যশোরে জামাইয়ের বিরুদ্ধে শ্বশুর, শাশুড়ি ও শ্যালককে ছুরিকাঘাতে জখমের অভিযোগ উঠেছে।শনিবার (৬ সেপ্টেম্বর) রাত পৌনে ৮ টার দিকে সদর উপজেলার উপশহর ইউনিয়নের বিরামপুরে এ ঘটনা ঘটে। আহতরা হলেন কৃষ্ণবাটি গ্রামের মোহাম্মদ আলী (৪৮), তার স্ত্রী শাহনাজ বেগম (৪০) ও ছেলে রনি হোসেন (২২)। তারা যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন।আহত শাহনাজ জানান, বিরামপুরের ইসহাক আলীর ছেলে ইব্রাহিমের সাথে তার তাসমিয়া আক্তার মিমের বিয়ে হয়। বিয়ের পর থেকে কারণে অকারণে ইব্রাহিম মিমকে নির্যাতন করে। শনিবার বিকেলেও তাকে মারধর করে। এ সময় মিম ফোন করে বলে, ‘আমাকে নিয়ে যাও, তা না হলে আমি বিষ খাবো’। পরে তারা মিমকে আনতে বিরামপুরে শ্বশুর বাড়িতে যান। এ সময় তর্কবিতর্কের জের ধরে জামাই ইব্রাহিম তাদের (মোহাম্মদ আলী, শাহনাজ ও রনি) এলোপাতাড়ি ছুরিকাঘাত করে। আশেপাশের লোকজন তাদের উদ্ধার করে জেনারেল হাসপাতালে ভর্তি করেন।জরুরি বিভাগে দায়িত্বরত চিকিৎসক হাসিবুর রহমান জানান, আহত তিনজনকে ভর্তি করে চিকিৎসার জন্য সার্জারি ওয়ার্ডে পাঠানো হয়। তাদের অবস্থা গুরুতর।যশোর কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল হাসনাত জানান, ছুরিকাঘাতের খবর শুনে ঘটনাস্থলে পুলিশের একটি টিম পাঠানো হয়েছিল। ঘটনার সাথে ইব্রাহিম ও তার ভাই পলাতক রয়েছে। তাদের গ্রেফতারের চেষ্টা চলছে।পিএম

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ব্যাংকঋণের পাহাড়ে দাঁড়িয়ে ভোটের মাঠে বিএনপির দুই প্রার্থী
ব্যাংকঋণের পাহাড়ে দাঁড়িয়ে ভোটের মাঠে বিএনপির দুই প্রার্থী

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চট্টগ্রাম-৬ আসনে বিএনপি মনোনীত দুই প্রার্থী গিয়াস কাদের চৌধুরী ও গোলাম আকবর খোন্দকারের Read more

প্রয়োজনে চিকিৎসার জন্য হাদিকে বিদেশে পাঠাবে সরকার
প্রয়োজনে চিকিৎসার জন্য হাদিকে বিদেশে পাঠাবে সরকার

ওসমান হাদির শারীরিক অবস্থা বিবেচনায় যদি দেশের বাইরে পাঠাতে হয়, সরকার ব্যবস্থা নেবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক Read more

ইরানে ৯ মাসে ১ হাজার মানুষের ফাঁসি কার্যকর
ইরানে ৯ মাসে ১ হাজার মানুষের ফাঁসি কার্যকর

ইরানে চলতি বছরে এখন পর্যন্ত বিভিন্ন ধরনের ফৌজদারি অপরাধে অভিযুক্ত অন্তত ১ হাজার মানুষের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে।মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) Read more

কিশোরগঞ্জে বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু
কিশোরগঞ্জে বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু

কিশোরগঞ্জের করিমগঞ্জ ও ইটনা হাওরে পৃথক বজ্রপাতে মো. মতিউর রহমান (৩০) ও নিরোদ দাস (৬২) নামে দুই কৃষকের মৃত্যু হয়েছে। শুক্রবার Read more

এলডিপি ছেড়ে বিএনপিতে যোগ দিয়েই মনোনয়ন পেলেন রেদওয়ান আহমেদ
এলডিপি ছেড়ে বিএনপিতে যোগ দিয়েই মনোনয়ন পেলেন রেদওয়ান আহমেদ

লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) ছেড়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-তে যোগ দিয়েছেন দলটির মহাসচিব, সাবেক প্রতিমন্ত্রী ও বীর মুক্তিযোদ্ধা ড. রেদোয়ান Read more

আদালতের নির্দেশে চেয়ারম্যানের পদে ফিরলেন আ.লীগের শাকিল
আদালতের নির্দেশে চেয়ারম্যানের পদে ফিরলেন আ.লীগের শাকিল

দীর্ঘ এক বছর দুই মাসের বেশি সময় পর হাইকোর্টের নির্দেশে চট্টগ্রামের আনোয়ারা উপজেলার ৬ নম্বর বারখাইন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন