহাম্মদ ফারুক হোসেন (৪৩) হত্যাচেষ্টায় লোহাগাড়া উপজেলা জাতীয় নাগরিক পার্টি (এন‌সি‌পি) প্রধান সমন্বয়কারী মো. জহির উদ্দীনসহ ৭ জন এবং অজ্ঞাতনামা আরো ৭/৮ জনের বিরুদ্ধে অপহরণ ও হত্যাচেষ্টা আইনে একটি মামলা করেছেন ঐ যুবদল নেতার বোন।এ ঘটনায় পরের দিন শুক্রবার (৫ সেপ্টেম্বর) লোহাগাড়ায় জাতীয় নাগরিক পার্টি (এন‌সি‌পি) প্রধান সমন্বয়কারী মো. জহির উদ্দীনসহ ৭ জনের নাম উল্লেখ এবং আরো ৭/৮ জনকে অজ্ঞাতনামা আসামী করে যুবদল নেতার ছোট বোন সেলিনা আক্তার (৩৮) বাদী হয়ে লোহাগাড়া থানায় মামলা করেন।মামলার এজাহার থেকে প্রাপ্ত তথ্যমতে, গত ৪ সেপ্টেম্বর দুপুর ১২ টার দিকে বান্দরবান জেলার লামা উপজেলার আজিজনগর ইউনিয়ন যুবদল নেতা মোহাম্মদ ফারুক হোসেন (৪৩) তার পিতাকে লোহাগাড়ার একটি বেসরকারি হাসপাতাল থেকে চিকিৎসা শেষে বাড়িতে নিয়ে যাওয়ার সময় হাসপাতালের নিচ থেকে এন‌সিপির নেতা জহিরসহ বেশ কয়েকজন তাকে মোটরসাইকেলে তুলে নিয়ে অপহরণ করে একটি বাসায় নিয়ে গিয়ে হত্যাচেষ্টা চালায় এবং পরবর্তীতে জোরপূর্বক স্বীকারোক্তি নিয়ে মাদক ব্যবসায়ী সাজিয়ে ফাঁসানোর চেষ্টা করে। বিষয়টি ফারুকের পরিবার জানতে পারলে তার বোনের স্বামী মো. ইসমাইল হোসেন লামা থানাকে মৌখিকভাবে অভিযোগ দিলে লোহাগাড়া থানা পুলিশের সহযোগিতায় একটি বাসা থেকে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য পাঠানো হয়।মামলার অন্য আসামীরা হলেন- উপজেলার সদর ইউনিয়নের রশিদারপাড়া এলাকার নুরুল হকের পুত্র আরিয়ান হাসান (৩০), নুরুল ইসলামের পুত্র আরিফুল্লাহ (৩৫), কাজীর পুকুর পাড় এলাকার ফরিদুল ইসলামের পুত্র মো. খালেদ (৪৩), মো. ইউনুসের পুত্র টুটুল আজম (৪৫), কলাউজান ইউনিয়নের পশ্চিম কলাউজান এলাকার নাজির হোসেনের পুত্র তৌহিদুল ইসলাম আরাফাত (৩২), বড়হাতিয়া ইউনিয়নের বেপারি পাড়া এলাকার আহমদ কবির আমিনের পুত্র মো. মহিউদ্দীন (৪৫)সহ অজ্ঞাতনামা আরো ৭/৮ জন।অভিযুক্ত লোহাগাড়া উপজেলা এন‌সিপির প্রধান সমন্বয়কারী মো. জহির উদ্দীন বলেন, ‘আমার বিরুদ্ধে মামলা নথিভুক্ত হওয়ার খবর শুনে আমি হতবাক হয়েছি। ঘটনার দিন স্থানীয় কয়েকজন এক ব্যক্তিকে মাদকসহ আটকের খবর দিলে আমি ঘটনাস্থলে গিয়ে থানা পুলিশকে অবহিত করি। থানা পুলিশ এসে মাদকসহ ঐ ব্যক্তিকে নিয়ে যায়। এ ঘটনায় আমি কোনভাবে সম্পৃক্ত নই।’লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরফুর রহমান বলেন, ‘লামা উপজেলার এক যুবদল নেতাকে অপহরণ ও হত্যাচেষ্টার দায়ে একটি মামলা নথিভুক্ত করা হয়েছে। তদন্তপূর্বক পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।’পিএম

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
রাজপথ ছেড়ে না যাওয়ার নির্দেশ ইশরাকের
রাজপথ ছেড়ে না যাওয়ার নির্দেশ ইশরাকের

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র পদে শপথ ইস্যুতে রাজপথ না ছাড়ার নির্দেশ দিয়েছেন বিএনপি নেতা ইশরাক হোসেন। বুধবার (২১ মে) দুপুরে Read more

নির্বাচনের আগে গণভোটের সুযোগ নেই: আমীর খসরু
নির্বাচনের আগে গণভোটের সুযোগ নেই: আমীর খসরু

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে গণভোট আয়োজনের কোনো সুযোগ নেই বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।জুলাই Read more

পাবনায় ডিবি পুলিশের অভিযানে অস্ত্র-গুলি ও মাদক জব্দ, আটক ৪
পাবনায় ডিবি পুলিশের অভিযানে অস্ত্র-গুলি ও মাদক জব্দ, আটক ৪

পাবনার কয়েকটি এলাকায় আলাদা তিনটি অভিযান চালিয়ে বিদেশী অস্ত্র, গুলি সহ বেশকিছু মাদকদ্রব্য জব্দ করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। এ Read more

যমুনা অভিমুখে জামায়াতসহ ৮ সমমনা দলের পদযাত্রায় পুলিশের বাধা
যমুনা অভিমুখে জামায়াতসহ ৮ সমমনা দলের পদযাত্রায় পুলিশের বাধা

৫ দফা দাবিতে প্রধান উপদেষ্টাকে স্মারকলিপি দিতে যমুনা অভিমুখে অগ্রসর হওয়া জামায়াতে ইসলামীসহ ৮টি ইসলামি দলের পদযাত্রা পুলিশের বাধার মুখে Read more

বগুড়ায় ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ, বিএনপি নেতা নিহত
বগুড়ায় ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ, বিএনপি নেতা নিহত

বগুড়ার নন্দীগ্রামে ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে শারফুদ্দীন মাহমুদ খান (৫০) নামের এক দলিল লেখক ও বিএনপি নেতা নিহত হয়েছেন। রবিবার (০১ Read more

ভিজিএফ চাল বিতরণে আর্থিক লেনদেনের অভিযোগ, চেয়ারম্যানসহ ইউপি সচিব আটক
ভিজিএফ চাল বিতরণে আর্থিক লেনদেনের অভিযোগ, চেয়ারম্যানসহ ইউপি সচিব আটক

ভিজিএফ চাল বিতরণে আর্থিক লেনদেনের অভিযোগে কিশোরগঞ্জের মিঠামইন উপজেলার কেওয়ার জোড় ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. ওসমান হোসেন এবং ইউপি Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন