আমি বিশ্বাস করি বিএনপিই একমাত্র দল যারা দেশকে রক্ষা করতে পারবে। এজন্য দলের নেতাকর্মীদের অতীতের মতো ভবিষ্যতেও ঐক্যবদ্ধ ও সতর্ক থাকতে হবে বলে জানিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু।শনিবার (০৬ সেপ্টেম্বর) জাতীয় প্রেসক্লাবের মাওলানা আকরাম খাঁ হলে জিয়া পরিষদ অগ্রণী ব্যাংক পিএলসি আয়োজিত ‘১৫ বছরের ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন সংগ্রাম ও ২৪ গণঅভ্যুত্থান’ শীর্ষক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।শামসুজ্জামান দুদু বলেন, শেখ হাসিনা ও তার সহযোগীরা সীমাহীন লুটপাটের মাধ্যমে ব্যাংক খাত ধ্বংস করে ফেলেছেন। তিনি বলেন, বর্তমান সরকারপ্রধান ড. মুহাম্মদ ইউনূস বিদেশে দীর্ঘদিন ধরেই সম্মানিত ব্যক্তিত্ব হিসেবে পরিচিত। রাষ্ট্রপ্রধানরা তাকে বিভিন্ন দেশে আমন্ত্রণ জানান। আমরা আশা করি, তিনি পাচার হওয়া টাকা দেশে ফেরাতে সক্ষম হবেন।দুদু  বলেন, দেশে যদি একটি নির্বাচিত সরকার প্রতিষ্ঠা করা যায়, তবে সেই সরকার অর্থনৈতিক কর্মসূচির অংশ হিসেবে বিদেশে পাচার হওয়া অর্থ ফেরত আনতে পারবে। বেগম খালেদা জিয়া গণতন্ত্রের জন্য বারবার নির্যাতন সহ্য করেছেন, অথচ প্রতিপক্ষের বিরুদ্ধে কটূক্তি করেননি। একইভাবে দীর্ঘ আন্দোলন-সংগ্রামের মধ্য দিয়ে তারেক রহমান পরীক্ষিত নেতা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন।আওয়ামী লীগ সরকারের সমালোচনা করে তিনি বলেন, ভুয়া নির্বাচনের সূচনা হয়েছিল ১৯৭৩ সালে। শেখ মুজিবুর রহমানের আমলে বিরোধী প্রার্থীদের বিজয় কেঁড়ে নিয়ে আওয়ামী লীগ প্রার্থীদের জয়ী ঘোষণা করা হয়। সেই ধারাকে শেখ হাসিনা অব্যাহত রেখেছেন এবং ২০০৮ সালের পর থেকে ধারাবাহিকভাবে জনগণকে ভোটাধিকার থেকে বঞ্চিত করেছেন।দুদু আরও বলেন, গণতন্ত্র মানেই সুষ্ঠু নির্বাচন। শেখ হাসিনা গত ১৫ বছরে সেই নির্বাচনী ব্যবস্থা ধ্বংস করেছেন। গণহত্যা, ব্যাংক লুটপাট ও ভোটচুরির জন্য তার জবাবদিহি করতে হবে। ভালো নির্বাচন তিনি করতে দেননি, ভোট চুরি করেছেন। তাই এই ভোটচুরি, গণহত্যা ও ব্যাংক লুটের জন্য তার ফাঁসি হওয়া উচিত। যেকোনোভাবে দেশে ফিরিয়ে এনে বিচার ও সাজা কার্যকর করতে হবে।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বিশ্বকাপের আগে পাকিস্তান সফরে যাচ্ছে অস্ট্রেলিয়া
বিশ্বকাপের আগে পাকিস্তান সফরে যাচ্ছে অস্ট্রেলিয়া

বিশ্বকাপের আগে পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে অস্ট্রেলিয়া। এ সিরিজ খেলতে আগামী ২৮ জানুয়ারি পাকিস্তানে পৌঁছাবে অস্ট্রেলিয়া দল। Read more

মির্জাপুরে যুবলীগ নেতার স্ত্রী ইয়াবাসহ গ্রেপ্তার ৩
মির্জাপুরে যুবলীগ নেতার স্ত্রী ইয়াবাসহ গ্রেপ্তার ৩

টাঙ্গাইলের মির্জাপুরে ইয়াবাসহ উপজেলা যুবলীগের সাবেক আহবায়ক জিএস সেলিম সিকদারের সহধর্মিণী রুবি আক্তার কনাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (২৮ মে) Read more

রাজধানীর ডক্টরস কেয়ার হাসপাতাল সিলগালা
রাজধানীর ডক্টরস কেয়ার হাসপাতাল সিলগালা

রাজধানীর শ্যামলীর কলেজ গেট এলাকায় অবস্থিত ডক্টরস কেয়ার হাসপাতাল অ্যান্ড ডায়াগনোস্টিকে ভুয়া চিকিৎসক দিয়ে অস্ত্রোপচারের অভিযোগে প্রতিষ্ঠানটি সিলগালার নির্দেশ নিয়েছেন Read more

তারাগঞ্জে গাঁজা সেবনের অপরাধে যুবকের কারাদন্ড
তারাগঞ্জে গাঁজা সেবনের অপরাধে যুবকের কারাদন্ড

রংপুরের তারাগঞ্জ উপজেলায় এক গাঁজা সেবনকারীকে ৩ মাসের জেল ও ২০০ (দুই শত) টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।মঙ্গলবার (২৯ জুলাই) Read more

রিকশাচালক টুলিকে অর্থ ও রিক্সা পাঠালেন দিলেন প্রধানমন্ত্রী
রিকশাচালক টুলিকে অর্থ ও রিক্সা পাঠালেন দিলেন প্রধানমন্ত্রী

“সন্তানরা খোঁজ নেয় না, তবুও অটোরিকশা চালিয়ে মা টুলি বেগমের বেঁচে থাকার লড়াই”– শীর্ষক একটি প্রতিবেদন গণমাধ্যমে প্রচারিত হলে তা Read more

শারীরিক অবস্থার উন্নতি, আইসিইউ থেকে কেবিনে নেওয়া হলো নুরকে
শারীরিক অবস্থার উন্নতি, আইসিইউ থেকে কেবিনে নেওয়া হলো নুরকে

গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় তাকে আইসিইউ থেকে কেবিনে স্থানান্তর করা হয়েছে।সোমবার (০১ সেপ্টেম্বর) মেডিকেল Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন