আমি একজন নভোচারী, মহাকাশ অভিযানে এসেছি। তবে হামলার শিকার হয়েছি, এখন অক্সিজেন কিনতে হবে— এসব কথা বলে এক ৮০ বছরের জাপানি নারীর কাছ থেকে অর্থ হাতিয়ে নিয়েছে প্রতারক।সংবাদমাধ্যম সিবিএস নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, এই ঘটনা গত জুলাই মাসে ঘটে।প্রতিবেদনে বলা হয়, গত জুলাইয়ে অনলাইনে একজনের সঙ্গে পরিচয় হয় ৮০ বছর ওই নারীর। তিনি জাপানের সর্ব উত্তরের দ্বীপের বাসিন্দা। এই বৃদ্ধার সঙ্গে প্রতারণার উদ্দেশ্যে এক ব্যক্তি সামাজিকমাধ্যমে পরিচিত হন।কিছুদিন যাওয়ার পর ওই প্রতারক নারীকে জানায়, সে একজন নভোচারী। বর্তমানে একটি অভিযানে মহাকাশে আছে। কিন্তু হামলার কবলে পড়ে মহাকাশে বিপদে পড়েছে। এখন অক্সিজেন কিনতে তার অর্থ লাগবে। প্রতারক তখন তাকে অর্থ পাঠাতে বলে।ওই নারী একাই থাকতেন। কয়েকদিন কথা বলার পর ওই ব্যক্তির সঙ্গে তার ভালো সম্পর্ক গড়ে ওঠে। তিনি একাকিত্ব কাটাতে তার সঙ্গে কথা বলতেন। অর্থ চাওয়ার পর তিনি সরল মনে সেটি প্রতারককে দেন। সরলতার সুযোগ নিয়ে ওই প্রতারক তার কাছ থেকে বাংলাদেশি অর্থে প্রায় ৯ লাখ টাকা হাতিয়ে নেয়। অর্থ নেওয়ার পর বৃদ্ধার সঙ্গে প্রতারক সব যোগাযোগ বন্ধ করে দেয়।স্থানীয় এক পুলিশ কর্মকর্তা জানান, “যদি সামাজিক মাধ্যমে কেউ আপনার সঙ্গে পরিচত হয় এবং নগদ অর্থ চায়। তাহলে সম্ভাব্য প্রতারণার ব্যাপারে সতর্ক হোন এবং পুলিশকে অবহিত করুন।”জাপানের বেশিরভাগ মানুষ বয়স্ক। এ কারণে প্রতারকরা জাপানিদের সঙ্গে প্রতারণার চেষ্টা করে। তাদের টার্গেট থাকে একাকিত্বে ভোগা বয়স্ক মানুষ।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
৩০ আগস্ট ঢাকায় আসছেন ইতালির প্রধানমন্ত্রী
৩০ আগস্ট ঢাকায় আসছেন ইতালির প্রধানমন্ত্রী

ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি ঢাকায় আসছেন ৩০ আগস্ট। ৩১ আগস্ট অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে ইতালির প্রধানমন্ত্রী Read more

বেপরোয়া গতির বাস খাদে, গাছের কারণে বেঁচে ফিরলো যাত্রীরা
বেপরোয়া গতির বাস খাদে, গাছের কারণে বেঁচে ফিরলো যাত্রীরা

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের সাতকানিয়ার কেরানীহাট এলাকায় ভয়াবহ এক সড়ক দুর্ঘটনায় গাছের কারণে রক্ষা পেয়েছে ঈগল পরিবহনের মিনিবাসে থাকা যাত্রীরা।বৃহস্পতিবার (৭ আগস্ট) Read more

আ. লীগের বিরুদ্ধে দায়েরকৃত মামলায় আসামী জামায়াত ও নির্দলীয়রা!
আ. লীগের বিরুদ্ধে দায়েরকৃত মামলায় আসামী জামায়াত ও নির্দলীয়রা!

পঞ্চগড়ের দেবীগঞ্জে রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের অভিযোগে আওয়ামী লীগের বিরুদ্ধে দায়ের করা সন্ত্রাসবিরোধী আইনের মামলায় জামায়াত সমর্থক ও নির্দলীয় ব্যক্তিদেরও আসামি করায় Read more

একযোগে পাবিপ্রবির ৭ প্রশাসনিক পদে রদবদল
একযোগে পাবিপ্রবির ৭ প্রশাসনিক পদে রদবদল

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পাবিপ্রবি) একযোগে সাতটি গুরুত্বপূর্ণ প্রশাসনিক পদে রদবদল ও নতুন নিয়োগ দেওয়া হয়েছে।শনিবার (৩ মে) বিশ্ববিদ্যালয় Read more

যশোরে পৌষের শীতে কাঁপছে মানুষ
যশোরে পৌষের শীতে কাঁপছে মানুষ

জেঁকে বসেছে শীত। হিমেল বাতাস, কুয়াশা আর মৃদু শৈত্যপ্রবাহে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। দিনভর সূর্যের আলোর দেখা না মেলায় শীত Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন